17100)://151977)18301.৬%01-0])7055.050100 তাদের জন্যে সেই মৌলিক নীতিমালা রচনা করেন, যার আলোকে তারা নিজেদেরকে ও নিজেদের কার্যকলাপকে সংগঠিত করে । ফলে তারা কোন আদর্শ ও উদাহরণের আওতাধীন, তা তাদের কাছে পরিচিত ও চিহ্নিত থাকে। তারা আদর্শহীন হয় না এবং জীবন যাপনের মূলনীতি নিয়ে তারা দিশেহারা হয় না। ব্যাফেল্সদের বিল্লছে যুহ্ছ ্োষণা সূরার প্রথম আয়াত যে মূলনীতি নির্ধারণ করে দিয়েছে, তার ওপর ভিত্তি করেই মোমেনদেরকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দেয়া হয়। সেই মূলনীতি হলো এই যে, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে মোহাম্মদ (স.)-এর কাছে যে বিধান নাধিল হয়েছে, সেটাই চিরন্তন ও শাশ্বত মহা সত্য । সেই মহাসত্য পৃথিবীতে শুধু টিকে থাকার জন্যে নয়- বরং মানব জাতির জীবন ও মূল্যবোধের ওপর তার আধিপত্যশীল ও পরাক্রান্ত হবারও অধিকার রয়েছে, যাতে সম মানবজাতি সত্যের সাথে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তার ভিত্তিতে নিজেদের জীবনকে তারা গড়ে তোলে । আর যারা কুফরি করেছে, তারা বাতিল ও মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। সেই বাতিল ও মিথ্যার উৎখাত হওয়া উচিত। মানব জীবনের ওপর তার তাদের কোনো প্রভাব বিস্তার আদৌ সমীচীন নয়। আল্লাহ তায়ালা বলেন, 'অতপর যখনই তোমরা কাফেরদের মুখোমুখী হবে, তখনই তাদের গর্দান মারতে থাকবে । যখন তোমরা তাদেরকে ভালো মতো হত্যা করে সারবে, তখন বাদবাকীদেরকে শক্তভাবে বেঁধে ফেলো তারপর হয় অনুশ্বহ দেখিয়ে তাদের ছেড়ে দিও, নচেত মুক্তিপণ নিয়ে ছেড়ে দিও- যতক্ষণ যুদ্ধ বিরতি না হয় ততক্ষণ... 1” এখানে মুখোমুখী হওয়া দ্বারা যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখী হওয়া বুঝানো হয়েছে, নিছক মুখোমুখী হওয়া নয়। কেননা এই সূরা নাধিল হওয়ার পূর্ব পর্যস্ত আরব উপদ্ধীপে মোশরেকরা দু'শ্রেণীতে বিভক্ত ছিলো, যুদ্ধরত ও সন্ধিচুক্তিতে আবদ্ধ । তখনো সূরা তাওবা নাধিল হয়নি, যা মোশরেকদের মেয়াদী চুক্তিকে মেয়াদ পর্যন্ত ও অমেয়াদী চুক্তিকে চার মাস পর্যন্ত সীমিত করে দিয়েছিলো এবং সেই মেয়াদের পর মোশরেকদেরকে আরব উপদ্বীপের যেখানেই পাওয়া যাক, ইসলাম গ্রহণ না করলে হত্যা করতে নির্দেশ দিয়েছিলো । কেননা সূরা তাওবা নাধিল হয়েছিলো ইসলামের কেন্দ্রীয় ভূখণ্ড আরব উপদ্বীপকে একমাত্র ইসলামের আবাস ভূমি হিসাবে প্রতিষ্ঠিত করতে 1০১) মুখোমুখী হবার পর গর্দান মারা তথা হত্যা করার যে নির্দেশ এখানে দেয়া হয়েছে, সেটা স্বভাবতই তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দেয়া ও তা তাদের পক্ষ থেকে প্রত্যাখ্যানের পরই কার্যকর হবে- তার আগে নয়। সূরার পটভূমি ও আলোচ্য বিষয়ের সাথে সংগতি রেখে এখানে হত্যার কার্যক্রমটিকে প্রত্যক্ষভাবে ও অনুভবযোগ্য করে ফুটিয়ে তোলা হয়েছে, বলা হয়েছে “যখন তোমরা তাদেরকে ভালোভাবে হত্যা করে সারবে, তখন বাদ বাকীদেরকে শক্তভাবে বেধে ফেলো । ... আয়াতে 'ইছখান' শব্দ ব্যবহৃত হয়েছে । এর অর্থ হলো, ব্যাপক ও চরমভাবে হত্যা করা, যতক্ষণ না শক্রর শক্তি ধ্বংস হয়ে যায়। তাদের পরাজয় নিশ্চিত হয় এবং পুনরায় আক্রমণ বা আত্মরক্ষা করার ক্ষমতা আর না থাকে, একমাত্র তখনই, তার আগে নয়। ১১) মনে রাখতে হবে, সূরা তাওবার এই বিধান আরব উপদ্বীপের বাইরের মোশরকদের ওপর প্রযোজ্য নয়। সেখানে মোশরেকরা জিযিয়া দিয়ে বসবাস করতে চাইলে তা গ্রহণ করা হবে ।-সম্পাদক
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।