17100)://151977)18301.৬%01-0])7055.050100 তায়ালা ঈমানদার ও সৎকর্মশীলদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচ দিয়ে ঝর্ণাসমূহ বয়ে যায়। আর যারা কাফের, তারা পশুর মতো ভোগ বিলাস ও খাওয়া দাওয়ায় মত্ত এবং দোযখই তাদের ঠিকানা ।' এ কথা সত্য যে, সৎকর্মশীল ঈমানদার ব্যক্তিরাও কখনও কখনও পবিব্রতম সম্পদের প্রাচুর্য উপভোগ করে থাকেন। তবে এখানে যে তুলনাটা করা হচ্ছে তা হলো, জান্নাতে মোমেনদের জন্যে যে বিশাল ও অকল্পনীয় চিরস্থায়ী ভোগ বিলাস নির্ধারিত রয়েছে এবং পৃথিবীতে কাফেরদের জন্যে যে ক্ষণস্থায়ী একমাত্র সুখ সমৃদ্ধি বরাদ্দ রয়েছে, এই দুই সুখ সমৃদ্ধির মধ্যে তুলনা । মোমেনদের জন্যে জান্নাতে যে সুখ শান্তি বরাদ্দ রয়েছে, তা তারা স্বয়ং আল্লাহর কাছ থেকে লাভ করবে এবং তাদের জান্নাতের নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে । আল্লাহ তায়ালাই তাদেরকে সেখানে প্রবেশ করাবেন। তাদের ঈমান ও নেক আমলগুলো যেমন উৎকৃষ্ট ও মহান, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত তাদের ঈমান ও নেক আমলগুলোও তেমন উৎকৃষ্ট । আর কাফেরদের জন্যে দুনিয়ায় যে সুখ সম্ভোগ বরাদ্দ রয়েছে, তা পশুদের সুখ সন্তোগের মতোই । এখানে একটা পূর্ণাংগ ও নিখুত ছবি তুলে ধরা হয়েছে, যাতে এটা সুস্পষ্ট যে, তাদের সেই ভোগের উপকরণে কোনো মানবীয় বৈশিষ্টের ছাপ নেই, বরং নিছক পাশবিক ভোগোপকরণের ছাপ ও সাদৃশ্য রয়েছে। এ হচ্ছে ঘৃণ্য অরুচিকর, অপবিত্র ও নোংরা ভোগ বিলাস। এতে কোনো নিয়মনীতি ও নিয়ন্ত্রণের বালাই নেই, বিবেক বিবেচনা, আল্লাহভীতি ও ন্যায় অন্যায়ের বাছ বিচারও নেই । মোতিমন ও কাকফেজলদেন্ন তবশিক্ি একথা সত্য যে, উচ্চাংগের রুচিবোধ ও নানা বৈচিত্র ও ঘ্রীতিসহকারে যে ভোগ বিলাস ও খাওয়া দাওয়া করা হয়, তাতেও পাঁশবিকতার স্ফুরণ ঘটে, যেমন উচ্চতর বিস্তশালী পরিবারের সন্তানদের বেলায় ঘটে থাকে । তবে এখানে সেটা আলোচনা করা উদ্দেশ্য নয় । এখানে যা বলতে চাওয়া হয়েছে তাহলো নিজের ইচ্ছা ও বিচার বিবেচনার ওপর নিয়ন্ত্রণশীল মানুষের সংবেদনশীলতা, জীবন জীবিকা সংক্রান্ত বিশেষ মূল্যবোধ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ। সে স্বেচ্ছায় আল্লাহর দেয়া জীবিকা থেকে কেবল পবিত্র হালাল ও ন্যায়সংগত জীবিকাই বেছে নেয়া । এ ব্যাপারে সে কোনো লোভ লালসার কাছে নতি স্বীকার করে না। জীবনকে সে কেবল উদ্দেশ্যহীন ও লাগামহীন রসনা তৃপ্তির একটা খাবার টেবিল মনে করে না এবং বৈধ অবৈধ নির্বিশেষে সব রকমের ভোজ্য দ্রব্য দিয়ে উদরপুর্তি করে না। মানুষ ও পশুর মধ্যে প্রধান পার্থক্য হলো, মানুষ একটা উদ্দেশ্য ও লক্ষ্য এবং জীবন সম্পর্কে একটা বিশেষ ধারণা পোষণ করে । জীবন সম্পর্কে তার এই বিশেষ ধারণা জীবনের স্রষ্টা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত নির্ভুল নীতিমালার ভিতিতে প্রতিষ্ঠিত। সে যদি এসব নীতিমালা ও উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে বসে, তাহলে বুঝতে হবে, মানুষের যে গুণ বৈশিষ্টের দরুণ সে পশু থেকে পৃথক ও শ্রেষ্ঠ, সেই গুণ বৈশিষ্টই সে হারিয়ে ফেলেছে । কাফের ও মোমেনদের তুলনামূলক বৈশিষ্ট আলোচনার ধারাবাহিকতার এই পর্যায়ে রসূল (স.)-কে বহিষ্কারকারী মন্কানগরীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা ও তীর সাথে ধ্বংসপ্রাপ্ত জনপদগুলোর তুলনা করা হয়েছে। অথচ সে সব জনপদ মক্কার চেয়ে অনেক বেশী শক্তিশালী ছিলো, “যে নগর তোমাকে বহিষ্কার করেছে, তার চেয়ে শক্তিশালী কতো নগর ছিলো! আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি । তাদের কোনো সাহায্যকারীও ছিলো না।'
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।