আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

২১২ আহমদ দীদাত রচনাবলি লিওপোন্ড ওই ছবির দিকে আঙ্গুল তুলে চিৎকার করে কেঁদে উঠেছিলেন। তার সেই চিৎকার ছিল যেন ইহুদীদের হৃদয় ও আত্মার দিকে অঙ্গুলি নির্দেশ করা। তিনি আপন জাতিকে ভ্সনা করেছিলেন। সেই ছবি ও তার বর্ণনা যদি কাউকে বিচলিত না করে তবে বুঝতে হবে তার হৃদয় বলে কিছু নেই৷ ইহুদীর প্রতিক্রিয়া আমাদের বিজ্ঞাপন প্রচারের খবর ইতোমধ্যে ইহুদীদের কানে পৌছে গেছে। তাদের যারা এজেন্ট ও তাদের প্রতি সহানুভূতিশীল তাদের মাধ্যমে যথাস্থানে খবর পৌছে গেল। অনেকগুলি পত্রিকার বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়া হল। যেসব পত্রিকায় এই বিজ্ঞাপন বের হয়েছিল তার বিরুদ্ধে দারুণ হৈ চৈ শুরু হয়ে গেল । আমাদেরকে ইহুদী বিরোধী, সেমেটিক বিরোধী আখ্যায়িত করা হল। ইহুদীদের সঙ্গে কোন বিষযে মতবিরোধ হলে আমাদের চাচাতো ভাই ইহুদীরা তাকে সেমাইট বিরোধী বলে অতি সহজেই আখ্যায়িত করে। আর এ কথা বললে খ্রিষ্টান জগতে জাদুর মত কাজ করে। তারা সবাই তখন এদের বিরুদ্ধে এক পায়ে খাড়া হয়ে যায় । খ্রিষ্টানদের মনে তখন একই সঙ্গে মনে পড়ে হিটলারের কথা, হলোকাস্টের কথা, মনে পড়ে ইহুদীদের দ্বারা লক্ষ লক্ষ নিরীহ নারী পুরুষ শিশু হত্যার কথা । যীশু হত্যাকারী ওরা, আমাদের ঈশ্বরকে হত্যা করেছে। হাজার বছরের হত্যা ও লুণ্ঠন এখন খ্রিস্টানদের বিবেককে ব্যথিত করছে। সেমাইট ‘বিরোধী’ কথাটি উচ্চারণ করলেই ইহুদীদের প্রতিটি অপরাধ জাদুর মত ঢেকে ফেলে। ইহুদীদের প্রতিটি অপকর্মের প্রতি পশ্চিমা জগত চোখ বন্ধ করে থাকে কারণ তাদের ভয় যে তাদেরকেও সেমাইট বিরোধী বলে আখ্যায়িত করা হবে। ইসরাইলরা মনে করে তাদের পালক পিতা ভূতপূৰ্ব প্রেসিডেন্ট রাম্বো রিগান কোন পাপ করতে পারে না বলে তারা চিরকাল নিষ্কলুষ। ইহুদী লবির হাত থেকে আমেরিকার প্রশাসন কোনদিন মুক্ত হতে পারবে কিনা সন্দেহ । অধ্যায় দুই ফিলিস্তীনের উপর বিতর্ক ১৯৮২ সালে যখন ইহুদীরা হঠাৎ লেবানন আক্রমণ করে বসল তখন একদিন আমি ডারবানের নাটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসন-এর ফোন পেলাম । তিনি জানালেন তার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রিটোরিয়া দূতাবাসের একজন ইহুদী কর্মকর্তার বক্ততার আয়োজন করেছে। তিনি ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করবেন। ₹ একজন খীটি ব্রিটিশ হিসাবে তিনি মনে করেছেন যেখানে নানা জাতির ছাত্র রয়েছে (হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও ইহুদী), সেখানে এইরূপ বিতর্কিত বিষয় নিয়ে একতরফা বক্তৃতা ন্যায়সঙ্গত হবে না । মুসলমানদের মনোভাব উপস্থাপন করার জন্য কেউ আমার নাম প্রস্তাব করেছে। তিনি জানতে চাইলেন এই সমস্যা নিয়ে ইহুদীর সঙ্গে বিতর্ক করতে আমি রাজি কি না। আমি সম্মত হলাম, কারণ বিগত ত্রিশ বছর যাবত ফিলিস্তিন নিয়ে ইহুদীদের সঙ্গে অসংখ্যবার তর্ক আলোচনা ও বাক্যালাপ করার অভিজ্ঞতা আমার রয়েছে। বিতর্কের শিরোনাম অধ্যাপক মহাশয় আমার নিকট জানতে চাইলেন বিতর্কের বিষয় হিসাবে কি শিরোনাম দেওয়া যেতে পারে। আমি সুপারিশ করলাম ‘ইসরাইলের নানা প্রসঙ্গ । অধ্যাপক মহাশয় সহজভাবে প্রস্তাবটি গ্রহণ করলেন এবং বললেন যে শিরোনামটি ভালই মনে হচ্ছে, তবে অনুষ্ঠানের সংগঠক ইহুদীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন। শিরোনাম খুব একটা পছন্দ করছে না। তারা এর পরিবর্তে শিরোনাম ঠিক করেছে ‘আরব ও ইসরাইল-সংঘর্ষ অথবা সমঝোতা’ ৷ এতে আমি সন্মত হলাম ৷ তারা বলল আমাকে প্রথমে বলতে হবে। আমি এতেও রাজি হলাম ।

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।