Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100) ://11911017301-৬% 07:01)7:695.0010 অভিনব । অর্থাৎ পৃথিবীতে সে যেমন হেদায়াত, সুপথগামিতা ও পরিচ্ছন্নতার মধ্য দিয়ে জীবন যাপন করতো, তেমনি মৃত্যুর পরেও সে হেদায়াতের পথেই তার অভিযাত্রা অব্যাহত রাখবে, গোমরাহী তাকে স্পর্শ করবে না। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ তায়ালা তাদেরকে সুপথগামী করবেন এবং তাদের মনকে পরিশুদ্ধ করবেন ।” বস্তুত আল্লাহ তায়ালাই হচ্ছেন তাদের প্রভু । এই প্রভুর জন্যেই তারা জীবন উৎসর্গ করেছিলো, আর তিনিই তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে, শাহাদাত লাভের পরও তারা হেদায়াতের পথে থাকবে, শাহাদাতের পরও তাদের অন্তর সংশোধিত হবে, তাদের আত্মা পৃথিবীর অবশিষ্ট সমস্ত নোংরামি থেকেও পবিত্র হবে, অথবা অধিকতর পবিত্রতা অর্জন করবে, যাতে যে ফেরেশতাদের জগতে সে স্থান লাভ করেছে সেখানে যেন সে তাদের মতেহি পবিত্র ও পুন্যময় হয়ে অবস্থান করতে পারে। বস্তুত শহীদদের ইহকালীন জীবন ও পরকালীন জীবন বিচ্ছিন্ন কিছু নয় বরং তা একটা অখণ্ড ও নিরবিচ্ছিন্ন জীবন। কেবল দুনিয়ার সাধারণ মানুষ তা দেখবার ক্ষমতা থেকে বঞ্চিত বিধায় দেখতে পায় না। সেটা এমন এক জীবন, যার চিরস্থায়িতব সম্পর্কে আন্লাহ তায়ালা স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, তাকে অধিকতর পরিচ্ছন্নতা, স্বচ্ছতা, ওজ্ভল্য ও চাকচিক্য দান করেন এবং অধিকতর হেদায়াত দান করেন। সে আল্লাহর ঘনিষ্ঠ ও প্রত্যক্ষ তত্বাবধানে বেড়ে ওঠে। সবশেষে তাদের সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেন, যার সম্পর্কে তিনি বলেন, “আর তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচিতি তাদের কাছে (আগেই) তুলে ধরেছেন ।” ইমাম আহমদ কর্তৃক স্বীয় মোসনাদে উদ্ধৃত একটি হাদীসে তার উল্লেখ রয়েছে। 'রসূল (স.) বলেছেন, শহীদের ছয়টা বৈশিষ্ট, রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার সাথে সাথে তার সকল গুনাহ মাফ হয়ে যায়, সে বেহেশতে কোথায় থাকবে তা দেখতে পায়, হুরদের সাথে তার বিয়ে হয়। কেয়ামতের ভয়াবহ আতংক ও কবরের আযাব থেকে সে রক্ষা পাবে এবং ঈমানের পোশাক পরিধান করবে ।' ইমাম আহমদ একই বক্তব্যস্থলিত আরো একটা হাদীস উদ্ধৃত করেছেন। তাতে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, শহীদ বেহেশতে যাওয়ার অনেক আগেই সে বেহেশতে তার থাকার জায়গা দেখতে পাবে। এটাই হলো আল্লাহ তায়ালা কর্তৃক শহীদদের কাছে জান্নাতের পরিচয় তুলে ধরার মর্ম। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত বা সুপথগামিতারই ধারাবাহিকতা । শহীদদের পৃথিবী থেকে বিদায় নেয়ার পরও তাদের অন্তরের পরিশুদ্ধি ও পরিচ্ছন্নতা অর্জনের এই ধারা চালু থাকবে । আল্লাহর পথে শহীদদের এই দুর্লভ সম্মান, এই সন্তুষ্টি, এই তদারকী এবং এই উচ্চতর মর্যাদা লাভের প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা মোমেনদেরকে আল্লাহর জন্যে সর্বতোভাবে নিবেদিত হতে এবং পার্থিব জীবনে তার দ্বীনের বিজয়ে সাহায্য করতে উদ্বুদ্ধ করছেন। আর এই সাহায্যের বিনিময়ে তাদেরকে জেহাদের ময়দানে মযবৃত কদমে টিকে থাকা ও তাঁর শক্রদেরকে বিপর্যস্ত ও বিপথগামী তায়ালা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলোকেও টিকিয়ে রাখবেন, আর যারা কাফের, তাদের ধ্বংস সাধিত হবে, তাদের সৎকাজগুলো বৃথা ও বিপথগামী হবে । কেননা তারা আল্লাহর নাধিল করা বিধানকে অপছন্দ করেছিলো । ফলে আল্লাহ তায়ালা তাদের সৎকর্ম নষ্ট কর দিয়েছেন।' | বিলাল ১৯তম ১১

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।