17100)://151971)18301.৬%01-0])7055.050100 তভাফনপীল কী হিজাতিলত কোক এভাবে আমরা সকল ক্ষেত্রেই ব্যতিক্রমধর্মী কারণ ও পটভূমি দেখতে পাই, যা দ্বারা জানা যায় যে, এই আয়াতে বন্দীদেরকে মুক্তিপণসহ বা মুক্তিপণ ছাড়া মুক্তি দেয়ার ব্যাপারে যে সাধারণ আদেশ রয়েছে, এক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ইমামদের মধ্যে মুক্তিপণ নিয়ে মতভেদ ঘটেছে। হানাফী মাযহাবের ইমামরা সবাই এই মর্মে একমত যে, বন্দীকে অর্থ সম্পদের বিনিময়ে ছাড়া যাবে না এবং যুদ্ধরত কাফেরদের সন্তানদেরকে গোলামী বাঁদী বানানোর পর তাদেরকে বিক্রি করাও জায়েয নয়। কেননা তাতে আশংকা আছে যে, তারা একদিন পুনরায় যুদ্ধ করতে আসবে । ইমাম আবু হানিফা বলেছেন, বন্দীদেরকে মুসলিম বন্দীদের বিনিময়েও ছাড়া যাবে-না- যাতে তাদের দ্বারা আর কখনো যুদ্ধ শুরু হতে না পারে । আবু ইউসুফ ও মোহাম্মদ রে.) বলেন, মুসলমান যুদ্ধবন্দীদের মুক্তির বিনিময়ে মোশরেক যুদ্ধবন্দীদের মুক্তি দেয়াতে কোনো দোষ নেই। ইমাম ছাওরী ও আওযায়ীর অভিমতও এটাই । আওযায়ী বলেন, যুদ্ধরত অমুসলিমদের মধ্য থেকে যারা দাসদাসীতে পরিণত হয়েছে তাদেরকে বিক্রি করা জায়েয । তবে তাদের পুরন্ষদেরকে মুসলিম বন্দীদের বিনিময়ে ছাড়া বিক্রি করা যাবে না। মায়ানী ইমাম শাফেয়ীর মত উদ্ধৃত করেন যে, মুসলিম শাসক বিজিতদেরকে ক্ষমাও করতে পারেন, তাদেরকে মুক্তিপণ নিয়ে মুক্তি দিতেও পারেন। মুসলিম বন্দীদের বিনিময়ে বা মুক্তিপণের বিনিময়ে মুক্তিদানের প্রবক্তারা এই আয়াত দিয়ে যুক্তি দেখান যে, “হয় অনুগ্রহ দেখাও, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও।' এ আদেশ স্পষ্টই দাবী করে যে, অর্থকড়ি অথবা মুসলিম বন্দীদের বিনিময়ে মুক্তি দেয়া বৈধ। তারা এ যুক্তিও দেখান যে, রসূল (স.) অর্থকড়ি নিয়ে বদরের যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দিয়েছিলেন । মুসলিম যুদ্ধব্দীদের বিনিময়ে যে অমুসলিম বন্দীদেরকে ছাড়া বৈধ, তার সপক্ষে তারা ইবনুল মোবারকের বর্ণনা থেকে প্রমাণ দেন। এই বর্ণনায় আছে যে, বনু সাকীফ রসূল (স.)-এর দু'জন সাহাবীকে বন্দী করে । আর বনু আমের বিন সা"সায়া গোত্রের একজনকে বন্দী “করেন রসূল (স.)-এর সাহাবীরা । শেষোক্ত বন্দী দড়ি দিয়ে বাধা ছিলো এমতাবস্থায় রসূল (স.) তার কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন সে রসূল (স.)-কে ডাকলো । তিনি তার দিকে এগিয়ে গেলেন। সে জিজ্ঞেস করলো, আমাকে কি কারণে বন্দী করা হয়েছে। রসূল (স.) বললেন, তোমার মিত্রদের (বনু সাকীফ) অপরাধে । বন্ধী বললো, আমি ইসলাম গ্রহণ করবো । রসূল (স.) বললেন, তুমি স্বাধীন অবস্থায় যদি এ কথা বলতে, তাহলে তুমি সর্বাত্মক সফলতা লাভ করতে । অর্থাৎ তোমার কথা গ্রহণযোগ্য হতো) এরপর রসূল (স.) চলে যেতে লাগলেন । তখন লোকটি তাকে আবারও ডাকলো । তিনি এগিয়ে এলেন। সে বললো, আমি ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। রসূল (স.) বললেন, এটা তোমার প্রয়োজন । অতপর রসূল (স.) তাকে বনু সাকীফ কর্তৃক আটক করা দু'জন 1 মুসলমানের মুক্তির বিনিময়ে মুক্তি দিলেন । আমার মতে, অর্থকড়ি বা মুসলিম বন্দীদের বিনিময়ে মুক্তি দেয়ার ব্যাপারে দ্বিমত পৌষণকারী ইমাম জাসসাসের সাথীদের যুক্তির চেয়ে মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়ার প্রবক্তাদের যুক্তি অধিকতর অগ্রগণ্য ৷ ইমাম জাসসাস তীর হানাফী সমমনা ফকীহদের মতকে অগ্রগণ্যতা দিয়ে তার যুক্তির সমাপ্তি টেনেছেন। তিনি বলেন, আয়াতে অনুগ্রহ প্রদর্শন ও মুক্তিপণ নিয়ে মুক্তি দেয়ার পক্ষে যে বক্তব্য রয়েছে এবং বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে যে বর্ণনা এসেছে, তা সূরা তাওবার এ আয়াত, 'মোশরেকদেরকে যেখানে পাও হত্যা করো .... ছারা মানসুখ বা রহিত হয়ে গেছে, আমরা এ কথা সুদ্দী ও ইবনে জুরাইয থেকেও বর্ণনা করেছি। তা ছাড়া সূরা তাওবার এ আয়াত দ্বারাও তা রহিত বুঝা যায়, “যারা আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে লড়াই করে ...
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।