17100)://151977)18301.৬%01-0])7055.05010) অর্থাৎ যারা আদর্শিক ও মানসিক বিকারপ্রস্ত ও মোনাফেকীর রোগে আক্রান্ত তাদের অবস্থার উন্নতি না হয়ে যদি আরো অবনতি ঘটে, এমনকি ইসলামের বাহ্যিক আবরণটুকু তারা ছুঁড়ে ফেলে দেয় তাহলে আল্লাহর লানত ও অভিশাপ থেকে তাদের আর রক্ষা নেই । ফলে তারা তার রহমত থেকে বঞ্চিত হবে, হেদায়াত থেকে বঞ্চিত হবে এবং বধির ও দৃষ্টিহীন হয়ে পড়বে। তাদের চোখ ও কান ঠিকই থাকবে, কিন্তু এর শক্তি লোপ পেয়ে যাবে । ফলে সঠিক পথ দেখার এবং হক কথা শোনার মতো শক্তি তাদের আর থাকবে না । কারণ, তারা এই শক্তিগুলোর যথার্থ ব্যবহার করেনি। এরপর তাদেরকে নিন্দার সুরে জিজ্ঞেস করা হচ্ছে, “এরা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে নাঃ তারা যদি এ কাজটি করতো তাহলে তাদের মনের অন্ধকার দূর হয়ে যেতো, সত্যের দুয়ার তাদের অন্তর জেগে উঠতো, তাদের বিবেক পরিষ্কার হতো এবং তাদের মাঝে নতুন জীবনের সৃষ্টি হতো। এর ফলে তাদের অন্তরলোক আলোকিত ও উজ্জ্বল হতো । কাদের অস্তর্ূ তালাবহ্ধে? এরপর জিজ্ঞেস করা হচ্ছে, “নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কারণ, বদ্ধ অন্তরে কখনও কোরআনের আলো ও সত্যের আলো পৌছতে পারে নাঁ। বদ্ধ অন্তর তালাবদ্ধ দুয়ারের মতোই। কারণ সেখানেও সূর্যের আলো পৌছতে পারে না, মুক্ত বাতাস প্রবেশ করতে পারে না। মোনাফেকদের অবস্থা বর্ণনা এবং তাদের উঁদাসীন্যের কারণ নির্ণয় করতে গিয়ে জানা গেলো যে, তারা ইহুদীদের সাথে চক্রান্তে লিপ্ত হয়েছে এবং তাদেরকে আনুগত্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। তাই পরের আয়াতে বলা হয়েছে, “নিশ্চয় যারা সোজা পথ প্রকাশিত হওয়ার পর এর প্রতি পৃষ্টপ্রদর্শন করে, শয়তান তাদের সামনে তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। এটা এ জন্যে যে, তারা আল্লাহর অবতীর্ণ কেতাব যারা অপছন্দ করে তাদেরকে তারা বলে আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করবো । (আয়াত ২৫-২৬) সত্য পথের সন্ধান পাওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়ার বিষয়টিকে আলোচ্য আয়াতে জীবন্ত ও দৃষ্টিগোচর করে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে এটাকে পেছনের দিকে দৌড়ানোর সাথে তুলনা করা হয়েছে। সাথে সাথে এর কারণ হিসেবে শয়তানের প্রলোভন, প্রবঞ্চনা ও মিথ্যা আশ্বীসকে তুলে ধরা হয়েছে। এরপর সেই প্রকৃত কারণটির প্রতি ইংগিত করা হয়েছে যার ফলে শয়তান তাদের ওপর চড়াও হয়েছে এবং তাদেরকে এতোটা প্রভাবিত করতে সক্ষম হয়েছে যে, তারা সৎ পথের সন্ধান পেয়েও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পেছনে ফেলে রেখে আসা | সেই ভ্রান্ত ও অন্ধকার পথের দিকেই পুনরায় ফিরে গিয়েছে। নিচের আয়াতে সে কথাই বলা হয়েছে, “এটা এ জন্যে যে, যারা আল্লাহর অবতীর্ণ কেতাৰ অপছন্দ করে তারা তাদেরকে বলে, আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মান্য করবো। (আয়াত ২৬) ইনহ্ছদী সম্প্রদায় আলোচ্য আয়াতে আল্লাহর কেতাবকে ঘৃণা বা অগছন্দকারী সম্প্রদায় হিসেবে যাদের কথা বলা হয়েছে, তারা ইহুদী সম্প্রদায় ব্যতীত আর কেউ নয়। কারণ, মদীনায় একমাত্র ইহুদী সম্প্রদায়ের লোকেরাই সর্বপ্রথম আল্লাহর কেতাবকে ঘৃণা করে। কারণ, তাদের ধারণা ও আশা ছিলো, শেষ নবী তাদের মধ্য থেকেই আসবে । আর সে কারণেই তারা কাফের মোশরেকদেরকে
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।