Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) যেভাবে পেটফুলে মরে, কাফেরদের ওহীবিদ্ধেষ ও ইসলামবিরাগী মানসিকতার কারণে তাদের সৎকাজগুলোও সেইভাবে শেষ পর্যন্ত ধ্বংস ও বিনাশপ্রাপ্ত হয়। এভাবে এটা যেন একটা ধ্বংস প্রক্রিয়ার জীবন্ত ছবি । আল্লাহর নাধিল করা বিধানকে অপছন্দ করার পরিণামে তাদের বড় বড় সৎ কাজ বিষাক্ত ঘাস খাওয়া গবাদি পশুর পেটের ন্যায় ফুলে ফেঁপে এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়! উতিহালেন্ শ্পিক্ষা এরপর পুনরায় আল্লাহ তায়ালা তাদের মুখকে তাদের পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস দর্শনের জন্যে সজোরে পেছনের দিকে ঘুরিয়ে দিচ্ছেন, “তারা কি দেশের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববরতীদের পরিণাম কেমন হয়েছিলো? আল্লাহ তায়ালা তাদেরকে বিধ্বস্ত করে দিয়েছিলেন । প্রত্যাখ্যানকারীদের জন্যে এ ধরনের পরিণামই অপেক্ষা করছে।' এটা ভয় পাইয়ে দেয়ার মতো একটা জোরদার ঝাকুনি । এর ভেতরে একটা প্রচন্ড ধাক্কা ও ধমক রয়েছে। পূর্ববর্তী যে সব জাতি শুধু নিজেরাই ধ্বংস হয়নি, বরং তাদের যাবতীয় সহায় সম্পদ ও আশপাশের যাবতীয় স্থাপনা বিধ্বস্ত হয়ে একটা ধ্বংসপুরীর রূপ ধারণ করেছিলো এবং তারা ধ্বংসাবশেষের নীচে চাঁপা পড়ে গিয়েছিলো, এখানে তাদেরই দৃশ্য তুলে ধরা হয়েছে। আয়াতে এমনভাবে শব্দ চয়ন করা হয়েছে যে, তার উচ্চারণেও সেই ধ্বংসযজ্ঞের চিত্র প্রতিফলিত হয়েছে এবং ধ্বংসপ্রাপ্তদের ভীত বিহবল আর্ত চিৎকারের বিকট ধ্বনি নিনাদিত ও অনুরণিত হয়েছে। এই প্রলয়ংকরী ধ্বংসযজ্ঞের ভয়াল দৃশ্য দেখিয়ে উপস্থিত কাফেরদেরকে এবং অনুরূপ বৈশিষ্টের অধিকারী সকলকে জানিয়ে দেয়া হচ্ছে, যে ধরনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ তাদেরকে ধ্বংস্ূপের নীচে চাপা দিয়ে রাখবে, তা তাদের জন্যেও অপেক্ষা করছে। বলা হয়েছে, “অনুরূপ পরিণতি সকল প্রত্যাখ্যানকারীদের জন্যেই অপেক্ষা করছে।" এ ধরনের আতংকজনক ঘটনা যা কাফেরদের জন্যে ধ্বংস ও মোমেনদের জন্যে বিজয়বার্তা বহন করে আনে, তার ব্যাখ্যা হিসাবে এই চিরন্তন ও শাশ্বত মূলনীতিটাই তুলে ধরা হচ্ছে- “এর কারণ এই যে, আল্লাহ তায়ালা মোমেনদের অভিভাবক এবং কাফেরদের কোনো অভিভাবক নেই ।” আল্লাহ তায়ালা যার অভিভাবক ও সাহায্যকারী, তার জন্যে তিনিই যথেষ্ট । তার ওপর যদি কোনো বিপদ মুসিবতও আসে, তবে তা তার জন্যে হয় পরীক্ষাস্বরূপ, যার পেছনে তার জন্যে সার্বিক কল্যাণ নিহিত রয়েছে । এ ধরনের বিপদ মুসিবত আসার অর্থ এ নয় যে, আল্লাহ তায়ালা তার অভিভাবকত্ ত্যাগ করেছেন এবং তার বান্দাদেরকে সাহায্য করার যে ওয়াদা তিনি দিয়েছেন, তা তিনি ভংগ করেছেন। পক্ষান্তরে আল্লাহ তায়ালা যার অভিভাবক হননি, তার কোনোই অভিভাবক থাকে না। সে যদি দুনিয়ার তাবত জ্বিন ও মানুষকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তবুও তাতে কোনো লাভ হবে না। কেননা অক্ষমদের এই অভিভাবকত শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য চাই মানব সমাজে পরিচিত যাবতীয় শক্তির উপকরণ ও প্রতিরক্ষার সাজ সরঞ্জামই সে সংগ্রহ করুক না কেন। শেষ বিচানে মোমেন ও কাফেলদের অবস্থা ঝগড়া লড়াই ও ছন্দ সংঘাতে কাফের ও মোমেন এই দুই গোষ্ঠীর ভূমিকা বর্ণনা করার পর, এক্ষণে এই দুই গোষ্ঠীর ভোগ বিলাস ও প্রাপ্তিযোগের তুলনা করা হচ্ছে। এই উভয় গোষ্ঠীর ভোগ ও প্রাপ্তিতে যে আকাশ পাতালের ব্যবধান, তাও এই সাথে তুলে ধরা হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।