17100)://151971)18301.৬%01-0])7055.05010) একমাত্র এই উদ্দেশ্য ও এই পতাকার খাতিরে ছাড়া আর কোনো উদ্দেশ্য ও পতাকা এমন নেই, যার জন্যে কেউ জেহাদ করলে বা জেহাদ করে নিহত হলে তার জন্যে আল্লাহর বেহেশত প্রদানের ওয়াদী বাস্তবায়িত হবে । ইসলামের আসল নীতি ও আদর্শ থেকে বিচ্যুত প্রজন্মগুলোর কাছে যুদ্ধ বিগ্রহের যে সব উদ্দেশ্য ও লক্ষ্য সাধারণভাবে প্রচলিত, তার ভেতরে আর যা কিছুই হোক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার বাসনা অন্তর্ভুক্ত থাকে না। যারা ইসলামের দাওয়াতের কাজে ব্যাপৃত, তাদের এই স্বতসিদ্ধ ও সহজবোধ্য কথাটা উপলব্ধি করা দরকার । দ্বীনের দাওয়াতকে তাদের অন্তরে এতোটা নির্ভেজাল ও' নিখুঁতভাবে সংরক্ষিত করা প্রয়োজন, যেন তার সাথে বিদ্যমান পরিবেশ ও বিপথগামী প্রজন্মের লোকদের বিকৃত চিন্তাধারা এবং কোনো অনৈসলামিক ধ্যান ধারণার মিশ্রণ না ঘটতে পারে । বস্তুত যে জেহাদ আল্লাহর আদর্শকে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ট ও বিজয়ী আদর্শে পরিণত করার উদ্দেশ্যে পরিচালিত নয়, তা কোনো জেহাদ নয়। মন মানসিকতায় ও বিবেকে, চরিত্রে ও আচরণে, সমাজ ব্যবস্থায় ও রাষ্ট্র ব্যবস্থায়, এক কথায় জীবনের সকল দিক ও বিভাগের পারস্পরিক সম্পর্ক, যোগাযোগ ও লেনদেনে সর্বাবস্থায় আল্লাহর বিধানই একমাত্র অনুসরণীয় আদর্শ হবে- একমাত্র এ উদ্দেশ্যে পরিচালিত যুদ্ধ বিগ্রহ ও লড়াই সংগ্ামই আল্লাহর পথের জেহাদ হিসাবে স্বীকৃতি পাবে । এ ছাড়া আর যে উদ্দেশ্যেই যুদ্ধ বিগ্রহ বা সতখাম পরিচালিত হোক তা আল্লাহর পথে বা আল্লাহর উদ্দেশ্যে পরিচালিত জেহাদ নয় । তা শুধু শয়তানের পথের লড়াই । সে লড়াইতে কেউ নিহত হলে সে নিহত শহীদ নয়। সে মৃত্যু শাহাদাতও নয়, তার প্রতিদান জান্নীতও নয় এবং তার প্রতিদানে কোনো সাহায্য বিজয় বা ময়দানে টিকে থাকার শক্তির যোগানও আসবে না। এ ধরনের লড়াই নিছক ভাওতা, ভন্ডামি, বিপথগামিতা ও ভুল চিন্তার ফল ড়া আর কিছু নয়। | যারা দাওয়াতের কাজে নিয়োজিত নয়, তারা যদি এই ভীওতা ভন্ডামি ও কু চিন্তা থেকে মুক্ত: হতে নাও পারে, তাহলে অন্ততপক্ষে আল্লাহর পথে আহ্বানকারীদের মন মগয বিবেক বুদ্ধি ও চিন্তা চেতনাকে সমকালীন সমাজে প্রচলিত এই সব অপযুক্তি থেকে মুক্ত রাখা উচিত। কেননা তা আল্লাহর প্রথম ও যৌক্তিক শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আব্লাহ্র সাহায্য কখন আন্সশে নতুত এটা হলো আল্লাহর আরোপিত শর্ত যা তিনি মোমেনদের ওপর আরোপ করেছেন। ' আর এর বিনিময়ে তিনি তাদেরকে সাহায্য, বিজয় ও. সংগ্রামের ময়দানে দৃঢ়তা ও মনোবল অটুট রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তায়ালা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না । কখনো যদি কিছু কালের জন্যে এই প্রতিশ্রুতির বিপরীত কিছু ঘটে, তবে তা হবে অন্য কোনো মহৎ উদ্দেশ্যে সংঘটিত পরিকল্পিত ও নির্ধারিত ব্যাপার, যা সাহায্য ও দৃঢ়তা দানের ওয়াদার সাথে সাথে বাস্তবায়িত হয়। এ ব্যাখ্যা তখনই প্রযোজ্য, যখন এটা সঠিক প্রমাণিত হবে যে, মোমেনরা তাদের সাধ্যমতো শর্ত পূরণ করেছে এবং তা সত্তেও আল্লাহর সাহায্য আসেনি । এখানে আল্লাহ তায়ালা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দৃঢ়তা দান করবেন এ কথাটা একটু গতীর চিন্তা ভাবনার দাবী রাখে। প্রাথমিকভাবে এ রকম ধারণা জন্মে যে, আল্লাহর সাহায্য আসার আগেই দৃঢ়তা অর্জিত হয় এবং দৃঢ়তার মাধ্যমেই সাহায্য ও বিজয় আসে, এ ধারণাই সঠিক। কিন্তু আয়াতে দৃঢ়তার উল্লেখ, হয়েছে পরে এবং এ দ্বারা মনে হয়, এখানে দৃঢ়তার তাৎপর্য কিছুটা ভিন্নতর ৷ অর্থাৎ বিজয়-ও তার
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।