Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 অত্যন্ত কাছে পৌছিয়ে দেয় এবং মৃত্যুর ভয় তার মন থেকে দূর করে দেয়। সুতরাং আল্লাহর পথে জেহাদ বলতে গেলে মানুষের অন্তরাত্াকে নতুন রঙে রংগিন করে এবং তাকে পরিশুদ্ধ স্বচ্ছ ও নির্মল করে। জেহাদের সাথে সম্পৃক্ততা শুধু ব্যক্তিগত পর্যায়ে মানুষের বিবেক ও মনের পরিশুদ্ধিই সাধন করে না, বরং গোটা মানব সমাজে সংস্কার ও সংশোধনেও কার্যকর ভূমিকা পালন করে । কেননা যে মোজাহেদরা এর নেতৃত্‌ দেন, তারা থাকেন দুনিয়ার যাবতীয় লোভ লালসা ও ভোগ বিলাসের উর্ধ্বে। তারা অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করেন । আল্লাহর পথে থেকে তারা সর্বক্ষণ পরকাল ও মৃত্যু চিন্তায়ই সময় কাটান, যা তাদেরকে আল্লাহ তায়ালা থেকে ও তার সত্তুষ্টি অন্বেষণ থেকে দূরে সরিয়ে রাখতে বা উদাসীন করে রাখতে পারে না। এ ধরনের লোকদের হাতে যখন নেতৃত্ব থাকে, তখন গোটা পৃথিবীই পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে যায়, আর গোটা পৃথিবীর অধিবাসীরাই হয়ে যায় পরিশুদ্ধ, শান্তশিষ্ট ও মার্জিত। তাদের পক্ষে এই নেতৃত্বের পতাকা কুফরি শক্তি, নৈরাজ্যবাদী শক্তি ও বিপথগামী শক্তির হাতে সমর্পণ করা অত্যন্ত কঠিন ও কষ্টকর হয়ে দীড়ায়। কেননা এই পতাকাকে তারা জেহাদ করে বহু প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জন করেছিলো এবং নিজেদের জন্যে নয়, বরং আল্লাহর জন্যে এই পতাকাকে হস্তগত করতে তারা নিজেদের প্রতিটি মূল্যবান সম্পদকে বিসর্জন দিয়েছিলো । জেহাদের আরো একটা বৈশিষ্ট এই যে, আল্লাহ তায়ালা যাদের কল্যাণ চান, তাদের জন্যে তারা সন্তুষ্টি ও সীমাহীন পুরস্কার লাভের জন্যে এটাকে অত্যন্ত সহজ করে দেন। অপরদিকে আল্লাহ তায়ালা যাদের অকল্যাণ চান, তাদের জন্যে সমুচিত গযব ও আযাব লাভেরও এটা একটা সহজ উপায় হয়ে যায়। প্রত্যেক বান্দার জন্যেই আল্লাহ তায়ালা সেই পথ সহজ করে দেন, যার জন্যে তার সৃষ্টি হয়েছে। আর কে কিসের জন্যে সৃষ্টি হয়েছে তা আল্লাহ তায়ালা সম্যক অবগত আছেন। এ জন্যেই আল্লাহর পথে যারা জেহাদ করে নিহত হয়েছে, তাদের পরিণতি সম্পর্কে বলা হচ্ছে ৪ “যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের সৎকাজগুলোকে আল্লাহ তায়ালা কখনো বিপথগামী করে দেবেন না। তিনি তাদেরকে সুপথগামী করবেন, তাদের মনকে পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে সেই জান্নীতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই তুলে ধরেছেন।' “তাদের সৎকাজগুলোকে কখনো বিপথগামী করবেন না ।' লক্ষণীয় যে কাফেরদের সম্পর্কে ঠিক এর বিপরীত কথা বলা হয়েছে, “যারা কুফরি করেছে, আল্লাহ তায়ালা তাদের সৎ কাজগুলোকে বিপথগামী করে দেবেন। মোমেনদের সৎ কাজগুলো সুপথগামী হবার অর্থ এই যে, সেগুলোর উদ্দেশ্য সফল হবে, সেগুলো মনযিলে মাকসুদে পৌছে যাবে এবং যে মহাসত্য থেকে তার উত্তব ঘটেছে, তার সাথে তা অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে । বস্তৃত সমস্ত সৎকাজেরই উত্তব ঘটেছে পৃথিবীর বুকে সত্যকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে । তাই সৎকাজগুলো চিরস্থায়ী ও সুরক্ষিত। তা কখনো নষ্ট হয় না। কেননা তার উৎস সত্য, চিরস্থায়ী ও চিরঞ্জীব । কখনো তা নষ্ট হতে পারে না। এরপর আমরা আরো একটা মহা সত্যের সম্মুখীন হই। সেটি হলো, আল্লাহর পথে শাহাদাতপ্রাপ্তদের অনন্ত জীবন । এ সত্য ইতিপূর্বে আল্লাহর আরো একটা উক্তি থেকেও প্রমাণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়, তাকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত। তবে তোমার তা বুঝতে পার না।' অবশ্য এখানে এর বর্ণনাভংগী নতুন ও

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।