Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 সে কথা বলে বেড়াতো এবং তাদেরকে আশ্বাস দিয়ে বলতো যে তাদের শেষ নবী আবির্ভূত হলে তিনি নেতৃত্ব দিয়ে পুনরায় তাদেরকে পৃথিবীতে কর্তৃতৃশালী করে তাদের পূর্বের ক্ষমতা ও রাজতু ফিরিয়ে আনবেন। কিন্তু আল্লাহ তায়ালা যখন ইহুদী সম্প্রদায়ের পরিবর্তে ইবরাহীম (আ.)-এর বংশধরদের মধ্যে থেকে শেষ নবী প্রেরণ করলেন, তখন সেই ইহুদী গোষ্ঠী সেটাকে অপছন্দ করে । এমনকি শেষ নবীর মদীনায় হিজরতকেও তারা সুনযরে দেখেনি । কারণ এর ফলে সেখানে তাদের প্রভাব প্রতিপত্তিও হুমকির সম্মুখীন হয়ে পড়েছিলো । আর সে কারণেই তারা প্রথম দিন থেকেই শেষ নবীর বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছিলো । কিন্তু যুদ্ধ ক্ষেত্রে গিয়ে প্রকাশ্যে তার বিরুদ্ধে শত্রুতা দেখানোর মতো ক্ষমতা তাদের ছিলো না, তাই প্রত্যেক রসূলবিদ্বেষী ও মোনাফেক ব্যক্তিকে তারা নিজেদের দলে ভিড়িয়ে রসূলের বিরুদ্ধে এক অঘোষিত দীর্ঘ যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে । শেষ পর্যন্ত রসূল (স.) এদেরকে গোটা আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করেন এবং সেখানে একমাত্র ইসলামের ঝান্ডাকেই উডভীন রাখেন। এই মোনাফেকের দল- যারা সত্য পথের সন্ধান পেয়েও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো, তারা ইহুদীদেরকে বলতো, “আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করবো ... এই কিছু কিছু ব্যাপার বলতে তারা ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত ও কুটচালের কথাই বুঝিয়েছে বলে মনে হয়। এদের এই বক্তব্যের জবাবে পরক্ষণেই আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ তায়ালা তাদের গোপন পরামর্শ সম্পর্কে অবগত আছেন।' বলা বাহুল্য, এটা নিছক একটা মন্তব্যই নয়, বরং এক ধরনের হুমকিও । অর্থাৎ, ইসলাম ও রসুলবিদ্বেধী এই গোষ্ঠী যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই গোপন সলা পরামর্শ করুক-না কেন তাদের কোনোই কাজ হবে না। কারণ, আল্লাহ তায়ালা তা সবই জানেন ও দেখেন, তার অপার শক্তি ও ক্ষমতার সামনে এসবের কোনোই প্রভাব নেই, কোনোই কার্যকারিতা নেই। জীবন সায়াহ্ছে এই চক্রান্তকারীদের সাথে আল্লাহর সৈনিক ফেরেশতারা কি আচরণ করবে তা খোলামেলা হুমকির ভাষায় এইভাবে জানিয়ে দেয়া হচ্ছে, “ফেরেশতারা যখন তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের অবস্থা কেমন হবে?' (আয়াত ২৭) এই আয়াতে যে দৃশ্যের অবতারণা করা হয়েছে তা একই সাথে ভয়ঙ্কর এবং লঙ্জাকরও। কারণ মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থায় যখন তাদের কোনোই শক্তি সামর্থ থাকবে না সেই অসহায় অবস্থায় তারা এই পার্থিব জীবনের চৌহদ্দী পেরিয়ে পরকালীন জীবনে পা রাখতেই তাদেরকে এক করুণ ও ব্ব্তকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে । তখন ফেরেশতারা তাদের মুখে আঘাত করতে থাকবে, তাদের পাছায় আঘাত করতে থাকবে । একদিকে মৃত্যুর কঠিন, কষ্টকর ও ভয়ংকর মুহূর্ত, অপরদিকে পশ্চাদদেশে আঘাতের পর আঘাত । কি করুণ পরিণতি । কেন এই পরিণতির শিকার হতে হলো তাদেরকে, তার কারণ নির্ণয় করতে গিয়ে পরবর্তী আয়াতে বলা হয়েছে, “এটা এ জন্যে যে, তারা সে বিষয়ের অনুসরণ করে, যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি এবং আল্লাহর সন্তৃষ্টিকে অপছন্দ করে। ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন।” (আয়াত ২৮) অর্থাৎ ওরা নিজেরাই এই অশুভ পরিণতিকে নিজেদের জন্যে বেছে নিয়েছে এবং পছন্দ করেছে। ওরা নিজেরাই মোনাফেকী, না-ফরমানী এবং আল্লাহর শত্র, ইসলামের শক্র ও আল্লাহর রসূলের শক্রদের সাথে মিলে মিশে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার মতো আল্লাহর অসস্তুষ্ি সৃষ্টিকারী কাজে নিয়োজিত হয়েছে। তাই এই সন্তুষ্টি লাভের উপযুক্ত কোনো কাজই ওরা করেনি। বরং এমন সব কাজ করেছে যা আল্লাহর অসস্তুষ্টি ও গযবকেই উচকিয়ে দিয়েছে । কাজেই তিনি তাদের সকল

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।