17100)://151977)18301.৬%01-0])7055.05010) মদীনায় প্রথম দিকে যেহেতু ইহুদী সম্প্রদায় সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি ও সাংগঠনিক শক্তির অধিকারী ছিলো এবং তারাও রসূলুল্লাহ (স.)-এর আবির্ভাব, তার ধর্মের বিস্তার এবং তার সাহাবাদেরকে সুনযরে দেখতো না, তাই এর দ্বারা মোনাফেকদের উৎসাহ ও সাহস বৃদ্ধি পেয়ে যায়। ফলে উভয় সম্প্রদায় হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো এবং কুটচাল চালাতে লাগলো । মুসলমানদের অবস্থা খারাপ দেখলে তখন তারা প্রকাশ্যে তাদের সাথে শত্রুতা ও বিদ্বেষমূলক আচরণ করতো । আর যখন মুসলমানদেরকে সচ্ছল ও ভালো অবস্থায় দেখতো, তখন তাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র ও কূটচাল চালাতো গোপনে, রাতের অন্ধকারে ৷ মাদানী যুগের মধ্যভাগ পর্যন্ত এই ইহুদী মোনাফেক গোষ্ঠী ইসলাম ও মুসলমানদের জন্যে সত্যিকার অর্থেই একটা আপদ ছিলো । মাদানী সূরাগুলোতে এই মোনাফেক গোষ্ঠীর পরিচিতি, তাদের ষড়যন্ত্র ও কুটচালের বর্ণনা ধারাবাহিকভাবে এসেছে ওদের ত্রিমুখী নীতি ও চরিত্রের বর্ণনাও এসেছে। ইহুদীদের সাথে ওদের দহরম মহরম, দেন দরবার এবং মুসলমানদের বিরুদ্ধে একসঙ্গে বড়যন্ত্র পাকানোর কথাও সেখানে একাধিকবার এসেছে । আলোচ্য আয়াতে প্রসঙ্গক্রমে ওদের আলোচনা এসেছে এবং সেই সাথে ইহুদীদের আলোচনাও এসেছে। এর আগের আয়াতে বলা হয়েছে, “তাদের মধ্যে কিছু লোক তোমার দিকে কান পাতে, এরপর যখন তোমার কাছ থেকে বাইরে যায়, তখন যারা শিক্ষিত, তাদেরকে বলে এই মাত্র তিনি কী বললেন? (আয়াত নং-১৬) এই আয়াতে উল্লেখিত “তাদের' শব্দ দ্বারা সম্ভবত কাফেরদের কথা বলা হয়েছে। কারণ, আগের পর্বে কাফেরদের সম্পর্কেই আলোচনা হয়েছে। এখানে মোনাফেকদেরকে কাফেরদের অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে, মোনাফেকরা প্রকৃতপক্ষে কাফেরই। পার্থক্য কেবল এতোটুকু যে, ওদের ব্যাপারটা প্রকাশ্য, আর ওদের ব্যাপারটা গোপন । তাই এদের স্বরূপ উদঘাটনের জন্যে আল্লাহ তায়ালা এই আয়াতে এদের সম্পর্কে আলোচনা করছেন। অথবা “তাদের শব্দটি দিয়ে মুসলমানদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারণ, মোনাফেকরা তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলো । ইসলামের মুখোশ পরে ওরা নিজেদেরকে মুসলিম বলে যাহির করতো । আর এই বাহ্যিক পরিচিতির ওপর ভিত্তি করে মুসলমানরা ওদের সাথে মুসলমান হিসেবেই আচরণ করতো । কারণ, বাহ্যিক পরিচিতির ওপর ভিত্তি করেই মানুষের সার্থে আচরণ করা ইসলামের বিধান। আর কেউ নয় । আয়াতে বর্ণিত বিশেষণ ও ক্রিয়াকলাপেই তা প্রমাণ করছে। তাছাড়া আলোচ্য পর্বের প্রসঙ্গ ও মোনাফেকদের আলোচনাও সে কথা প্রমাণ করছে। মনযোগ সহকারে রসূলুল্লাহ (স.)-এর বক্তব্য শুনার পরও তারা জিজ্ঞেস করছে যে, রসূল এই মাত্র কী বললেন। এর দ্বারাই প্রমাণিত হয়, ওরা কেবল শোনার ভান করতো, প্রকৃত পক্ষে ওদের মন থাকতো অন্য দিকে। অথবা ওদের মন ছিলো বিকৃত ও.বদ্ধ। অথবা ওদের এ ধরনের প্রশ্নের মাঝে একটা চাপা ও ধূর্ততাপূর্ণ বিদ্রীপ কাজ করতো । এর মাধ্যমে ওরা শিক্ষিত ও জ্ঞানী লোকদেরকে এ ধারণা দিতেই চেষ্টা করতো যে, রসূল যা বলেন তা বোধগম্য নয়, অথবা তার কথা কোনো অর্থপূর্ণ বক্তব্য নয় সে কারণেই গভীর মনযোগ সহকারে রসূলের বক্তব্য শোনার পরও তার কোনো মর্ম বুঝতে পারছে না এবং এ থেকে কোনো শিক্ষাও গ্রহণ করতে পারছে না!
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।