Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) এই কেয়ামতের জন্যেই কি ওরা অপেক্ষা করছে? অথচ এর লক্ষণগুলো তো ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে । এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে শেষ নবীর আগমন । কারণ, তাঁর আগমনই সতর্ক করে দিচ্ছে, চরম মুহুর্তটির সময় ঘনিয়ে এসেছে। সে সম্পর্কে খোদ রসূলুল্লাহ (স.) এক হাদীসে বলেছেন, আমার ও কেয়ামতের আগমন পাশাপাশি এরূপ' এ কথা বলার সময় তিনি মধ্যমা ও তার পাশের আঙ্গুল দুটো এক সাথেউচু করে দেখালেন। (বোখারী ও মুসলিম) রসূলুল্লাহ (স.)-এর আবির্ভাবের পর থেকে নিয়ে এ পর্যন্ত একটা দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরও কেয়ামত আসেনি । এর ছারা বুঝা যায় আল্লাহর ঘোষিত দিন ও কালের হিসাব আমাদের দিন ও কালের মতো নয়। কাজেই আল্লাহর হিসাব নিকাশ অনুযায়ী কেয়ামতের লক্ষণ প্রকাশ পেয়ে গেছে। এখন এর আকম্মিক আগমনের অপেক্ষায় বসে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কারণ, কেয়ামত এসে গেলে তখন আর কারো কিছু করার সুযোগ থাকবে না। তাই বলা হয়েছে, “কাজেই কেয়ামত এসে পড়লে উপদেশ গ্রহণ করার সুযোগ তাদের আর থাকলো কৈ?' মাতমলদের জলন্ত আল্লাহক্স নিদে্শি এরপর রসূলুল্লাহ সে.) এবং সঠিক পথের পথিক মোমেন মুসলমানদেরকে সন্বোধন করা হয়েছে এবং তাদেরকে জ্ঞান ও বিদ্যার পথ এবং যেকের ও এসতেগফারের পথ অবলম্বন করতে বলা হয়েছে। সাথে সাথে তাদেরকে অন্তরে আল্লাহর সার্বক্ষণিক নযরদারি ও তার সর্বব্যাপী জ্ঞানের অনুভূতি জাগ্রত রাখতে বলা হয়েছে এবং অনুভূতি অন্তরে ধারণ করে কেয়ামতের জন্যে সব সময়ই সজাগ ও প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেমন আয়াতে বলা হয়েছে, 'জেনে রাখো, আল্লাহ তায়ালা ব্যতীত কোনো উপাস্য নেই। ক্ষমা প্রার্থনা করো, নিজের ক্রুটির জন্যে এবং মোমেন পুরুষ ও নারীদের জন্যে । আল্লাহ তায়ালা তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত।' (আয়াত ১৯) | আলোচ্য আয়াতে প্রথমেই যে সত্যটির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং যে সত্যটির ওপর রসুল (স.)-এর গোটা মিশন প্রতিষ্ঠিত- তা হলো, “আল্লাহ তায়ালা ব্যতীত কোনো উপাস্য নেই"... এই সত্যটিকে মনে প্রাণে বিশ্বাস করে এবং এর অনুভূতি অন্তরে ধারণ করে যে দ্বিতীয় কাজটি করতে বলা হয়েছে, তা হলো- “নিজের ক্রটির জন্যে ক্ষমা প্রার্থনা করো ।' বলা বাহুল্য যে, রসূল (স.) ছিলেন নিষ্পাপ। ছোটখাট কোনো ক্রটিবিচ্যুতি হয়ে থাকলেও তা আল্লাহ তায়ালা ক্ষমা করে দিয়েছেন । কিন্তু ক্ষমা প্রার্থনা হচ্ছে একজন সচেতন, অনুভূতিপরায়ণ মোমেন বান্দার গুণ! সে সব সময়ই নিজের আমলকে ত্রুটিপূর্ণ বলে মনে করে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করার পরও ক্ষমা প্রার্থনাকে এক ধরনের এবাদাত ও আল্লাহর শোকরগোযারী বলে মনে করে। তাছাড়া এর মাঝে অন্যদের জন্যে উপদেশও রয়েছে। রসূলুল্লাহ সে.)-এর পর থেকে নিয়ে কেয়ামত পর্যস্ত যতো মোমেন বান্দা এই পৃথিবীতে আগমন করবে এবং যারা আল্লাহর কাছে প্রিয় নবীর মর্যাদা কতো জানতে পারবে, তাদের সকলের জন্যে এই আয়াত উপদেশ হিসেবে কাজ করবে। এর দ্বারা তারা বুঝতে পারবে যে, রসূলুল্লাহ (স.) আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে কতো বড়ো নেয়ামত । কারণ, তিনি নিষ্পাপ হওয়া সত্তেও আল্লাহ তায়ালা তীকে প্রথমে নিজের জন্যে তারপর সকল মোমেন নর নারীর জন্যে ক্ষমা প্রার্থনা করতে নির্দেশ দিচ্ছেন, আর তিনি যেহেতু আল্লাহর কাছে প্রিয় এবং তার দোয়াও গ্রহণযোগ্য । তাই মোমেন নর নারীদের জন্যে করা

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।