Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 আলোচ্য আয়াতের আর একটি বিশেষ লক্ষণীয় ও হৃদয়স্পর্শী দিক হচ্ছে এই যে, আল্লাহ তায়ালা তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত।” .... বলা বাহুল্য, এই সত্য কথাটি জানার পর এক মোমেন বান্দার অন্তরে একই সময়ে প্রশান্তিও জন্ম নেয় এবং ভয়ও জন্ম নেয়। প্রশান্তি জন্ম নেয় এই কারণে যে, মোমেন বান্দা যেখানে যে অবস্থায়ই থাকুক না কেন, সে আল্লাহর হেফাযতে ও তত্বাবধানে থাকে । আর ভয় জন্ম নেয় এই কারণে যে, আল্লাহর দৃষ্টি তার প্রতি নিবদ্ধ রয়েছে, তার প্রতিটি অবস্থা সম্পর্কে তিনি অবগত, এমনকি গোপন কথাবার্তা ও কার্যকলাপ সম্পর্কেও তিনি অবগত। এ জাতীয় বক্তব্যের মাধ্যমে আল্লাহ তায়ালা মোমেন বান্দাদের মাঝে সার্বক্ষণিক সচেতনতা ও সাবধানতা, ভয় ভীতি এবং আশা ও আকাঙ্খা সৃষ্টি করতে চান, এই গুণাবলী দিয়ে তাদেরকে গড়ে তুলতে চান। জালের ব্যাপানব্ে মোনলাক্ষেকদের পরবর্তী আয়াতে জেহাদের ব্যাপারে মোনাফেকদের দৃষ্টিভঙ্গি কি ছিলো, সে বিষয়ে আলোচনা করা হয়েছে । জেহাদের নাম শুনলে মোনাফেকরা আতঙ্কিত হয়ে পড়তো, ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়তো, তাদের শক্তি লোপ পেয়ে যেতো এবং মনোবল ভেঙ্গে পড়তো । অর্থাৎ জেহাদের নির্দেশ আসলে তাদের মনের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দীড়াত, সে কথা এখানে বলা হয়েছে। সাথে সাথে একথাও বলা হয়েছে যে, তারা যদি মোনাফেকীর ওপরই অটল থাকে, জেহাদের নির্দেশের প্রতি আন্তরিক না হয় এবং সততা ও নিষ্ঠার সাথে আল্লাহর এই নির্দেশ পালন না করে তাহলে তাদের পরিণতি হবে অত্যন্ত করুণ ও ভয়াবহ । আয়াতে বলা হয়েছে, “যারা. মোমেন, তারা বলে, একটি সূরা নাধিল হয় না কেন? এরপর যখন দ্যর্থহীন কোনো সূরা নাযিল হয় এবং তাতে জেহাদের উল্লেখ করা হয়, তখন যাদের অন্তরে রোগ আছে, তাদেরকে তুমি মৃত্যু ভয়ে মুগ্থাপ্রাণ্ড মানুষের মতোনতোমার দিকে তাকিয়ে থাকতে দেখবে । সুতরাং ধ্বংস তাদের জন্যে । আয়াত ২০-২৪) “মোমেন বান্দারা নতুন সূরা নাযিলের অপেক্ষা করতো। এই অপেক্ষা পবিত্র কোরআনের প্রতি এবং পবিত্র কোরআনের নতুন নতুন সূরার প্রতি তাদের ভালবাসা ও আগ্রহের কারণে হতো। কেননা প্রতিটি নতুন সূরার মাঝে তারা মনের জন্যে নতুন নতুন খোরাক পেতো । অথবা এই. অপেক্ষা ছিলো জেহাদ সংক্রান্ত কোনো সূরার জন্যে। কারণ, জেহাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করতো । আর সে কারণেই তাদের বক্তব্যে অধীর আগ্রহের ভাব ফুটে ওঠেছে। তারা বলছে, “কেন একটা সূরা নাযিল হয় না? এরপর তাদের কাংখিত সূরা নাযিল হওয়ার পর অসুস্থ অন্তরের অধিকারী অর্থাৎ মোনাফেকদের অবস্থা কি হত তা বলা হয়েছে। এখানে মোনাফেকদেরকে অসুস্থ অন্তরের অধিকারী বলা হয়েছে । কারণ, জেহাদের নাম শুনলেই তারা হাত পা ছেড়ে দিতো, তাদের মুখোশ খসে পড়তো, তাদের মনের দুর্বলতা ও আতঙ্ক প্রকাশ পেয়ে যেতো। তারা এমন হাব-ভাব দেখাতো যা পুরুষদের জন্যে শোভা পায় না। তাদের অবস্থাটা পবিত্র কোরআনের নিপুণ বর্ণনায় এমন অপূর্ব রূপে চিত্রায়িত হয়েছে যা চাক্ষুষ ও জীবন্ত বলে মনে হয়। বলা হয়েছে, “যাদের অন্তরে রোগ আছে, তাদেরকে তুমি মৃত্যুভয়ে মুগ্াপরাপ্ত মানুষের মতো তোমার দিকে তাকিয়ে থাকতে দেখবে ।

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।