17100)://151977)18301.৬%01-0])7055.05010) এই যে নিখুঁত ও নিপুণ বর্ণনা- এর অনুকরণ কারও পক্ষে সম্ভব নয়, এমনকি অন্য ভাষায় এর যথার্থ অনুবাদও সন্ভব নয়। এখানে ভয়কে আতঙ্কের পর্যায়ে, দুর্বলতাকে প্রকম্পনের পর্যায়ে এবং হীনমন্যতাকে মুঙ্ছার পর্যায়ে নিয়ে দেখানো হয়েছে। এটাই হচ্ছে ঈমানশূন্য, সুস্থ বিবেকশৃন। এবং লাজ লজ্জাশৃন্য প্রতিটি অন্তরের চিরন্তন ও পরিচিত রূপ। অন্তরে রোগ থাকলে বা মোনাফেকী থাকলে এই অবস্থারই সৃষ্টি হয়। মোনাফেকরা যখন ভয়ে, আতঙ্কে ও হীনমন্যতায় ভেঙ্গে পড়ছিলো তখন তাদের সামনে এমন একটি ওষুধ এনে হাযির করা হলো, যা সঠিকভাবে ও আন্তরিকতার সাথে পান করলে তাদের মনোবল দৃঢ় হতো এবং তাদের শক্তি বৃদ্ধি পেতো । সেই ওষুধটি সম্পর্কে এইভাবে বলা হয়েছে, “তাদের আনুগত্য ও মিষ্টবাক্য জানা আছে, অতএব জেহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পুর্ণ করে, তবে তাদের জন্যে তা মঙগলজনক হবে ।' (আয়াত ২১) : হা, তাদের এই কেলেঙ্কারী, এই কাপুরুষতা, এই আতঙ্ক এবং এই হঠকারিতা ও কপটতার পরিবর্তে “আনুগত্য ও মিষ্টি কথা” তাদের জন্যে অবশ্যই উত্তম। এই আনুগত্যের মনোভাব থাকলে মানুষ স্বেচ্ছায় ও সন্তুষ্টচিত্তে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করে এবং তা পালন করার জন্যে দৃঢ় মনোবল ও আস্থা নিয়ে কাজ করে। আর মিষ্টি কথা বা ভালো কথা মানুষের চিন্তা শক্তিকে নির্মল করে, অন্তরকে সুস্থ ও সুস্থির রাখে এবং বিবেককে পরিষ্কার রাখে । জেহাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসার পর এবং জেহাদের মুখোমুখি হওয়ার মুহুর্তে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা রাখা তাদের উচিত। সংকল্পের ক্ষেত্রে এই বিশ্বাস থাকতে হবে, অনুভূতির ক্ষেত্রে এই বিশ্বাস থাকতে হবে। এর ফলে তাদের মনোবল দৃঢ় হবে, নিজ অবস্থানে অনড় ও অটল থাকতে পারবে । কঠিন কাজ সহজ বলে মনে হবে এবং যে বিপদকে তারা বিরাট দৈত্য বলে মনে করে এবং যার করাল গ্রাসে তাদেরকে গিলে ফেলবে বলে তারা ভয় করছে, তা তুচ্ছ ও নগণ্য বলে মনে হবে । এ ছাড়াও তাদের জন্যে দুটো উত্তম পরিণতির যে কোনো একটি হবে, হয় মুক্তি ও বিজয় অথবা শাহাদাত ও জান্নাত, আর"এটা নিসন্দেহে তাদের জন্যে উত্তম । এটাই মনের সেই প্রকৃত খোরাক যা ঈমানের মাধ্যমে মানুষ লাভ করে এবং এর দ্বারাই মনোবল বৃদ্ধি পায়, নৈতিক সাহস বৃদ্ধি পায়, ভয় ভীতি দূর হয়ে যায়, তার পরিবর্তে জন্ম নেয় দৃঢ়তা ও মানসিক প্রশান্তি তাদেরকে লক্ষ্য করে ধমকের সুরে তাদের করুণ ও ভয়াবহ পরিণতির বিষয়ে সাবধান করে দিচ্ছেন এবং জানিয়ে দিচ্ছেন যে, তাদের এই পরাজিত ও পলায়নপর মানসিকতা যদি তাদেরকে প্রকাশ্য কুফরীর দিকে নিয়ে যায় এবং ইসলামের পাতলা আবরণটুকুও তাদের ওপর থেকে সরিয়ে নিয়ে যায়, তাহলে সেই করুণ ও ভয়াবহ পরিণতি থেকে তাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। আয়াতে বলা হয়েছে, “পেছনের দিকে ফিরে গেলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে ।' আয়াত ২২) | আলোচ্য আয়াতে মোনাফেকদের সম্ভাব্য অবস্থার দিকে ইঙ্গিত করে তাদেরকে সতর্ক ও সাবধান করে দেয়া হচ্ছে এবং জানিয়ে দেয়া হচ্ছে যে, তারা যে অবস্থায় বিচরণ করছে তা অচিরেই তাদেরকে সেই পূর্বের জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নিয়ে যাবে এবং পূর্বের ন্যায় তারা আবার দাঙ্গা ফাসাদসহ আপন লোকদের সাথে হানাহানিতে লিপ্ত হয়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে । এই সাবধানবাণীর পরও যদি তাদের অবস্থার পরিবর্তন না হয় এবং যে অবস্থার আশঙ্কা করা হয়েছিলো সেটাই যদি সৃষ্টি হয় তাহলে তাদের পরিণতি হবে এই, “এদের প্রতিই আল্লাহ তায়ালা অভিসম্পাত করেন, অতপর তাদেরকে বধির ও দৃষ্টিহীন করেন। এরা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না। নাকি তাদের অন্তর তালা বদ্ধ? (আয়াত ২৩-২৪)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।