2১৩০ ০১১০৭ ০৩১৪১৫৮০৬৮৭ 25554 ৩৯৩০৬ হিরন রা fin eh নবী করীম (সা)-এর নিকট (আমাদের দুঃখ-দুর্দশা ও কাফেরদের অত্যাচার-নির্ধাতন সম্পর্কে) অভিযোগ করলাম । তখন তিনি তার চাদরকে বালিশ বানিয়ে কাবা ঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন । আমরা তাকে বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য দোআ করবেন না? তখন তিনি বলেন ঃ (তোমাদের উপর আর কি বা দুঃখ নির্যাতন এসেছে) তোমাদের পূর্বের ঈমানদার লোকদের অবস্থা ছিলো এই যে, তাদের কারো জন্য গর্ত খোড়া হতো এবং সেই গর্তের মধ্যে তার দেহের অর্ধেক পুতে তাকে দাড় করিয়ে তার মাথার উপর করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করা হতো । কিন্তু এ অমানুষিক অত্যাচার-নির্ধাতনও তাকে তার দীন থেকে বিরত রাখতে পারতো না। আবার কারো শরীর থেকে লোহার চিরুণী দিয়ে আঁচড়িয়ে হাড় থেকে গোশ্ত আলাদা করা হতো। কিন্তু এতেও তাকে তার দীন থেকে ফিরাতে পারতো না। আল্লাহর কসম! এ দীন একদিন অবশ্যই পূর্ণতা লাভ করবে। তখন যে কোনো উদ্ট্রারোহী 'সানআ' থেকে 'হাদরামাওত' পর্যন্ত দীর্ঘ পথ নিরাপদে সফর করবে । আর এ সফরে সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না এবং (মালিক তার) মেষ পালের ব্যাপারে নেকড়ে (বাঘ) ছাড়া আর অন্য কারো ভয় করবে না। কিন্তু তোমরা খুবই তাড়াহুড়া করছো । (বুখারী) সঞ্চয়ন ৬৮ www.icsbook.info
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।