Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) দায় দায়িত্ব বহনে দৃঢ়তা । (অর্থাৎ বিজয়কে ও তার সুফলকে টিকিয়ে রাখার জন্যে যে ঈমানী দৃঢ়তা প্রয়োজন, তা আল্লাহ তায়ালা দান করবেন) বস্তুত কুফরী ও ঈমানের মধ্যে এবং সত্য ও গোমরাহীর মধ্যে যে লড়াই চলে, আল্লাহর সাহায্য ও বিজয়ের মাধ্যমে সে লড়াই শেষ হয়ে যায় না। সাহায্য ও বিজয়ের ফলে বিজয় লাভকারীর ওপর ব্যক্তিগতভাবে কিছু দায় দায়িত্ব যেমন অর্পিত হয়, তেমনি সামাজিকভাবেও কিছু দায় দায়িত্ব তার ওপর ন্যস্ত হয়। উপরত্তু বিজয়ের জন্যে অহংকারে মত্ত না হওয়া এবং এর শৈথিল্য আসতে না দেয়াও একটা দায়িতৃ। বিপদ মুসিবতে ও নির্যাতনে অনেকেই দৃঢ়তা দেখাতে পারে, কিন্তু বিজয় ও প্রাচুর্য লাভের পর অনেকেই দৃঢ়তা দেখাতে পারে না। আল্লাহর সাহায্য ও বিজয় অর্জনের পর সত্যের ওপর মনের দৃঢ়তা, দায়িত্‌ ও পরিশুদ্ধি অব্যাহত রাখাটা খোদ বিজয়েরও উর্ধের একটা ধাপ বা স্তর। সম্ভবত এ আয়াতে সে দিকেই ইংগিত দেয়া হচ্ছে। প্রকৃত তত্ত্ব একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। কাফেরদের চক ব্যর্থতা “আর যারা কুফরী করে তারা ব্যর্থ হোক এবং আল্লাহ তায়ালা তাদের সৎকাজগুলোকে বিপথগামী করে দেবেন।' এটা বিজয় ও দৃঢ়তার বিপরীত । ব্যর্থ হোক বলে যে বদদোয়া করা হয়েছে, তার মধ্য দিয়ে মূলত আল্লাহর পক্ষ থেকে তাদের সব কর্মকান্ড নিন্ফল করে দেয়ার সিদ্ধান্তই ঘোষিত হয়েছে । এরপর পুনরায় সৎকাজগুলোকে বিপথগামী করার উল্লেখ দ্বারা তার পুরোপুরি ধ্বংস ও বিনাশ সাধনের কথাই বলা হয়েছে। 'এর কারণ এই যে, তারা আল্লাহর নাযিল করা বিধানকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তায়ালা তাদের সৎ কাজগুলোকে বাতিল করে দিয়েছেন।' মহান আল্লাহ তায়ালা রসূল (স.)-এর ওপুর যে কোরআন, শরীয়ত, জীবন বিধান ও সদুপদেশ নাধিল করেছেন, তার প্রতি কাফেরদের মনে যে বিরাগ ও অসন্তোষ বিরাজ করতো, এখানে তারই ছবি তুলে ধরা হয়েছে। এই বিরাগ ও অসন্তোষই তাদেরকে কুফরি, হঠকারিতা, বিদ্বেষ ও গোয়ার্তুমির দিকে ঠেলে দিতো। আল্লাহর সেই নিখুঁত ও নির্ভুল বিধানের প্রতি যারা স্বভাবগতভাবেই বিদ্বেষ ও আক্রোশ পোষণ করে এবং এই বিধানের সম্পূর্ণ বিপরীত স্বভাব প্রকৃতির অধিকারী হওয়ার দরুণ যাদের অন্তরে, ভেতরে ভেতরেই দ্বন্দ সংঘাত চলে, এখানে তাদেরই মানসিক অবস্থা বর্ণনা করা হয়েছে । এ ধরনের মানসিকতাসম্পন্ন লোকের সাক্ষাত সকল যুগে ও সকল স্থানেই পাওয়া যায়। এ ধরনের লোকেরা ইসলাম ও ইসলামের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি এতো বেশী বিদ্িষ্ট ও উন্নাসিক হয়ে থাকে যে, এর নাম শুনতেই তারা বিচ্ছ দংশিত মানুষের ন্যায় আতংকে দিশেহারা হয়ে যায়। তাই কোনো আলাপ আলোচনায় ইসলামের কোনো উল্লেখ এমনকি আভাস ইর্ধগিতও যাতে না হতে পারে, সে জন্যে তারা সর্বাত্মক সতর্কতা অবলম্বন করে। একটু লক্ষ্য করলেই এ ধরনের একটা অবস্থা বোধ হয় আমাদের চোখের সামনে খোলামেলাভাবেই প্রত্যক্ষ করা যাবে! আর আল্লাহর নাযিল করা বাণীর প্রতি এই বিরাগ ও বিদ্বেষের ফল এই হয়েছিলো যে, আল্লাহ তায়ালা তাদের সমস্ত সৎকর্ম বাতিল ও নস্যাত করে দিয়েছিলেন, সৎকর্মগুলোকে বাতিল করা কোরআনের একটা সুপরিচিত পরিভাষা । এ পরিভাষা দ্বারা কোরআন একটা বিশেষ প্রক্রিয়ার বিবরণ দেয়। কেননা মূল আয়াতে “আহবাতা' বোতিল করা অর্থে) যে শব্দটা ব্যবহৃত হয়েছে, “তার মূল হলো “হুবুত' । আভিধানিক অর্থে এক ধরনের বিষাক্ত ঘাস খাওয়ার দরুণ গবাদি পশুর পেট ফুলে যাওয়াকে “হুবুত' বলা হয়। এর দ্বারা বুঝানো হয়েছে যে, বিষাক্ত ঘাস খেয়ে এসব পশু

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।