আহমদ দীদাত রচনাবলি
/ ১২৬
📝 লেখা 📖 পিডিএফ

২০২ আহসদ দীদাত রচনাবলি নতুন নিয়ম অনুসারে ইহুদীরা ভবিষ্যতে আগমন করবেন এমন মসিহের কথা শুনতে রাজী না। তাদের অনুসন্ধান কাজে তারা তাদের প্রকৃত মসিহকে পেতে অনেক বেগ পেতে হয়েছে। যোহন লিখিত সুসমাচারে এর সমর্থন রয়েছে ‘আর যোহনের সাক্ষ্য এই-, যখন ইহুদীগণ কয়েকজন যাজক ও লেবীয়কে দিয়ে জেরুজালেম হইতে তাহার কাছে এই কথা জিজ্ঞাসা করিয়া পাঠাইল, আপনি কে? তখন তিনি স্বীকার করিলেন, অস্বীকার করিলেন না; তিনি স্বীকার করিলেন যে, আমি সেই খ্রিস্ট নই। তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে কি? আপনি কি এলিয়? তিনি বলিলেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না। (এ স্থলে যোহন দি বাপ্তিস্ত যীশুকে অস্বীকার করছেন! যীশু বলছেন যে যোহনই ইলিয়স এবং যোহন অস্বীকার করছেন যে যীশু তাকে যা বলছেন তিনি তা ৷) দু'জনের একজন, আল্লাহ না করুন, নিশ্চিতভাবে সত্য বলছেন না। যীশুর নিজ সাক্ষ্য অনুযায়ী ইসরাইলী পয়গন্বরদের মধ্যে জন দি বাপ্তিস্ত মহত্তম পয়গন্বর: আমি তোমাদিগকে সত্য বলিতেছি, স্ত্রী-লোকের গৰ্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজক হইতে মহান কেহই উৎপন্ন হয় নাই. (মথি ১১: ১১) | মুসলমানের নিকট যোহন বাপ্তাইজক হচ্ছেন হযরত ইয়াহইয়া (আ)। তাকে আমরা প্রকৃত নবী বলে মান্য করি। আমাদের নিকট যীশু হচ্ছেন ঈসা (আ)। তাকেও আমরা পয়গম্বরদের মধ্যে অন্যতম মহৎ পয়গম্বর বলে সন্মান করি। তাদের মধ্যে একজনের উপর মিথ্যার দোষারোপ আমরা কেমন করে আনতে পারি? যোহন ও যীশুর এই সমস্যা খ্রিষ্টান ও ইহুদীরাই সমাধান করুক কারণ তাদের এই পবিত্র ধর্মগন্থে অসংখ্য বৈপরিত্য রয়েছে যেগুলিকে তারা ঘষামাজা করছে আর বলছে এণ্ডলি যীশুর অন্ধকার বাণী’ । আমাদের প্রশ্ন একট বিষয়ে, যখন যোহন বাপ্তিস্তকে প্রশ্ন করা হলো আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না। (যোহন ১:২১) তিনটি প্রশ্ন" অনুখহ করে লক্ষ্য করুন যোহন বাপ্তিস্তকে তিনটি স্পষ্ট ও পৃথক প্রশ্ন করা হলে তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, “না'। পুনরায় পরীক্ষা করা যাক: ১. আপনি*কি যীশু, ২ আপনি কি ইলিয়াস? ৩. আপনি কি সেই পয়গম্বর? বাইবেলে হযরত মুহাম্মদ (সা) ২০৩ কিন্তু খ্রিস্টান জগতের মহা পণ্ডিতবর্গ কেবল দুটি প্রশ্ন বিবেচনার মধ্যে আনয়ন করেন। অধিকতর স্পষ্ট করার জন্য যে ইহুদীদের মনে নিশ্চয়ই তিনটি পৃথক ও স্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল যে কারণে তারা যোহন বাপ্তিস্তকে তিনটি প্রশ্ব করেছিল; আর তাহারা তীহাকে জিজ্ঞাসা করিল, আপনি যদি সেই খ্রিস্টও নহেন, এলিয়ও নহেন, সেই ভাববাদীও নহেন, তবে বাপ্তাইজ করিতেছেন কেন? ১. সেই খ্রিষ্ট নহেন, ২. এলিয়ও নহেন, ৩. সেই ভাববাদীও নহেন। ইহুদীরা তিনটি পৃথক ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নের অপেক্ষা করছিল : এক যীশুর আগমন; দুই. ইলিয়াসের আগমন, এবং তিন সেই পয়গন্বরের আগমন । সেই পয়গন্বর আমরা যদি কোন বাইবেল খুলে দেখি যে বাইবেলে ব্যবহৃত শব্দাবলি বা বিষয়সমূহের বর্ণনাক্রমিক সূচি রয়েছে তাহলে আমরা পার্শ্বদেশের টীকায় জন ১:২৫-এ “পয়গন্বর”, অথবা “সেই পয়গম্বর” কথাটি দেখতে পাব বা ডিউটারোনমি ১৮:১৫ ও ১৮-এর ভবিষ্যদ্বাণী নির্দেশ করে। আর আমরা “সেই পয়গন্বর”-“মূসার সদৃশ সেই পয়গন্বর”-“তোমার সদৃশ” ইত্যাদি ভবিষ্যদ্বাণী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামকে নির্দেশিত, খীশুকে নির্দেশিত নয় সে বিষয়ে যথেষ্ট সাক্ষ্য দ্বারা প্রমাণ করেছি। আমরা যারা মুসলমান তারা কখনোই অস্বীকার করি না যে যীশু একজন “মুসিহ” ছিলেন, মসিহ শব্দের অর্থ করা হছে “যীশু” । (১৬) মসিহ-এর আগমন সম্পর্কে খ্রিস্টানদের দাবীমতে ওন্ড টেস্টামেন্টে সহস্রবার না একবার ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা নিয়ে আমরা বিবাদ করছি না। আমরা যা বলতে চাই তা হলো- ডিটটেরোনোমি ১৮:১৮ তে যীশু সম্পর্কে কিছুই বলা হয় নি বরং তাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বিশদভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আমার কথা শুনে পাদ্রী বললেন আলোচনা খুবই চিত্তাকর্ষক ৷ একদিন এসে এ, বিষয়ে সম্মিলিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা করলে তিনি খুব খুশি হতেন- জদ্বতার সাথে এই বলে পাদ্রী সাহেব আমার কাছ থেকে বিদায় নিলেন। কিন্তু দেড় দশক ধরে আমি সে সুযোগের অপেক্ষায়-ই থেকেছি । সুযোগ মেলেনি ৷ আমার

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।