17100)://151971)18301.৬%01-0])7055.05010) এই প্রশ্নের আর একটি উদ্দেশ্য থাকতে পারে । আর তা হলো, যে সব শিক্ষিত ও জ্ঞানী লোক রসূলের বক্তব্য শোনার জন্যে ভিড় করতো এবং গভীর আগ্রহে তার মর্ম অনুধান করতে ও তা মনে রাখতে চেষ্টা করতো তাদের সাথে রং তামাশা করা । বিশেষ করে সাহাবায়ে কেরাম, যারা রসূলুল্লাহ (স.)-এর মুখনিসৃত প্রতিটি বাক্য মুখস্ত করে ফেলতেন, তাদের সাথেই হাসিঠান্টা ও রং তামাশার উদ্দেশ্যে ওরা এ জাতীয়প্রশ্ন করতো । যা হোক, ওদের এই আচরণের মাধ্যমে ওদের | মনের কপটতা, কদর্যতা, বিকৃতি ও গোপন প্রবৃত্তি প্রকাশ পায়। তাই ওদের সম্পর্কে বলা মতো চলে ।' এই হচ্ছে মোনাফেকদের অবস্থা । অপরদিকে মোমেনদের অবস্থা সম্পূর্ণ এর বিপরীত। যেমন, “যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে, তাদের সৎ পথ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তায়ালা তাদেরকে তাকওয়া দান করেন।' আয়াত ১৭) এখানে বক্তব্যের বিন্যাস ও ধারাবাহিকতা লক্ষ্য করার মতো । যারা সৎ পথের সন্ধান পেয়ে সে পথেই নিজেদেরকে পরিচালিত করেছে, তাদেরকে সৎ পথে টিকে থাকার জন্যে আল্লাহ তায়ালা আরো শক্তি দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের হেদায়াতপ্রাপ্তির জন্যে পুরস্কারস্বরূপ। এর চেয়ে অধিকতর পরিপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পুরস্কারও তাদেরকে আল্লাহ তায়ালা দান করেন, আর সেটা হলো তাকওয়া । আর তাকওয়া হচ্ছে মনের এমন একটি অবস্থার নাম যার ফলে মানুষ সব সময় এবং সব অবস্থায় আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর নযরদারী অনুভব করে, তার গযবকে ভয় করে, তীর সন্তুষ্টির জন্যে সচেষ্ট থাকে এবং আল্লাহর অপছন্দনীয় কোনো অবস্থায় আল্লাহ তায়ালা তাকে দেখুক সেটা সে মনে প্রাণে কামনা করে না। মনের এই সদা জাগ্রত অবস্থার নামই হচ্ছে তাকওয়া । এটা একটা পুরষ্কার যা আল্লাহ তায়ালা কেবল তীর সেই বান্দাদেরকে দিয়ে থাকেন যারা নিজেদেরকে সৎ পথে পরিচালিত করে এবং তার সন্তুষ্টি লাভের জন্যে আগ্রহ নিয়ে চেষ্টা করে। হেদায়াত, তাকওয়া ও সচেতনতার বিপরীতে আসে কপটতা, মানসিক বিকৃতি ও অচেতনতা- যার উল্লেখ পূর্ববর্তী আয়াতে এসেছে। পরবর্তী আয়াতে এই কপট, মানসিক বিকারগ্রস্ত ও অচেতন লোকদের কথা বলা হয়েছে। এরা মোনাফেকের দল । এরাই রসূলুল্লাহ (স.)-এর মজলিস থেকে উঠে যেতো এবং তীর বক্তব্যের কোনো মর্মার্থই ওরা অনুধাবন করতে পারতো না। অথচ এই বক্তব্য ছিলো ওদের জন্যে কল্যাণকর, দিকনির্দেশক এবং অন্তরে আল্লাহভীতি সৃষ্টির মোক্ষম উপায়। তাই ওদের পরিণতি পরকালে কি হতে পারে সে সম্পর্কে ওদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, “তারা কি শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত হঠাৎ করে তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে। কাজেই, কেয়ামত এসে পড়লে উপদেশ গ্রহণ করার সুযোগ তাদের আর থাকলো কৈ? (আয়াত ১৮) একা কি কেয়ামতেক অপেক্ষাক্স আছে! এই আয়াতে গাফেল ও মোনাফেক গোষ্ঠীকে সজোরে ঝাঁকুনি দিয়ে সজাগ করার চেষ্টা করা হয়েছে, যেমনটি করা হয় নেশায় বিভোর কোনো মদ্যপায়ীকে । এই গাফেলের দল কিসের অপেক্ষায় আছে? রসূলুল্লাহ (স.)-এর মোবারক মজলিসে বসেও এরা কিছু বুঝে না, কিছু স্মরণ করে না, কোনো উপদেশ গ্রহণ করে না। ওরা চায় কী? ওরা কিসের অপেক্ষা করছে? ওরা কি চায়, হঠাৎ করে ওদের সামনে কেয়ামত এসে হাযির হোক এবং ওদেরকে চমক লাগিয়ে দিক।
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।