Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 অধিকতর স্বচ্ছতা দান করা হয়েছে এবং তার প্রকৃত বৈশিষ্ট বর্ণনা করা হয়েছে। এই প্রকৃত বৈশিষ্ট হলো এই যে, ওটাই যে আল্লাহর পক্ষ থেকে আগত একমাত্র প্রকৃত সত্য বিধান মোমেনের হৃদয়ে সুদৃঢ়ভাবে বদ্ধমূল । এই ঈমানের পাশাপাশিই অবস্থান করে তার সৎ কাজ, যা তার বাস্তব জীবনে প্রতিনিয়ত স্বতঃক্ফুর্তভাবে আত্মপ্রকাশ করে থাকে । এই সৎ কাজ তার ঈমানেরই ফল ও ফসল। এই সৎকাজই প্রমাণ করে যে, তার অন্তরে ঈমান রয়েছে এবং তা সর্বক্ষণ তাকে সৎকাজের প্রেরণা ও উদ্দীপনা যোগাচ্ছে। স্কর্মে উদ্দীপ্ত এই ঈমানদারদের সম্পর্কে বলা হচ্ছে যে, যা ভাযালাভানির জাতি মোচন করে দেবেন। অথচ কাফেরদের কার্যকলাপ বাহ্যত সৎকর্ম বলে মনে হলেও তার অবস্থা ঠিক এর বিপরীত । কাফেরদের কাজগুলো সথকাজ হলেও তা বাতিল হয়ে যাবে । পক্ষান্তরে মোমেনদের কাজগুলো পাপ কাজ হলেও তা মাফ করে দেয়া হবে। এ দু'টো সম্পূর্ণ পরস্পরের বিরোধী । এ কথা বলে বুঝিয়ে দেয়া হলো যে, আল্লাহর কাছে ঈমানের মূল্য ও কদর কতো বেশী। শুধু আল্লাহর কাছেই নয়- জীবনের বাস্তবতার প্রেক্ষাপটেও ঈমানের মূল্য ও মর্যাদা অত্যাধিক । তাই বলা হয়েছে “এবং তিনি তাদের মনকে সংশোধন করে দেবেন ।' মনের সংশোধন এতো বড় একটা নেয়ামত যে, এর সুফল, গুরুত্ ও মর্যাদার বিষয়টি বিবেচনা করে এটিকে ঈমানের পরেই স্থান দেয়া হয়েছে । মনকে সংশোধন করার তাৎপর্য এই যে, ঈমানের মাধ্যমে মন পরিপূর্ণ প্রশান্তি, বিশ্রাম, আত্মবিশ্বাস, সন্তোষ ও শান্তি লাভ করে থাকে । মন যখন পরিশুদ্ধ হয়, চিন্তা ও চেতনা তখন সুষ্ঠু ও সরল হয়, হৃদয় ও বিবেক সন্দেহ-সংশয় ও জড়তা থেকে মুক্ত হয়। স্নায়ু ও অনুভূতি নিখুঁত ও নির্মল হয় এবং শান্তি ও নিরাপত্তার আশ্বাস পেয়ে মানবসত্তী পূর্ণ আশ্বস্ত ও সন্তুষ্ট হয়। এরপর আর কোনো নেয়ামত ও সম্পদ আর কী হতে পারে? বস্তুত এটাই মনুষত্ে উজ্জ্বলতম ও মহত্তম স্তর ৷ মোমেন ও কাফেরের এই বিপরীতধর্মী অবস্থার কারণ কী? এর কারণ কোনো স্বজনগ্রীতি নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কোনো বিবেচনাহীন স্বেচ্ছাচারিতাও নয় । এর পেছনে শাশ্বত মৌল সত্যের সম্পর্ক রয়েছে। এর পেছনে রয়েছে আল্লাহর আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে চলে আসা চিরন্তন প্রাকৃতিক নিয়ম। সত্যকে তিনি সে দিন থেকেই সব কাজের ভিত্তি বানিয়েছেন। “কেননা কাফেররা বাতিলের অনুসারী আর মোমেনরা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসারী ।” এই মহাবিশ্বে বাতিলের কোনো শেকড় নেই। তাই বাতিল ক্ষয়িষণ ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী । আর যারা বাতিলের অনুসারী এবং বাতিলের ওপর ভিত্তি করে যে সব মতাদর্শের সৃষ্টি হয়েছে তাও মরণশীল ও ধ্বংসশীল। আর কাফেররা যখন বাতিলের অনুসারী, তখন তাদের যাবতীয় নেক আমল নষ্ট হতে বাধ্য এবং তার কিছু আর অবশিষ্ট থাকতে পারে না। অপরদিকে সত্য চিরন্তন ও শাশ্বত। সত্যের ওপর আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত। সত্যের শেকড় গাথা রয়েছে সমগ্র মহাবিশ্বের পরতে পরতে, গভীর থেকে গভীরে । এ জন্যে যা কিছুই সত্যের সাথে যুক্ত ও সত্যের ওপর প্রতিষ্ঠিত, তা চিরন্তন, শাশ্বত ও অবিনশ্বর । আর মোমেনরা যখন সত্যের অনুসারী, তখন আল্লাহ তায়ালা অবশ্যই তাদের গুনাহ মাফ করবেন এবং তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবেন। বস্তুত সত্য এটা স্বচ্ছ ও স্পষ্ট জিনিস। সত্য তার স্থায়ী শেকড়ের ওপর প্রতিষ্ঠিত এবং তার উপাদানসমূহ অবিনশ্বর । সত্য কখনো ক্ষণস্থায়ী নয়, কাকতালীয় নয় এবং আকন্পিক দুর্ঘটনা নয়।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।