71(0)://151911011301,৬৬ 01-0])1995,.00077) যুদ্ধবন্দীদের সাথে যা করেছেন, তাই করা হবে, হয় অনুগহ করা হবে, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হবে। হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত আছে যে, ইসতাখার অঞ্চলের অন্যতম প্রভাবশালী একজনকে হত্যা করার জন্যে তার কাছে সোপর্দ করা হয়। কিন্তু তিনি হত্যা করতে অস্বীকার করলেন এবং এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ হত্যা করার বৈধতা আয়াতে নেই বলে তিনি মনে করেন। মোজাহেদ ও মোহাম্মাদ, ইবনে সিরিন থেকেও বর্ণিত আছে যে, তারা বন্দী হত্যা পছন্দ করতেন না। সুদ্দী থেকে আমরা বর্ণনা করেছি যে, “হয় অনুগ্রহ দেখাও, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও” এ আদেশ “মোশরেকদেরকে যেখানেই পাও, হত্যা কর" দ্বারা রহিত। ইবনে জুরাইয থেকেও বর্ণিত যে, এটা রহিত। তিনি বলেন, রসূল (সে.) বদর যুদ্ধের দিন ওকবা ইবনে আবু মুইতকে বন্দী অবস্থায় হত্যা করেন। আবু বকর বলেন, মুসলিম জাহানের বিভিন্ন অঞ্চলের আলেমরা বন্দী হত্যার বৈধতা সম্পর্কে একমত । রসূল (স.) যে বন্দী হত্যা করিয়েছিলেন, বিশেষত বদর যুদ্ধের দিন ওকবা ইবনে আবি মুইতকে ও নাযার ইবনুল হারেসকে সে সম্পর্কে এতো বেশী বর্ণনা এসেছে, যা অবিশ্বাস করা অসম্ভব । ওমহুদ যুদ্ধের দিনও তিনি বন্ধী কবি আবু ইযযতকে হত্যা করেছিলেন । হযরত সা*দ ইবনে মোয়াযের রায় মোতাবেক তিনি বনু কোরায়যার বয়স্ক পুরুষদের হত্যা ও তাদের সন্তানদেরকে দাস দাসী বানান । তাদের মধ্য থেকে যোবায়র বিন বাতাকে কৃপা প্রদর্শন করেন । খয়বরের একাংশকে শক্তি প্রয়োগ ও অপর অংশকে আপোষে জয় করেন। ইবনে আবিল হাকীককে অংগীকারাবদ্ধ করেন যে, সে কোনো তথ্য গেপন করবে না । কিন্তু পরে তার বিশ্বাসঘাতকতা ও তথ্য গোপন প্রকাশ হয়ে পড়লে তাকে হত্যা করেন। মক্কা বিজয়ের পর তিনি হিলাল বিন খাতাল, মিকয়াস বিন হুবাবা, আবদুল্লাহ বিন আবি সারাহ ও আরো কয়েকজনকে হত্যা করেন। তিনি নির্দেশ দেন যে, এই লোকগুলোকে কাবা শরীফের পর্দা আকড়ে ধরা অবস্থায় পেলেও হত্যা করবে । তিনি মক্কাবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং তাদের ধন সম্পদকে গনীমতে পরিণত করেননি । হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রা.) থেকে বর্ণিত আছে যে, তনি হযরত আবু বকর সিদ্দীক (রা.)-কে বলতে শুনেছেন, “আমি যেদিন ফুজায়াতে গিয়েছিলাম, সেদিন তাকে পুড়িয়ে না মেরে তাকে মুক্ত অবস্থায় হত্যা করা কিংবা নিরাপদে মুক্ত করে দেয়াটাই আমি পছন্দ করতাম ।' হযরত আবু মূসা (রা.) থেকে বর্ণিত আছে যে, সুস নগরীর জনৈক কৃষক সরদার যখন একদল লোকের প্রাণের নিরাপত্তা চাইলো এবং তাদের মধ্যে সে নিজেকে অন্তর্ভুক্ত করলো না, তখন তিনি তাকে নিরাপত্তা প্রদত্তদের অন্তর্ভুক্ত করলেন না এবং হত্যা করলেন। রসূল (স.) ও সাহাবায়ে কেরাম থেকে উদ্ধৃত এইসব বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, বন্দীকে হত্যা করা বা বাচিয়ে রাখা উভয়ই জায়েয আছে এবং এ ব্যাপারে সকল অঞ্চলের আলেমরা একমত । (হত্যার বৈধতা আয়াত থেকে নয় বরং রসূল সে.) ও কতিপয় সাহাবীর দৃষ্টান্ত থেকে গৃহীত। যে পরিস্থিতিতে এই হত্যাকান্ডগুলো ঘটেছে, তা পর্যালোচনা করলে দেখা যায় যে, এসব হত্যাকান্ডের জন্যে সুনির্দিষ্ট অবস্থা ও ব্যতিক্রমী কার্যকারণ দায়ী, নিছক যুদ্ধ বা বন্দীদশাই এর একমাত্র কারণ নয়। যেমন নাযার ইবনুল হারেস ও ওকবা ইবনে আবু মুইত উভয়েই রসূল (স.) ও তার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে বিশেষ ভূমিকা পালন করেছিলো । কবি আবু ইযযতের অবস্থাও অনুরূপ । বনু কোরায়যারও বিশেষ ভূমিকা ছিলো এবং তার আগেই সা'দ বিন মোয়াযকে শালিশ মেনেছিলো।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।