17100)://151977)18301.৬%01-0])7055.050100 যারা জীবিত ধরা পড়বে তাদেরকে প্বেফতার করা হবে এবং কঠোরভাবে গ্রেফতার করা হবে- যতক্ষণ শক্রর শক্তি অবশিষ্ট থাকবে । তাদের পুনরাক্রমণের সম্ভাবনা খতম করাই হবে এই হত্যার উদ্দেশ্য । অধিকাংশ মোফাসসেরের মতে, এই আয়াতের ব্যাখ্যা এটাই । এই ব্যাখ্যা অনুসারে এই আয়াত ও সূরা আনফালের সেই আয়াতের বক্তব্যে কোনো বিরোধ থাকে না, যে আয়াতে রসূল (স.) ও মুসলমানদেরকে বদর যুদ্ধে বেশী করে যুদ্ধবন্দী গ্রহণের জন্যে ভ্সনা করা হয়েছিলো । কেননা আল্লাহর দৃষ্টিতে আরো বেশী সংখ্যক মোশরেককে হত্যা করাই ছিলো শ্রেয়। সূরা আনফালের সেই দু'টো আয়াতে আল্লাহ তায়ালা বলেন- কোনো নবীর পক্ষে এটা সংগত নয় যে, পৃথিবীতে আল্লাহর শত্রদের নিপাত না করা পর্যন্ত যুদ্রবন্দী গ্রহণ করবে ।' আয়াত ৬৭-৬৮) সুতরাং সর্বপ্রথম কাজ হলো, শক্রর শক্তি ধ্বংস করা ও তার প্রতাপ খর্ব করার জন্যে হত্যা ও রক্তপাত করা, এরপর গ্রেফতারী ৷ এর যৌক্তিকতা সুস্পষ্ট । কেননা যুদ্ধের প্রথম উদ্দেশ্যই হলো, ইসলামের প্রতি বৈরী আগ্রাসী শক্তিকে ধ্বংস করা, বিশেষত যখন সংখ্যার দিক দিয়ে মুসলমানদের শক্তি কম ছিলো এবং মোশরেকরা সংখ্যাগুরু ছিলো। সে সময়ে একজন যুদ্ধরত অমুসলিমকে হত্যা করা শক্তির ভারসাম্য রক্ষার জন্যে খুবই প্রয়োজনীয় ছিলো। ইসলাম ও মুসলমানদের দুশমনদের শক্তি ধ্বংস করা ও তাদেরকে আক্রমণ ও আত্মরক্ষায় অক্ষম করে দেয়ার জন্যে যখন যতোটা জরুরী, তখন ততোটা নিপাত করার পক্ষে যে আদেশ সর্বকালেই প্রযোজ্য । তবে এরপর যাদেরকে বন্দী হিসাবে গ্রহণ করা হবে, তাদের ব্যাপারে কী কর্মপন্থা গ্রহণ করতে হবে, সেটা সূরা মোহাম্মদের এই আয়াতে স্থির করে দেয়া হয়েছে। কারআনের একমাত্র এ আয়াতেই বন্দীদের ব্যাপারে নীতি নির্ধারণ করা হয়েছে। সে নীতি হলো, “হয় তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা হবে, নতুবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হবে।' অর্থাৎ হয় কোনো বিনিময় ছাড়াই তাদেরকে মুক্তি দেয়া হবে, নচেত কোনো অর্থ, কাজ বা মুসলিম বন্দীদের মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে। আয়াতে তৃতীয় কোনো নির্দেশনা নেই। অর্থাৎ মোশরেক বন্দীদেরকে দাস হিসাবে গ্রহণ বা হত্যা করা বা অন্য কোনো কিছু করার অবকাশ নেই। তবে বাস্তবে এরূপ ঘটেছে যে, রসূল (স.) ও খলীফারা কোনো কোনো বন্দীকে বেশীর ভাগ ক্ষেত্রে দাস হিসেবে গ্রহণ করেছেন । নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কিছু বন্দীকে তারা হত্যাও করেছেন। এখানে আমি এই আয়াতের ব্যাখ্যা প্রসংগে বিশিষ্ট হানাফী ইমাম আবু বকর আল জাসসাসের গ্রন্থ “আহকামুল কোরআন'-এ ও তার টাকায় বর্ণিত কিছু বক্তব্য উদ্ধাত করছি। উদ্ধৃতির পর আমি নিজের মতামতও ব্যক্ত করবো । আল্লাহ তায়ালা বলেন, “যখন তোমরা কাফেরদের মুখোমুখী হবে, তখন গর্দান মারতে থাকবে ...' এ প্রসংগে ইমাম আবু বকর বলেন, আয়াতের এ অংশটির সুস্পষ্ট বক্তব্য এই যে, এই সময়ে কাফেরদেরকে হত্যা করা জরুরী ! অবশ্য ব্যাপক হত্যাকান্ড ঘটানোর পরের কথা স্বতন্ত্র । এ ধরনের কথা আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন, “কোনো নবীর পক্ষে সমীচীন নয় যে, পৃথিবীতে ব্যাপক হত্যাকান্ড না ঘটানো পর্যন্ত বন্দী গ্রহণ করবে । ...৮ এ বক্তব্য সঠিক, সুতরাং উভয় আয়াতে কোনো বিরোধ নেই। বিলাপ ১৯তম ১০
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।