17100)://151971)18301.৬%01-0])7055.050100 তাফসীর 'যারা কুফুরী করেছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়েছে, আল্লাহ তায়ালা তাদের সকল সৎকাজকে বিপথগামী করে দেবেন, আর যারা ঈমান এনেছে ও সং কাজ করেছে ... 1 (আয়াত ১-৩) কোনো পূর্ব ঘোষণা বা হুমকি হুশিয়ারী ছাড়া সম্পূর্ণ আকম্মিক আক্রমণের মাধ্যমে যুদ্ধ শুরু করলে যে ধরনের পরিস্থিতির উত্তট ঘটে, এই সুরার সূচনাও হয়েছে তদ্রুপ পরিস্থিতির মধ্যে দিয়ে, অনেকটা ভূমিকাহীনভাবে । “যারা কুফরী করেছে এবং নিজেদেরকে বা অন্যদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদের যাবতীয় সৎকাজকে আল্লাহ তায়ালা বিপথগামী করে দেবেন'_ অর্থাৎ সেগুলোকে তিনি ব্যর্থ ও বিনষ্ট করে দেবেন। তবে এই বিনষ্ট ও বাতিল হওয়াটা একটু সক্রিয় ধরনের । যেন আমরা এই সৎকাজগুলোকে উদভ্রান্তভাবে চলতে চলতে অবশেষে ধ্বংস ও নষ্ট হয়ে যেতে দেখতে পাই। এই সৎকাজগুলোকে সজীব প্রাণীর রূপ দেয়া হয়েছে এবং সেগুলোকে বিপথগামী ও ধ্বংস করা হয়েছে। এখানে এমন একটা যুদ্ধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যে যুদ্ধে জনগণ থেকে সৎ কাজগ্ুলোকে এবং স্কাজগুলো থেকে জনগণকে বিচ্ছিন্ন করা হবে-যার পরিণামে ধ্বংস ও বিপথগামিতা অনিবার্য হয়ে উঠবে । ০মামন ও কাতফরের অধ্যে পার্থক ধ্বংস ও নষ্ট হয়ে যাওয়া এই সৎকাজগুলো দ্বারা সম্ভবত সেই কাজগুলোকেই বুঝানো হয়েছে যার পেছনে কাফেরদের সদুদ্দেশ্য নিহিত থাকে এবং ষাকে বাহ্যত মহৎ কাজ বলেই মনে হয়। কিন্তু যেহেতু ঈমান ছাড়া সৎকাজের কোনো মূল্য নেই, তাই এই সদুদ্দেশ্য প্রবণতা নিতান্তই বাহ্যিক ও লোক দেখানো । এর অন্তরালে কোনো বাস্তব ও সার পদার্থের অস্তিত্ব থাকে না। কাজের পেছনে যে প্রেরণা ও উদ্দীপনা সক্রিয় থাকে, সেটাই আসল বিবেচ্য বিষয়, কাজের শুধু | বাহ্যিক রূপ বিবেচ্য বিষয় নয়। এই প্রেরণা ও উদ্দীপনা ভালো হতে পারে। তবে প্রেরণা ও উদ্দীপনার ভিত্তি ও উৎস যদি ঈমান না হয়, তাহলে তা একটা ক্ষণস্থায়ী ও তাৎক্ষণিক ভাবাবেগ বা হুজুগ ছাড়া আর কিছু নয়। এ ধরনের সাময়িক ও ক্ষণস্থায়ী ভাবাবেগ এমন কোনো শাশ্বত আদর্শ বা জীবন ব্যবস্থার সাথে যুক্ত নয়, যার চিরস্থায়ী পরকালীন জীবনের সাথে বা সৃষ্টি জগতের মৌল নিয়ম বা বিধির সাথে যোগসূত্র রয়েছে । সুতরাং যে মূল উৎস থেকে মানব সত্ত্বার উৎপত্তি, তার সাথে মানব সত্ত্বীকে অট্রুট বন্ধনে আবদ্ধ করার জন্যে ঈমান অপরিহার্য । ঈমান আনার মাধ্যমে এই উৎসের সাথে তার বন্ধন সুপ্রতিষ্ঠিত হলে মানব সন্ত্বার সকল দিক বিকশিত হবে এবং তার সব রকমের আবেগ অনুভূতির ওপর ঈমানের প্রভাব পড়বে । তখনই সৎ কাজ হবে অর্থবহ ও তাৎপর্যবহ। তখনই সৎ কাজের শুধু সুনির্দিষ্ট মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য থাকবে । তখনই তার সৎ কাজ স্থিতিশীল ও স্থায়ী হবে, আর তখনই তা হবে সমগ্র বিশ্বপ্রকৃতির সকল অংশ ও অংগকে সুসংহতকারী ও নিয়ন্ত্রণকারী শাশ্বত আল্লাহর বিধানের সাথে সংগতিপূর্ণ, আর তখনই এই ঈমান মোমেনের প্রত্যেকটা কাজ ও প্রত্যেকটা তৎপরতার জন্যে এই বিশ্বজগতের অবকাঠামোতে একটা গুরুতৃপূর্ণ ভূমিকা ও দায়িতৃ নির্ধারণ করে দেবে এবং তাকে তার লক্ষ্যে পৌছে দেবে । অপরদিকে “যারা ঈমানদার ও সৎ কাজে লিপ্ত এবং মোহাম্মাদের ওপর যা কিছু নাযিল হয়েছে তার ওপর ঈমান এনেছে- কেননা তা তাদের মহান প্রতিপালকের পক্ষ থেকে আগত প্রকৃত সত্য ...” এখানে দু'বার ঈমানের উল্লেখ করা হয়েছে। প্রথম ঈমানে যদিও মোহাম্মদের ওপর নাযিল করা ওহীর ওপর ঈমান আনা অন্তর্ভুক্ত, কিন্তু পরবর্তীতে পুনরায় সুস্পষ্টভাবে উল্লেখ করে তাকে বক ল্দহ্দ_77 557 লগ
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।