Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) বর্ণিত আছে যে, এ আয়াতটা রসূল (স.)-এর মক্কা থেকে মদীনা অভিমুখে হিজরত করে যাওয়ার সময় পথিমধ্যে নাযিল হয়েছিলো । এর উদ্দেশ্য ছিলো রসূল সে.)-কে সান্ত্বনা ও প্রবোধ দেয়া এবং ইসলামী আন্দোলনের প্রতিরোধকারী সেসব দোর্দন্ত গ্রতাপশালী মোশরেকদের দর্প খর্ব করা, যারা মুসলমানদের ওপর ক্রমাগত নির্যাতন চালিয়ে তাদের মাতৃভূমি, ঘরবাড়ী ও সহায়সম্পদ ত্যাগ করে কেবল ঈমান বাচাতে বিদেশে হিজরত করতে বাধ্য করেছিলো । এরপর এই দুই গোষ্ঠীর তুলনামূলক পর্যালোচনা অব্যাহত রয়েছে। আল্লাহ্‌ তায়ালা কেন মোমেনদের অভিভাবক হয়েছেন? কেন তাদেরকে ইহকালীন জীবনে বিজয় ও সম্মান দানের পর আখেরাতে জান্নাতে প্রবেশ করান, কেনই বা কাফেরদের কোনো অভিভাবক থাকে না এবং তারা দুনিয়ার জীবনে অত্যন্ত জঘন্য ধরনের পাশবিক জীবন যাপনের পর ধ্বংসপ্রাপ্ত ও আখেরাতে জাহান্নামের চির অধিবাসী হয়, তার কারণ বিশ্লেষণ করা হয়েছে, “যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, সেকি সেই ব্যক্তির সমান, যার কাছে তার পাপ কাজগুলোকে সুশোভিত করা হয়েছে এবং যারা স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে?" বস্তুত উভয় গোষ্ঠীর অবস্থান, আদর্শ ও চরিত্রে এটাই আসল পার্থক্য । যারা ঈমান এনেছে, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা সত্যকে দেখেছে ও তাকে চিনে নিয়েছে । তার উৎস সম্পর্কে তারা নিশ্চিত হবার জন্যে তাদের প্রতিপালকের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তার কাছ থেকে সুনিশ্চিত তথ্য লাভ করেছে এবং সেই তথ্যের ওপর তাদের সুদৃঢ় প্রত্যয় জন্মেছে ! এ ব্যাপারে তারা কোনো প্রতারণা বা বিভ্রান্তির শিকার হয়েছে। ফলে তা খারাপ হওয়া সত্তেও তাদের কাছে সুন্দর লেগেছে। সত্যকে তারা দেখেওনি, বিশ্বাসও করেনি। তারা কেবল তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে।' তাদের কোনো নীতিও নেই আদর্শ ও নেই, যার আলোকে তারা হক ও বাতিলের পার্থক্য বুঝতে পারে। ৃ এই শেষোক্ত গোষ্ঠী কি প্রথমোক্ত গোষ্ঠীর মতো? তারা চি্তা চেতনায়, জীবনাদর্শে, দৃষ্টিভঙ্গীতে ও স্বভাব চরিত্রে পরস্পর থেকে ভিন্ন । সুতরাং তাদের মূল্যবোধ ও মানদন্ড যেমন এক | রকম নয়, তেমনি কর্মফল ও পরিণামেও তারা সমান নয়৷ পরিণতি ও কর্মফলে যে তারা পরস্পর থেকে সম্পূর্ণ ভিন্ন, সে কথাই বলা হয়েছে পরবর্তী আয়াতে, “আল্লাহতীরু লোকদের জন্যে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার বিবরণ এ রকম যে, সেখানে কতগুলো ঝর্ণা আছে বিশুদ্ধ পানির, কতগুলো ঝর্ণা আছে অপরিবর্তনীয় স্বাদযুক্ত দুধের । কতগুলো ঝর্ণা আছে পানকারীদের জন্যে খুবই মজাদার মদে ভর্তি, কতগুলো ঝর্ণা আছে স্বচ্ছ 1 মধুর, তাদের জন্যে সেখানে থাকবে হরেক রকমের ফলমূল এবং তাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমা। | তারা কি সেই অনন্তকাল দোযখে বসবাসকারীদের মতো, যাদেরকে ফুটন্ত পানি খেতে দেয়া হবে? ] সেই পানি তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে” সুখ ও আযাবের এরূপ অনুভবযোগ্য দৃশ্য কোরআনের বহু জায়গায় বর্ণিত হয়েছে। কখনো উদ577775757758718-590559 আযাবের দৃশ্যও কোনো কোনো জায়গায় পরিলক্ষিত হয়। যে আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তিনি নিজের সৃষ্টি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো ও সবচেয়ে বেশী অবগত । কিভাবে কথা বললে তাদের হৃদয় গলবে, কোন জিনিস তাদের জন্যে অধিকতর শিক্ষণীয় কোনো জিনিস তাদের সুখ ও আযাবের জন্যে অধিকতর উপযোগী, সে

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।