Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 ব্যাপারে তিনিই বেশী অভিজ্ঞ। মানুষ অনেক রকমের, মানুষের মনেরও অনেক প্রকারভেদ রয়েছে। তাদের স্বভাব প্রকৃতিও অনেক ধরনের । মানুষের সহজাত সত্ত্বায় এর সব কটারই সমাবেশ ঘটে । তারপর প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাতন্ত্র অনুপাত তার ভেদাভেদ ঘটে । এ জন্যেই আল্লাহ তায়ালা তার বান্দাদের সম্পর্কে তার নিখুত ও নির্ভুল জ্ঞান অনুপাতে তাদের জন্যে ভিন্ন ভিন্ন রকমর সুখ ও দুঃখ কিংবা আযাব ও নেয়ামতের ব্যবস্থা করেন। কিছু লোক এমন রয়েছে, যাদের শিক্ষা ও লালনের জন্যে, কর্মে উদ্বুদ্ধ করার জন্যে, প্রতিদান ও প্রতিফল দেয়ার জন্যে এবং তাদের মনকে খুশী করার জন্যে জান্নাতে বিশুদ্ধ পানির নহর থাকা প্রয়োজন, কারো জন্যে অপরিবর্তনীয় স্বাদযুক্ত দুধের নহর উপযোগী । কারো জন্যে স্বচ্ছ মধুর নহর উপযোগী । কারো জন্যে মজাদার মদের নহর প্রয়োজন, কারো জন্যে রকমারি ফলমূল দরকার । কারো জন্যে আবার ক্ষমা আবশ্যক যা দোযখ থেকে মুক্তি ও জান্নাতের বিচিত্র উপাদেয় নেয়ামত নিশ্চিত করে। এভাবে যাদের শিক্ষার জন্যে যা দরকার এবং যাদের কর্মফলের জন্যে যা বাঞ্ছনীয়, 01455755555 নবালাতের খল কিছু লোক সঠিক এমনও রয়েছে যারা শুধু আল্লাহর অগণিত নেয়ামতের শোকর আদায়ের জন্যে অথবা শুধু তার প্রতি ভালোবাসার তাগিদে ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে তার এবাদাত করে। তারা তার আনুগত্যের মাধ্যমে বন্ধুর সাথে বন্ধুর যে ঘনিষ্ঠতা প্রয়োজন, সেই ঘনিষ্ঠতা জন্মাতেই সচেষ্ট থাকে বেশী । কেউ কেউ শুধু এই লজ্জার খাতিরেই আল্লাহর এবাদাত করে- আল্লাহ তায়ালা যেন তাদেরকে কোনো অনভিপ্রেত অবস্থায় না দেখে ফেলেন। এ ছাড়া আর কোনো বেহেশত বা দোযখের চিন্তা তাদের মনে স্থান পায় না। কোনো আযাব বা নেয়ামতের কথাও তারা আদৌ ভাবে না। তাদের শিক্ষার জন্যে এবং তাদের পুরস্কৃত করার জন্যে আল্লাহর একথাটা বলাই যথেষ্ট, “যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, দয়াময় আল্লাহ তায়ালা তাদের জন্যে অচিরেই ভালোবাসা বরাদ্দ করবেন ।” তাদের পক্ষে এ কথা জানাও যথেষ্ট হতে পারে যে, “তারা মহা ক্ষমতাধর বাদশাহর কাছে সত্যের আসনে অধিষ্ঠিত হবে ।' একটি হাদীসে আছে যে, নামায পড়তে পড়তে যখন রসূল (স.)-এর পা ফুলে গেলো তখন হযরত আয়শা (রা.) বললেন, “হে রসূল, আল্লাহ তায়ালা আপনার আগের ও পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়া সত্তেও আপনি এরূপ করেন?' রসূল সে.) জবাব দিলেন, “হে আয়েশা, তাই বলে কি আমি তার একজন কৃতজ্ঞ বান্দা হবো না? রাবেয়া আদভিয়া বলেন, 'বেহেশত ও দোযখ যদি না থাকতো, তাহলে কি কেউ আল্লাহর এবাদত করতো না এবং আল্লাহকে কেউ ভয় করতো না? সুফিয়ান ছাওরী (রা.) রাবেয়াকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার ঈমানের রহস্য কী? তিনি জবাব দিলেন, আমি আল্লাহর দোযখের ভয়ে বা তার বেহেশতের লোভে তার এবাদাত করিনি । এবাদাত করেছি কেবল তাকে পাওয়ার জন্যে ।' উপরোক্ত হাদীসে রসূল (স.)-এর দৃষ্টান্তে এবং পরবর্তী রেওয়ায়াতে হযরত রাবেয়ার বক্তব্যে যে দু'ধরনের অনুভূতি প্রকাশ পেলো, তা ছাড়াও আরো বহু ধরনের অনুভূতি ও মানসিকতা বিদ্যমান রয়েছে। এর সবগুলোই কোনো না কোনো পর্যায়ে দুনিয়ায় চরিত্র গঠনে ও আল্লাহর কাছে কর্মফল প্রাপ্তির ক্ষেত্রে উপযোগী ও উপকারী ।

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।