Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 আল্লাহকে াহাযত করা বলতে কী বুঝাক্স এখন প্রশ্ন এই যে, মোমেনরা আল্লাহকে কিভাবে সাহায্য করবে, যাতে এই সাহায্য করার প্রতিদান হিসাবে তারা আল্লাহর সাহায্য পেতে পারে এবং দ্বীনের দাবী পূরণের সংগ্রামে টিকে থাকতে পারে? এর জবাব এই যে, আল্লাহর জন্যে তার বান্দারা জানমালসহ যথাসর্বস্ব উৎসর্গ করবে, তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের শেরেকে লিপ্ত না হোক, তার নিজের জানমাল ও যাবতীয় প্রিয়বস্তুর চেয়ে আল্লাহ তায়ালাই তার কাছে প্রিয় হোক। তার চলন, বলন, আবেগ, অনুভূতি আশা আকাঙ্খা ও কামনা বাসনায় আল্লাহ তায়ালাই তার সর্বোচ্চ সিদ্ধান্তদাতা হোক । এটা স্বভাবতই প্রত্যেক বান্দার কাছে আল্লাহর প্রাপ্য ও কাম্য, আর এটা ব্যক্তিগত পর্যায়ে বান্দা কর্তৃক আল্লাহর সাহায্য অর্থাৎ আল্লাহর দাবী পূরণ । ৃ রন যার ভিত্তি গোটা বিশ্বজগত ও জীবন সংক্রান্ত বিশেষ দৃষ্টিতংগী, আদর্শ ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত । আল্লাহর সেই আইন ও জীবনবিধানকে সাহায্য করলেই এবং কোনো ব্যতিক্রম ছাড়া জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে সর্বময় কর্তৃতু দান করলে ও বাস্তবায়িত করলেই সামষ্টিক জীবনে আন্মাহকে সাহায্য করা হবে। “যারা আল্লাহর পথে নিহত হয়' এবং 'তোমরা যদি আল্লাহকে সাহায্য করো' আল্লাহর এই দুটো উক্তির মর্ম সম্পর্কে আমাদের একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন । এখানে সুস্পষ্টতই লক্ষণীয় যে, নিহত হওয়া ও সাহায্য করা উভয় অবস্থার সাথেই “আল্লাহর' কথা যুক্ত রয়েছে। সুতরাং এই দুটোই আল্লাহর পথে ও আল্লাহর জন্যে হওয়া জরুরী । কিন্তু ঈমানের দুর্বলতায় আচ্ছন্ন কোনো কোনো প্রজনন এই মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। ফলে শাহাদাত, শহীদ, জেহাদ ইত্যাকার শব্দগুলো তাদের আসল ও একমাত্র অর্থে ব্যবহৃত হয় না। জেহাদ হতব শুধু আল্লাহর প্খে মনে রাখতে হবে, জেহাদ যখন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পরিচালিত হবে, মৃত্যু যখন একমাত্র আল্লাহর পথেই সংঘটিত হবে এবং আল্লাহর দ্বীনের সাহায্য ও বিজয় যখন একমাত্র আল্লাহর জন্যেই অর্জিত হবে- ব্যক্তিগত ও সমষ্টিগত উভয় ক্ষেত্রে কেবল তখনই আল্লাহর কাছে জেহাদ ও শাহাদাত গ্রহণযোগ্য হবে এবং কেবল তখনই তার প্রতিদান হবে জান্নাত, যখন জেহাদের উদ্দেশ্য হবে আল্লাহর বিধানকে বিজয়ী করা । আল্লাহর আইনকে মানুষের হৃদয়ে, বিবেকে, চরিত্রে ও আচরণে সর্বময় কর্তৃত্‌ সহকারে প্রতিষ্ঠিত করা এবং আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচারবিভাগসহ সকল রাষ্্রীয় অংগনে শরীয়তকে সর্বোচ্চ কর্তৃত্বের আসনে আসীন করার উদ্দেশে হলেই কেবল জেহাদকে যথার্থ জেহাদ ও শাহাদাতকে প্রকৃত শাহাদাতরূপে গণ্য করা হবে এবং তখনই জান্নাত হবে তার প্রতিদান। হয়রত আবু মুসা (রা.) থেকে বর্ণিত আছে রসূল (স.)-কে এমন তিন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো, যাদের একজন বীরত্বের খাতিরে লড়াই করেছিলো, দ্বিতীয়জন হঠকারিতা ও প্রতিহিংসার রশে লড়াই করেছিলো এবং তৃতীয়ন্রন লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে লড়াই করেছিলো । জিজ্ঞেস করা হয়েছিলো যে, এ তিন জনের মধ্যে কোন জন আল্লাহর পথে যুদ্ধ করেছে? রসূল (সে.) জবাব দিলেন, যে আল্লাহর দ্বীন বিজয়ী হোক এ উদ্দেশ্যে লড়াই করেছে, | সেই একমাত্র আল্লাহর পথের যোদ্ধা। (বোখারী, মুসলিম, আৰু দাউদ, তিরমিযি, নাসাঈ)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।