17100)://151977)18301.৬%01-0])7055.05010) কেননা তখন দাসত্বের অনুকূল বিশ্ব পরিস্থিতির সৃষ্টি হবে। বস্তুত দাসত্ব কোনো অপরিহার্য বিধানও নয়, যুদ্দবন্দী সমস্যার সমাধানের এটা কোনো ইসলামী মূলনীতিও নয়। পবিত্র কোরআনের সুস্পষ্ট উক্তি ও বিভিন্ন বাস্তব অবস্থা ও ঘটনাবলীর আলোকে আমার কাছে যে মতটা সঠিক মনে হয়েছে, সেটাই আমি এখানে তুলে ধরলাম। প্রকৃত পক্ষে কোনোটা সঠিক ও নির্ভুল মত তার সন্ধান কেবল আল্লাহ তায়ালাই দিতে পারেন। এই সাথে এ কথাও বুঝে নেয়া ভালো যে, আমি যে মতটা তুলে ধরেছি, কোরআনের বাণী ও বিরাজমান বিশ্ব পরিস্থিতির পর্যালোচনা করে আমি এটাকেই যুক্তিসঙ্গত মনে করেছি। এমন নয় যে, আমি বন্দীদেরকে দাস দাসীতে পরিণত করাকে একটা কলংক মনে করি এবং তা থেকে ইসলামকে মুক্ত করার চেষ্টা করছি! এমন ধারণা আমার অন্তরে কখনোই স্থান পায়নি । ইসলাম যদি এই মতকেই গ্রহণযোগ্য মনে করে, তবে তাই ভালো। কেননা কোনো কৃষ্টিবান মানুষই এমন দাবী করতে পারে না যে, সে যে মত পোষণ করে, সেটাই আল্লাহর সর্বোত্তম পছন্দসই মত । আমি শুধুমাত্র কোরআনী ভাষ্য ও তার অন্তর্নিহিত ভাবধারারই অধীন এবং কোরআনের ভাষ্যের আলোকেই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর এই যুদ্ধ বিগ্রহ, হত্যাকান্ড, বন্দী আটক করা এবং বন্দীদের ব্যাপারে এই নীতি অবলম্বন ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ “যুদ্ধের অবসান না ঘটবে ।' অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইসলাম ও তার শক্রদের মধ্যে যুদ্ধাবস্থার অবসান না ঘটে । সুতরাং এটা হচ্ছে একটা চিরস্থায়ী মূলনীতি । কেননা রসূল (স.) বলেছেন, জেহাদ কেয়ামতের দিন পর্যন্ত চলতে থাকবে । (আবু দাউদ) অর্থাৎ যতক্ষণ আল্লাহর ছ্বীন বিজয়ী না হয়, ততদিন চলতে থাকবে। জেহাদ একটি পর্ীম্ষা মুখাপেক্ষী বলে তাদের তিনি ওপর এই জেহাদ ফরয করেননি এটা মোটেই ঠিক নয়। | আসলে | আন্মাহ তায়ালা কখনো কারো মুখাপেক্ষী নন। তিনি কাফেরদেরকে একাই ধ্বংস করে দিতে সক্ষম । তিনি জেহাদের হুকুম দিয়ে কেবল তার বান্দাদেরকে পরীক্ষা করতে চান। আর এই পরীক্ষার ফলাফলের আলোকে তাদের মান ও মর্যাদা নির্ণয় করতে চান। আল্লাহ তায়ালা বলেন, “এ হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ তায়ালা চাইলে যোরা কাফের) তাদের ওপর (নিজ ক্ষমতাবলেই বিজয়ী হতে পারেন। কিন্তু তিনি চান তোমাদের কাউকে দিয়ে কাউকে পরীক্ষা করতে । আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের কৃতকর্মকে তিনি কখনো বৃথা করে দেবেন না...) এই সমস্ত লোক যারা কুফরী করে ও আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং সর্বকালে পৃথিবীর সর্বত্র তাদেরই মতো যতো আল্লাহদ্রোহী স্বৈরাচারী ও অরাজকতা সৃষ্টিকারী রয়েছে, যারা অহংকার ও দান্তিকতার সাথে চলাফেরা করে এবং তাদের অনুসারীদের সামনে নিজেদেরকে দোর্দন্ড প্রতাপশালীরূপে যাহির করে-এরা সবাই আল্লাহর মুষ্টিমেয় নগণ্য সৃষ্টি মাত্র। এরা পৃথিবী নামক আল্লাহর এই বিন্দুতুল্য জায়গাটায় বসবাস করে। এতোসব গ্রহ নক্ষত্র, নিহারিকা, ছায়াপথ এবং আরো অসংখ্য জগতের মাঝখানে এই পৃথিবী অবস্থিত, যেসবের সংখ্যা ও আয়তন আন্মাহ তায়ালা ছাড়া আর কেউ জানে না। এসব জগত এতো বড় মহাশূন্যে বিক্ষিপ্তভাবে বিচরণ করে যে, এগুলোকে কতকগুলো কণা বা বিন্দুর মতো মনে হয় এবং এগুলোকে আল্লাহ তায়ালাই সামাল দিয়ে রাখেন, নিয়ন্ত্রণ করেন ও এগুলোর ভেতরে সমন্বয় সাধন করেন।
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।