২০৪ আহমদ দীদাত রচনাবলি বিশ্বাস আমাকে এরূপ আমন্ত্রণ জানানোর সময় পাদ্রী আস্তরিক ছিলেন, কিন্তু পূর্বসংস্কার এতই দুর্মর যে বিশ্বাসের অবস্থান হতে কেউ নড়তে চায় না। এ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা যীশুর মেষ শাবকদেরকে বলি, তোমরা কেন যারা নবী দাবি করবে তাদের ক্ষেত্রে সেই পরীক্ষা পদ্ধতি প্রয়োগ কর না যা তোমাদের প্রভু তোমাদেরকে প্রয়োগ করতে নির্দেশ করেছিলেন? তিনি বলেছিলেন : তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে ডুমুরফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে... উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে।” (মথি ৭: ১৬-২৯) তোমার এই পরীক্ষা পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে দেখতে ভীত কেন? আল্লাহর প্রেরিত শেষ গ্রন্থ পবিত্র কুরআনে তোমরা দেখতে পাবে- মুসা এবং যীশুর প্রকৃত শিক্ষার পূর্ণতা প্রাপ্তির মধ্যেই নিহিত রয়েছে বিশ্বের বহুল প্রত্যাশিত প্রকৃত শান্তি ও সুখ । “আধুনিক জগতের শাসক যদি হতেন মুহাম্মদ তবে তিনি সকল সমস্যার সমাধান আনতে সক্ষম হতেন, পারতেন আনতে শান্তি ও সুখ” । (জর্জ বার্নার্ড শ) মহ্ত্তম মানব ১৫ জুলাই ১৯৭৪ সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে “কে ইতিহাসে মহত্তম নেতা ব্যক্তিত্বের মতামত সংকলিত হয়েছিল কেউ বলেছিলেন হিটলার, কেউ বলেছিলেন গান্ধি, বুদ্ধ, লিনকন ইত্যাদি ৷ কিন্তু যুক্তরাষ্ট্রের একজন মনোবিজ্ঞানী মি. মাজারমান বিষয়টি বিবেচনার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করে বলেছিলেন যে “নেতাকে তিনটি বিষয়ে পূর্ণতা অর্জন করতে হবে : ১. তার জনগণের মঙ্গলের ব্যবস্থা করতে হবে, ২. এমন এক সামাজিক সংগঠনের ব্যবস্থা করতে হবে যেখানে জনগণ তুলনামূলকভাবে নিরাপদ এবং ৩. তাদেরকে তিনি এক গুচ্ছ বিশ্বাস প্রদান করবেন। বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ২০৫ “পাস্তুর ও সালক প্রথম বিষয়ের নেতা, হিটলার ও আলেকজান্ডার দ্বিতীয় বিষয়ের নেতা এবং গান্ধি ও কনফুসিয়াস তৃতীয় বিষয়ের নেতা। সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম মহত্তম নেতা কারণ তিনি সকল তিনটি বিষয়ে সফলতা লাভ করেছিলেন । কিছুটা কম হলেও মূসা (আ) তদ্রপ সফলতা লাভ করেছিলেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আমার বিশ্বাস তিনি ইহুদী, যে মানদণ্ড স্থির করেছিলেন সেই মানদণ্ড অনুসারে মানব জাতির মহান নেতাদের মধ্যে খণ্ড বা বুদ্ধ কারো স্থান হয়নি; তবে আশ্চর্যের বিষয় যে মূসা ও যুহাম্মদকে একই দলভুক্ত করে মুহাম্মদ যে মূসার সদৃশ এই বক্তব্যকে আরো শক্তিশালী করেছেন। ডিউট ১৮:১৮ তোমার সদৃশ “মুসার সদৃশ” ।' পরিসংহারে বাইবেলের একজন সন্মানিত ব্যাখ্যাকার পাদ্রীর মন্তব্য ও তার শিক্ষকের মন্তব্য দিয়ে পরিসমাপ্তি টানছি : “প্রকৃত পয়গন্বরের মাপকাঠি হইতেছে তাহার নৈতিক চরিত্রের শিক্ষা ৷” (প্রফেসর ডুমেলো) “তাহার পরিচয় ফলে” (যীশু খ্রিষ্ট) টীকা ১. কোরআন শরিফে সুরা আহকাফ আয়াত ১০-এ যে বনী ইসরাইলের একজন উল্লেখ করা হয়েছে তিনি মূসা (আ) ২. খ্ৰিষ্টান বাইবেল ব্যাখ্যাকারকগণ ইংরেজি বর্ণমালার মান অগ্রসরমান সংখ্যা দ্বারা নিরূপণ করে যোগফল ৬৬৬ লাভ করেন। যেমন এ=৬, বি=১২, সি=১৮ ইত্যাদি । এমনিভাবে ইংরেজি প্রতিটি বর্ণের একটি মান নির্ণয় করা যায় । অতঃপর কিসিনজার নামের সবগুলি বর্ণের যোগফল সম্ভবত দাড়ায় ৬৬৬ ৷ পরীক্ষা করে দেখা যেতে পারে। ৩. দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশের নাম ট্রান্সভাল ৷ 8. সলমন সংগীত ৫:১৬-তে মুহাম্মদ নামের উল্লেখ রয়েছে। হিব্রু ভাষায় উল্লেখ হয়েছে মহাম্মাদিম বলে৷ ইম বহুবচনে, সম্মানের ক্ষেত্রে যুক্ত হয়ে থাকে। ইম ব্যতিরেকে হবে মহাম্মুদ্দ, যার অর্থ সামগ্রিকভাবে প্রিয় সত্যায়িত বাইবেলের অনুবাদ দ্রষ্টব্য অর্থাৎ সম্মানিত অর্থাৎ মুহাম্মদ ৷
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।