17100)://151977)18301.৬%01-0])7055.050100 সাধারণভাবে যে বিষয়টি লক্ষণীয় তা এই যে, কোরআন নাধিল হওয়ার সুদীর্ঘ মেয়াদকালে প্রশিক্ষণ ও সাংস্কৃতিক মানোন্নয়নে শ্রোতাদের যতই উন্নতি হয়েছে, আযাব ও পুরস্কারের দৃশ্য ততই স্পষ্ট ও স্বচ্ছ হয়েছে। অনুরূপভাবে শ্রোতাদের শ্রেণীভেদে ও অবস্থা ভেদেও শাস্তি ও পুরক্কারের ঘোষণার সচ্ছতা ও স্পষ্টতায় তারতম্য ঘটেছে। সকল যুগে মানব জাতির সকল প্রজন্মেই এসব অবস্থা ও নমুনার পুনরাবৃত্তি ঘটে থাকে । এখানে দু'ধরনের কর্মফল ঘোষিত হলো, একটা হলো, আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের পাশাপাশি রকমারি ফলমূল ও রকমারি নহর সম্বলিত জান্রাত প্রাপ্তি। আর অপরটা হলো, “যে ব্যক্তি চিরদিনের জন্যে দোযখবাসী এবং যাকে এমন গরম পানি খাওয়ানো হবে, যা খেয়ে নাড়িভুড়ি ছিন্নভিন্ন হয়ে যাবে।' শেষোক্ত বর্ণনাটা একটা ভয়ংকর আযাবের এমন দৃশ্য, যা এঁকান্তিকভাবে অনুভূত হয়, যা সূরা আল কেতালের (কেতাল অর্থ যুদ্ধ) প্রেক্ষাপট ও পরিবেশের সাথে সংগতিপূর্ণ এবং সমকালীন মোশরেকদের চারিত্রিক মনের সাথেও সংগতিপূর্ণ। কেননা তারা ভোগ বিলাসে মত্ত থাকতো ও | পশুর মতো পানাহারে লিপ্ত থাকতো । সুতরাং এখানে পরিবেশ ও প্রেক্ষাপটটা হলো আল্লাহর সাথে শেরেকী ও কুফুরী আর কর্মফলটা হলো গরম পানি পান করা ও তার ফলে নাড়িভুড়ি বেরিয়ে যাওয়া। কেননা তারা পশুদের মতো খেয়ে দেয়ে এই নাড়িভুড়িতেই তা মভিত রাখতো । আর এই দু'ধরনের মানুষের কর্মফল কখনো এক রকম হবে না। কেননা তারা চরিত্রে ও আদর্শেও এক রকম নয় । এখানে সূরার প্রথম পর্বের সমাপ্তি। এর সূচনা হয়েছিলো যুদ্ধ বিরহের কথা দিয়ে এবং তারপর থেকে শেষ পর্যন্ত ক্রমাগত যুদ্ধ বিরহের মধ্য দিয়েই আলোচনা অব্যাহত এই পর্বটিতে মোনাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। খোদ রসূলুরাহ (স.)- এর ক্ষেত্রে তাদের আচরণ কেমন ছিলো, পবিত্র কোরআনের ব্যাপারে তাদের মনোভাব কেমন ছিলো, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যে মুসলমানদের ওপর যে জেহাদ ফরয করা হয়েছিলো সে সম্পর্কে তাদের নীতি কি ছিলো এবং সর্বোপরি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে পাকানো ইহুদীদের ষড়যন্ত্রে তাদের ভূমিকা কী ছিলো ইত্যাদি বিষয় এই পর্বে আলোচিত হয়েছে। মোনাফেক গোষ্ঠীর আবির্ভাব ঘটে মদীনায় । মক্কায় এদের কোনো অস্তিত্ব ছিলো না। সেখানে মোনাফেক সাজার প্রয়োজনও দেখা দেয়নি। কারণ সেখানে মুসলমানরা ছিলো নির্যাতিত। কাজেই তাদের সাথে ভন্ডামী ও মোনাফেকীর আশ্রয় নেয়ার কারো প্রয়োজন হয়নি। কিন্তু মদীনায় আওস ও খাজরায গোত্রদ্বয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা যখন ইসলাম ও মুসলমানদের অবস্থান ও মর্ধাদাকে সমুন্নত করেন এং প্রতিটি পরিবারে ও প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌছে যায়, তখন কিছুসংখ্যক লোক যারা প্রিয় নবী মোহাম্মদ (স.)-কে মনে মনে ঘৃণা করতো, ইসলামের উত্থান ও বিজয়কে ঘৃণা করতো তারা এই ভন্ডামীর আশ্রয় নিতে বাধ্য হয়েছিলো । কারণ, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের ঘৃণা ও শত্রুতা প্রকাশ করার মতো ক্ষমতা ও সৎসাহস তাদের ছিলো না। তাই তারা বাধ্য হয়েই মুসলমান হওয়ার ভান করতো, তবে মনে মনে ঠিকই ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ পোষণ করতো । শুধু তাই নয়, বরং তারা রসূলুল্লাহ সে.) ও তার সাহাবাদের ক্ষতি করার জন্যে সুযোগের সন্ধানে থাকতো । এই মোনাফেক গোষ্ঠীর শিরোমনি হলো, আব্দুল্লাহ্ বিন উবাই বিন সুলুল। বিশাশ্প ১৯তম ১২
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।