17100)://151971)18301.৬%01-0])7055.050100 করা হয়েছে এবং তাদেরকে উপদেশ দেয়া হয়েছে, তারা যেন এই জেহাদের ব্যাপারে অত্যাচারী ও জীমালংঘনকারী কাফেরদের সাথে কোনো চাপের মুখে বা কোনো দুর্বলতার কারণে বা আত্মীয়তার কারণে বা কোনো স্বার্থের কারণে নমনীয়তা ও আপোসকামিতার প্রশ্রয় না দেয়। এই | জেহাদের জন্যে আল্লাহর দেয়া সম্পদ থেকে খরচ করতে কোনোরপ কার্পণ্য না করার উপদেশও তাদেরকে দেয়া হয়েছে। তবে প্রত্যেকেই তার সামর্থ অনুযায়ী খরচ করবে । কারণ আল্লাহ তায়ালা সামর্থের বাইরে কাউকে কিছু করার নির্দেশ দেন না। বিশেষ করে ধন সম্পদের ক্ষেত্রে মানুষের স্বভাবজাত দুবর্লতার বিষয়টি আল্লাহ তায়ালা বিবেচনায় রাখেন। তারা যদি জেহাদের দায়িত্ পালনে অবহেলা করে তাহলে আন্মাহ তায়ালা তাদেরকে এই গৌরবময় দায়িত্ভার থেকে অব্যাহতি দেবেন, বঞ্চিত করবেন এবং তাদের পরিবর্তে অন্য জাতিকে এর জন্যে নির্বাচিত করবেন যারা এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এর মর্যাদা বুঝবে । এটা নিসন্দেহে এক ধরনের ভয়ানক ও মারাত্মক হুমকি যা আলোচ্য সূরার প্রেক্ষিতের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে তৎকালীন মুসলিম সমাজের মোনাফেক ও ব্যধিগ্রস্থ লোকদের মানসিক অবস্থার জন্যে চিকিৎসা স্বরূপও। এটা ঠিক যে, অধিকাংশ যুসলমানের মাঝে ত্যাগ, আন্তরিকতা, বীরতৃ ও কোরবানীর গুণাবলী বিদ্যমান ছিলো যার প্রমাণ ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী । তবে মুসলিম সমাজ দুর্বল চিত্তের লোকদের অবস্থার উন্নতি ঘটিয়ে তাদেরকে জেহাদের জন্যে প্রস্তুত করছে। কাকফেবরা আর্লাহল কোনো শ্ষতি কল্তে পাক্সবে লা আয়াতে বলা হয়েছে, “নিশ্চয়ই যারা কাফের এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের জন্যে সৎপথ প্রকাশিত হওয়ার পরও রসূল (স.)-এর বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং তিনি তাদের কর্মসমূহকে ব্যর্থ করে দেবেন।' (আয়াত ৩২) এই আয়াতে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত ও অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে তা নিশ্চিত ও চূড়ান্ত। কাজেই যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, সত্যের প্রচারে বাধা সৃষ্টি করে, শক্তি প্রয়োগ করে, অর্থের বিনিময়ে অথবা প্রতারণা করে অথবা অন্য যে কোনো উপায়ে মানুষকে সৎ ও সঠিক পথ থেকে ফিরিয়ে রাখে, যারা রসূল (স.)-এর জীবদ্দশায় যুদ্ধ বিগ্রহ বাধিয়ে অথবা তার বিরুদ্ধাচরণ করে, তার শক্রদের দলে ভিড়ে তাকে কষ্ট দিয়েছে অথবা তাঁর মৃত্যুর পর তীর প্রচারিত ধর্ম, শরীয়ত ও জীবনাদর্শের বিরোধিতা করেছে এবং তার আদর্শের অনুসারী ও প্রচারকদের বিরুদ্ধে শক্রতায় লিপ্ত হয়েছে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, বরং তাদেরই আমল বরবাদ হবে । কারণ, তাদের সামনে সত্য প্রকাশিত হয়েছিলো এবং তারা এই সত্যকে চিনতে ও জানতে পেরেছিলো । কিন্তু তারা নিজেদের খেয়াল খুশীর বশবর্তী হয়ে পড়ে, তাদেরকে গৌয়ার্তুমিতে পেয়ে বসে, ব্যক্তিস্বার্থ তাদেরকে অন্ধ করে ফেলে এবং তারা নগদ সুযোগ সুবিধার পেছনে পড়ে যায়। যার ফলে সত্যকে গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয় ন। এরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, এটা অবধারিত সত্য এবং আল্লাহর পক্ষ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা । কারণ, সর্বশক্তিমান মহান আল্লাহর ক্ষতি করার মতো শক্তি সামর্থ্য তাদের থাকবে তো দূরের কথা, বরং তারা ক্ষতি করতে পারে, এমন কথা উল্লেখ করাও তাদের ক্ষেত্রে সাজে না। আসলে এখানে স্বয়ং আল্লাহর ক্ষতি সাধনের কথা বলা হয়নি, বরং আল্লাহর দ্বীনের ক্ষতি, আন্মাহর মনোনীত জীবনাদর্শের ক্ষতি এবং এর ধারক বাহক ও প্রচারকদের ক্ষতির কথাই বলা হয়েছে। তবে একটি নির্দিষ্ট সময়ের জন্যে তারা কোনো কোনো
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।