Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) কাজ ব্যর্থ করে দেন। এসব চক্রান্তমূলক কাজকে তারা নিজেদের জন্যে গর্বের বিষয়, যোগ্যতা ও কৌশলের বিষয় বলে মনে করতো । অথচ তাদের এই চক্রান্ত ছিলো ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আর সে কারণেই এসব চক্রান্ত ফুলে ফেঁপে ওঠে এবং এক সময় বিস্ফোরিত হয়ে তাদের জন্যে ধ্বংসের কারণ হয়ে দীড়ায় । মোনাক্েকদের ুখোশ ভন্মোচল মোনাফেকদের আলোচনার শেষ পর্যায়ে এসে আল্লাহর রসূল (স.)-এর সামনে এবং মুসলমানদের সামনে তাদের স্বরূপ প্রকাশ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। ফলে মুসলমান সমাজ জানতে পারবে যে, ওরা প্রকৃত মুসলমান নয়, ইসলামের মুখোশ পরে ওরা এতোকাল সমাজকে ধোকা দিয়ে এসেছে এবং নিজেদের আসল রূপ লুকিয়ে রেখেছিলো । এ প্রসঙ্গে আয়াতে বলা হয়েছে, যাদের অন্তরে রোগ আছে, তারা কি মনে করে যে, আল্লাহ তায়ালা তাদের অন্তরের বিদ্বেষ প্রকাশ করে দেবেন? আমি ইচ্ছা করলে তোমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিতাম । (আয়াত ২৯-৩১) মোনাফেকদের বড় ভরসাই. ছিলো তাদের কপটতার বিভিন্ন কলাকৌশল এবং অধিকাং মুসলমানদের কাছ থেকে নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখার যোগ্যতা । তারা মনে করতো যে, তাদের এই কৌশল চিরকাল গোপন থাকবে । কিন্তু পবিত্র কোরআন তাদের এই ধারণাকে বোকামী বলে আখ্যায়িত করছে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের অন্তরে লুকিয়ে থাকা হিংসাবিদ্ধেষ ও শক্রতার বিষয়টি ফাস করে দেবে বলে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে রসূল (স.)-কে লক্ষ্য করে বলা হচ্ছে, “আমি ইচ্ছা করলে তোমাকে তাদের সাথে পরিচিত করিয়ে দিতাম 1” ... অর্থাৎ আমি আল্লাহ তায়ালা ইচ্ছা করলে তোমার সামনে প্রত্যেক মোনাফেকের নাম ধাম ও বংশ পরিচয় তুলে ধরতাম। ফলে তুমি তাদের কথাবার্তার লক্ষণ দেখেই চিনতে পারতে । (এটা সেই সময়ের কথা ছিলো যখন রসূলুল্লাহ (স.)-এর সামনে মোনাফেকদের নামধাম প্রকাশ করা হয়নি) অর্থাৎ নামধাম জানা না থাকলেও মোনাফেকদের পরিচয় তাদের বাচনভঙ্গি, কণ্ঠস্বর ও রসূলকে সম্বোধন করার সময় উচ্চারণ বিকৃতির মাধ্যমেই প্রকাশ পেয়ে যেতো । তাই বলা হয়েছে, “তুমি তাদেরকে অবশ্যই তাদের কথার ভঙ্গিতে চিনতে পারবে ।" তবে মানুষের গোটা কর্মকান্ড ও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অন্য কারো জানার কথা নয়। এর পূর্ণাঙ্গ ও সঠিক জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। তাই বলা হয়েছে, “আন্মাহ তায়ালা তোমাদের কর্মসমূহের খবর রাখেন।” কাজেই কোনো গোপন বিষয়ই তার অজানা নয়। আল্লাহ্র পলীম্ষা _. এরপর আল্লাহ তায়ালা পরীক্ষা করবেন বলে ঘোষণা করেন। বলা বাহুল্য, এই পরীক্ষা হবে গোটা উম্মতের জন্যে । এর মাধ্যমে নির্ণয় করা হবে, কারা সত্যিকার অর্থে মোজাহেদ ও ধৈর্যশীল। থাকবে না এবং মোনাফেকদের ব্যাপারে, ভীরু ও কাপুরুষদের ব্যাপারে কোনো ধরনের অস্পষ্টতার অবকাশ থাকবে না । তাই বলা হয়েছে, “আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো যে পর্যন্ত না জানতে পারি তোমাদের মাঝে কারা মোজাহেদ এবং কারা ধৈর্যশীল এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থাসমূহ যাচাই করি । (আয়াত ৩১) মানুষের অন্তরের ভেদ ও রহস্য আল্লাহ তায়ালা জানেন। তিনিই জানেন অন্তরের গোপন কামনা বাসনা । অন্তরের বর্তমান অবস্থা তিনি যেমন জানেন, ঠিক তেমনিভাবে জানেন এর ভবিষ্যত অবস্থাও । কাজেই, এই পরীক্ষা নেয়ার আবার প্রয়োজন কি? তিনি যা জানেন, তার অতিরিক্ত কিছু ঘটবে তার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? বিলাল ১৯৬ম ১৩

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।