Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 এই বিশাল মহাশূন্যে বিচরণকারী বিন্দুবত এই পৃথিবীতে বসবাসকারী এই লোকগুলো- তাদের অনুসারীরা এক কথায় গোটা পৃথিবীবাসী ক্ষুত্র পিঁপড়ের সমতুল্য । বরঞ্চ সত্যি বলতে গেলে তারা ধুলিকণার মতো । আরো সত্য করে বলতে গেলে, তারা আল্লাহর শক্তির সামনে কোনো পদার্থই নয়। আল্লাহ তায়ালা যখন মোমেনদেরকে কাফেরদের সাথে লড়াই করার আদেশ দেন, তাদেরকে চূড়ান্তভাবে পরাভূত ও শায়েস্তা করার পর আটক করার আদেশ দেন, তখন আল্লাহ তায়ালা মোমেনদেরকে নিজের শক্তির প্রতীক হিসাবে গ্রহণ করেন। তিনি ইচ্ছা করলে কাফেরদেরকে | প্রকাশ্যে ও প্রত্যক্ষভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে পারতেন । যেমন কোনো কোনো জাতিকে বন্যা, ঝড় ও বিকট ধ্বনি দিয়ে করেছেন। এমনকি এ সবের সাহায্য না নিয়েও তাদেরকে ধ্বংস করতে পারতেন। তবে তিনি তার মোমেন বান্দাদের কল্যাণ কামনা করেন, তাই তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে লালন পালন করেন, সংশোধন করেন এবং তাদের জন্যে বড় বড় পুন্যকর্মের সহজ পথ দেখিয়ে দেন। তিনি তাদেরকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষার উদ্দেশ্যে তিনি মোমেনদের অন্তরে মহৎ ভাবাবেগ ও মনোবল সৃষ্টি করে দেন। যে সত্যের প্রতি সে ঈমান আনে, তাকে নিজের জীবনের চেয়েও মূল্যবান ও মর্যাদাবান মনে করার চেয়ে মহত্তর ভাবাবেগ আর কিছুই হতে পারে না। এরূপ মনে করার কারণেই সে সেই সত্যের জন্যে লড়াই করে, হত্যা করে ও নিহত হয়। এই সত্যের জন্যে সে বাচে ও মরে বিধায় এর ব্যাপারে সে কোনো আপোস করে না, এই সত্যকে ছাড়া বেঁচে থাকতে চায় না এবং এর অধীনে ছাড়া সে বেঁচে থাকা পছন্দই করে না। তিনি তার মোমেন বান্দাদেরকে লালন পালন করতে ও প্রশিক্ষণ দিয়ে বড় করতে চান। এ জন্যে তাদের মন থেকে তিনি পৃথিবীর সহায় সম্পদের লোভ লালসা দূর করে দিতে চান। অথচ তাদের পক্ষে এই লোভ লালসা থেকে মুক্ত হওয়া কঠিন। আন্মাহ তায়ালা তাদের যাবতীয় দুর্বলতাকে সবলতায় ও অসম্পূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করতে চান এবং তাদের মনের সকল কলুষতাকে দূর করতে চান । যাতে তাদের সমস্ত লোভ লালসা থাকবে এক পাল্লায়, আর আল্লাহর জেহাদের দাওয়াত গ্রহণ ও তার সত্তুষ্টি লাভের চেষ্টা থাকবে অপর পাল্লায় । এই শেষের পাল্লাটি তার আগের পাল্লার চেয়ে ভারী হবে । তখন আন্নাহর কাছে প্রমাণিত হবে যে, তাদেরকে স্বাধীনতা দেয়া হলে তারা ভালো পথকে গ্রহণ করে, তারা না জেনে না বুঝে বাধ্য হয়ে কোনো কিছু গ্রহণ করে না, বরং বুঝে শুনে স্বাধীনভাবে যা কল্যাণকর তাই গ্রহণ করে। আল্লাহ তায়ালা তাদেরকে সংশোধন করতে চান। আল্লাহর পথে জেহাদে প্রতি মুহূর্তে যে কষ্ট ও যন্ত্রণায় ভুগতে হয় এবং প্রতি মুহূর্তে যেভাবে মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হতে হয়, তাতে মানুষের মনে এ ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করার অভ্যাস জন্মে। মৃত্যুতীতি সাধারণ মানুষকে তাদের জীবন, চরিত্র, মূল্যবোধ ও বিচার বিবেচনার মানদন্ড সম্পর্কে অত্যাধিক সতর্ক ও দায়িত্বশীল করে তোলে, যাতে মৃত্যু থেকে সে রক্ষা পেতে পারে। অথচ যে ব্যক্তি প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হতে অভ্যস্ত, তার কাছে মৃত্যু কোনো ভয়ের বিষয় বলেই মনে হয় না, এটা তার কাছে নিতান্ত সহজ ব্যাপার হয়ে যায়। সে মৃত্যু থেকে রক্ষা পাক অথবা মৃত্যুর কবলে পড়ুক দুটোই তার কাছে সমান। বান্দা যদি সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখে ও তার প্রতি মনোযোগী থাকে, তবে তার এই সার্বক্ষণিক ম্মরণ ও আল্লাহমুখিতা তার ওপর এতোটা তীব্রভাবে কার্যকর হয়, যতোটা হয় বস্তুর ওপর বিদ্যুতের । এই সার্বক্ষণিক স্মরণ ও আল্লাহমৃখিতা তাকে মৃত্যু ও আখেরাতের ভাবনার

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।