Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 আল্লাহর এটা একটা বড় হেকমত যে, তিনি মানুষের ওপর ততোটুকুই দায়িত্ব আরোপ করেন যতটুকু তার সাধ্যকুলায় এবং তার প্রকৃতি ও প্রতিভার সাথে সঙ্গতিপূর্ণ । টা রহস্যাদি আল্লাহ তায়ালা জানেন, মানুষ তা জানে না । কাজেই তাদের জন্যে এসব তত্ব ও রহস্য উন্মোচিত হওয়ার প্রয়োজন আছে। ফলে তারা এসব জানবে, বুঝবে এবং বিশ্বাস করবে এবং সবশেষে এর দ্বারা তারা উপকৃত হবে। বলা বাহুল্য যে, বিপদ আপদ, সুখশান্তি, দুঃখকষ্ট, আরাম আয়েশ ও অভাব অনটন দিয়ে পরীক্ষা করে অন্তরের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যায় । এমন অজানা ভেদও জানা যায় যা সে অন্তরের অধিকারী ব্যক্তিরও থাকে অজানা । পরীক্ষার মাধ্যমে প্রকাশিত অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহর জানার অর্থ হচ্ছে, অন্তরের যে বাহ্যিক অবস্থাটা মানুষ দেখতে ও উপলব্ধি করতে পারে সে অবস্থার সাথে আন্মাহর জ্ঞানের যোগসুত্র থাকা । অন্তরের যে অবস্থাটা মানুষ দেখতে পারে এবং ইন্দ্রিয়ের সাহায্যে উপলদ্ধি করতে পারে সেটাই তাকে প্রভাবিত করে, তার অনুভূতিকে খাপ খাইয়ে নেয় এবং তার সাধ্যাধীন উপায় উপকরণের মাধ্যমে তার জীবনকে পরিচালিত করে, আর এভাবেই পরীক্ষার পেছনে নিহিত আল্লাহর উদ্দেশ্য ও লক্ষ সাধিত হয়। এরপরেও কোনো মোমেন বান্দা আল্লাহর পরীক্ষার সম্মুখীন হওয়ার কামনা করে না । বরং এর থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনা করে। তবে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা এসে গেলে সে ধৈর্যের সাথে এর মোকাবেলা করে । কারণ, এর পেছনে যে হেকমত নিহিত আছে, তা সে বুঝতে পারে । তাই সে এ হেকমতের প্রতি আস্থা ও ভরসা রেখে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে এবং সাথে সাথে এই পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারে সে জন্যে তার রহমত ও তৌফিকও কামনা করে। বিশিষ্ট সাধক ও বুযুর্গ হযরত ফুযাইল যখন এই আয়াতটি পাঠ করতেন তখন তিনি কেঁদে ফেলতেন এবং বলতেন, “হে পরওয়ারদেগার তুমি আমাদের পরীক্ষা নিয়ো না। কারণ তুমি পরীক্ষা নিলে আমাদের সব দুর্বলতাই প্রকাশ পেয়ে যাবে, আমাদের সব গোপন ভেদই ফাস হয়ে যাবে, আর তখন তুমি আমাদেরকে শাস্তি দেবে ।” আলোচ্য সূরার এই শেষ পর্বের প্রথম অংশে যাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে তারা হলো কাফের গোষ্ঠী- যারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো এবং সত্য পথের সন্ধান পাওয়ার পরও তারা রসূল (স.)-এর বিরুদ্ধে নির্যাতন চালিয়েছিলো। এরা খুব সম্ভবত মক্কার মোশরেক সম্প্রদায় যাদের প্রসঙ্গ আলোচ্য সূরার প্রথম দিকে এসেছে। কারণ, ইসলাম বিরোধিতার পরাকাষ্ঠা যারা দেখিয়েছিলো, রসূলুল্লাহ সে.)-এর বিরুদ্ধাচরণ ও আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করেছিলো তারা মক্কার মোশরেক গোষ্ঠী ছাড়া আর কেউ নয়। তবে এখানে অন্য কারো কথা হতে পারে । যেমন এর দ্বারা মদীনার ইহুদী ও মোনাফেকসহ ইসলাম বিরোধী ও আল্লাহ তায়ালা বিরোধী যে কোনো ব্যক্তি ও সমাজের কথা বুঝানো হয়েছে। তাদের ক্ষেত্রে এটা এক ধরনের হুমকি স্বরূপ যে তারা প্রকাশ্যে বা গোপনে এ জাতীয় নীতি অবলম্বন করলে তাদের পরিণতিও মক্কার মোশরেকদের অনুরূপ হবে । তবে অবস্থা ও প্রসঙ্গের প্রতি লক্ষ্য করলে প্রথম ব্যাখ্যাটিই অধিকতর যুক্তিসঙ্গত বলে মনে হয়। আলোচ্য পর্বের দ্বিতীয় ও শেষ অংশ থেকে নিয়ে সূরার শেষ পর্যন্ত মোমেনদের প্রসঙ্গই আলোচিত হয়েছে। এখানে তাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্যে আহ্বান

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।