17100)://151971)18301.৬%01-0])7055.050100 যতক্ষণ না তারা স্বহস্তে বিনীতভাবে জিযিয়া না দেয়।' অতএব এ দুটো আয়াতে ইসলাম গ্রহণ অথবা জিযিয়া না দেয়া পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজেব বলা হয়েছে। অর্থকড়ি নিয়ে বা অন্য কিছুর বিনিময়ে তাদেরকে মুক্তি দেয়া এর পরিপন্থী। তাফসীরকার ও এঁতিহাসিকরা এ ব্যাপারে একমত যে, সুরা তাওবা সূরা মোহাম্মদের পরে অবতীর্ণ হয়েছে। সুতরাং সূরা তাওবার আদেশ দ্বারা সুরা মোহাম্মাদের আদেশ রহিত হওয়া অনিবার্য। আমি ইতিপূর্বে বলেছি যে, সূরা তাওবায় মোশরেকদেরকে হত্যার যে আদেশ রয়েছে, তা কেবল আরব উপদ্বীপের মোশরেকদের মধ্যে সীমিত । এর বাইরের মোশরেক ও আহলে কেতাবদের কাছ থেকে জিযিয়া গ্রহণ করা যায়। আত্মসমর্পণের সময় জিযিয়া গ্রহণ করলেই যে মুসলমানদের হাতে তার আর কোনো বন্দী থাকতে পারবে না এমন কোনো কথা তো নেই। বন্দী থাকলে এই বন্দীদের কী উপায় হবে? আমি বলবো, মুসলিম বন্দীদের বিনিময়ে মুক্তি দিতে পারবে- যদি তারা এতোটা প্রতাপশালী থাকে যে, এখনো আত্মসমর্পন করেনি এবং জিযিয়াও দিতে রাধি নয়। জিযিয়া দিতে রাযি হলে তো সমস্যা আপনা আপনিই সমাধান হয়ে যায়। এটা একটা ভিন্ন অবস্থা । কাজেই যখন জিযিয়া দিতে সম্মত না হওয়ার কারণে সমস্যা থেকে যায়, তখন বন্দীদের বিধান বলবত থেকে যায়। সারকথা এই যে, কোরআনের এই ভাষ্যই বন্দীদের বিধানসম্বলিত একমাত্র কোরআনী ভাষ্য । এ ছাড়া কোরআনের আর যতো ভাষ্য রয়েছে, তাতে বন্দীদশা ছাড়া অন্যান্য অবস্থার বিধানসমূহ বিদ্যমান রয়েছে। এ ভাষ্যটি হচ্ছে এ সংক্রান্ত স্থায়ী মূলনীতি । এ মূলনীতির বাইরে যা কিছু কার্যত ঘটেছে, তা বিশেষ ও সাময়িক পরিস্থিতি মোকাবেলার জন্যেই ঘটেছে। উদাহরণ স্বরূপ, কোনো কোনো বন্দীকে হত্যার ঘটনা নিতান্তই ব্যক্তিবিশেষের বিশেষ অবস্থার প্রেক্ষাপটে সংঘটিত হয়েছে। এ ধরনের ঘটনার নযীর সব সময়ই থাকতে পারে। তাদেরকে হয়তো বন্দী করা হয়েছে পূর্বেকার কোনো অপরাধের জন্যে নিছক যুদ্ধ করতে আসার কারণে নয়। হয়তো সে একজন গুপ্তচর ছিলো, তখন বন্দী হয়ে এসেছে। ফলে গুপ্তচরবৃত্তির অপরাধেই তাকে শাস্তি দেয়া হয়েছে- বন্দী হিসাবে নয়। বন্দী হিসাবে আটক করাটা ছিলো তাকে পাকড়াও করার ওসিলা মাত্র। স্যাস্ও্র্থা আলা থে এখন বাকী থেকে যাচ্ছে দাসত্ব বিষয়টি। এই তাফসীরের বিভিন্ন স্থানে আমি বলেছি যে, একটা বিশ্বজনীন পরিস্থিতি ও যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিরাজমান কিছু সার্বজনীন প্রথা ও এঁতিহ্যের মোকাবেলা করতে গিয়েই আমাদের এটা অবলম্বন করতে হয়েছে। 'যুদ্ধবন্দীদেরকে অনুষ্হ প্রদর্শন করে বিনা মুক্তিপনে ছেড়ে দেয়া অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়ার' এই মূলনীতিটা সর্বাবস্থায় বাস্তবায়িত করা ইসলামের পক্ষে সম্ভব হয়নি। বিশেষত যখন ইসলামের শক্ররা মুসলিম বন্দীদেরকে নির্বিচারে দাস দাসীতে পরিণত করেছে। এ জন্যেই রসূল (স.) এ মূলনীতিটাকে কোনো কোনো অবস্থায় বাস্তবায়িত করেছেন এবং কিছু বন্দীকে অনুগ্রহপূর্বক কোনো কিছুর দিয়েছেন। কতককে আবার আর্থিক পণের বিনিময়ে ছেড়ে দিয়েছেন। কিছু ভিন্ন পরিস্থিতিতে বন্দীদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করতে হয়েছে। কারণ বিরাজমান পরিস্থিতিতে তার অন্য কোনো সমাধান সম্ভবপর ছিলো না। এমন যদি কখনো ঘটে যে, যুদ্ধরত সকল পক্ষ এই মর্মে একমত হয় যে, বন্দীদেরকে দাস দাসী করা হবে না, তাহলে তখন ইসলাম তার একমাত্র ইতিবাচক মূলনীতিতে অর্থাৎ “হয় অনুগ্বহপূর্বক বিনা পণে মুক্তি- নচেত মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়া-এর নীতিতে ফিরে আসবে।
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।