Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 হযরত ইবনে আব্বাস রো.) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, এটা বদর যুদ্ধের দিনের ব্যাপার । তখন মুসলমানরা সংখ্যায় ছিলো কম। পরে যখন তাদের সংখ্যা বেড়ে গেলো এবং তাদের ক্ষমতা ও প্রতিপত্তি জোরদার হলো, তখন আল্লাহ তায়ালা বন্দীদের সম্পর্কে নাযিল করলেন, “হয় অনুগহ করো, নচেত মুক্তিপণ গ্রহণ করো' এ সময় আল্লাহ তায়ালা রসূল সে.) ও মুসলমানদেরকে সুযোগ দিলেন হয় তাদেরকে হত্যা করে ফেলুক, নচেত দাসদাসীতে পরিণত করুক, নচেত মুক্তিপণ নিয়ে মুক্তি দিক। আবু ওবায়েদ নামক জনৈক বর্ণনাকারী বলেন হযরত ইবনে আব্বাস (রা.) বলেছেন কিনা, তা নিয়ে সন্দেহ থাকায় আমরাও ওটা বর্জন করেছি। তবে বন্দীদেরকে হত্যা করার কোনো বৈধতা আয়াতে পাওয়া যায় না। আয়াতে কেবল অনুগ্রহ প্রদর্শন অথবা মুক্তিপণ নিয়ে মুক্তিদানের অনুমতি দেয়া হয়েছে। সুদ্দীর মতে, “হয় অনুগ্রহ প্রদর্শন করো, নচেত মুক্তিপণ নিয়ে মুক্তি দাও, এ আয়াত “মনসুখ রেহিত) 'মোশরেকদের যেখানে পাও হত্যা করো' সূরা তাওবার এ আয়াত দ্বারা ওটা রহিত হয়ে গেছে। আবু বকর বলেন, “যখন তোমরা কাফেরদের মুখোমুখী হবে, তখন গর্দান মারতে থাকো । “কোনো নবীর পক্ষে এটা সংগত নয় যে, তার হাতে বন্দীরা থাকবে, যতক্ষণ না ব্যাপক হত্যাকান্ড সংঘটিত করে ...' এবং “তাদেরকে যদি যুদ্ধের ভেতরে পাও, তবে তাদেরকে ও তাদের পেছনে যারা রয়েছে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও'_ এ তিনটি আয়াতের হুকুম রহিত নাও হতে পারে এবং এটা স্থায়ী নির্দেশ হতে পারে। কেননা আল্মাহ তায়ালা মোশরেকদের সর্বতোভাবে দমন ও পরাজিত না করা পর্যন্ত ব্যাপকভাবে হত্যা করার আদেশ দিয়েছেন এবং বন্দী হিসাবে তাদের আটক করতে নিষেধ করেছেন। এ আদেশ আল্লাহ তায়ালা তখনই দিয়েছেন যখন মুসলমানদের খ্যা কম ছিলো এবং তাদের শক্র মোশরেকদের সংখ্যা বেশী ছিলো। মোশরেকদেরকে যখন হত্যা করে. ও বিতাড়িত করে সম্পূর্ণভাবে দমন ও পরাস্ত করা সম্পন্ন হবে, তখন অবশিষ্টদেরকে বন্দী করা যাবে। সুতরাং ইসলামের প্রথম যুগের মতো অবস্থায় মুসলমানরা কখনো পতিত হলে তখন তাদের জন্যে এই নির্দেশকে বহাল রাখা কর্তব্য । আমার মতে, 'মোশরেকদেরকে যেখানে পাও হত্যা করো' এ আদেশ কেবল আরব উপদ্বীপের মুসলমানদের জন্যে নির্দিষ্ট । কিন্তু সূরা মোহাম্মদের নির্দেশটি সর্বাবস্থায় ও সর্বক্ষেত্রে প্রযোজ্য । দেশময় সর্বাত্মক হত্যা ও দমন অভিযান পরিচালিত হওয়ার পর অবশিষ্ট শক্রদেরকে বন্দী করা যাবে। সূরা তাওবার নাধিলের পর রসূল (স.)-এর খলিফারা স্বভাবত এটাকেই এ ব্যাপারে মূলনীতি হিসেবে গ্রহণ করেন। বিশেষ] পরিস্থিতিতে ছাড়া বন্দীদেরকে হত্যা করা বৈধ নয়। সেই ব্যতিক্রমধর্মী বিশেষ অবস্থাগুলোর বিবরণ পরে আসছে। সুক্তিনণ ওরস গো ইন্সলাম এবারে দেখা যাক, “পরে হয় অনুগ্তহ দেখিও, নচেত মুক্তিপণ নিয়ে মুক্তি দিও” এ আদেশটির তাৎপর্য কী। বাহ্যত এ আদেশের দাবী হচ্ছে দুটো বিষয়ের যে কোনো একটা । হয় অনুগহ সহকারে মুক্তিপণ ছাড়াই মুক্তি দাও, নচেত মুক্তিপণ বা অন্য কিছুর বিনিময়ে মুক্তিদান করো । এ থেকে স্পষ্টতই বুঝা যায়, বন্দীদেরকে হত্যার কোনো বৈধতা নেই। অতীতের মনীষীরা এ ব্যাপারে কিছু ভিন্নমত পোষণ করেছেন। যেমন হযরত হাসান থেকে বর্ণিত যে, তিনি বন্দী হত্যা অপছন্দ করতেন। তিনি বলেছেন, হয় অনুগহ দেখাও, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও । আশয়াস বলেন, আমি আতা'কে বন্দী হত্যার বিষয়ে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, হয় অনুগ্রহ দেখাও, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। হাসানকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, রসূল (স.) বদরের

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।