17100)://151977)18301.৬%01-0])7055.050100 তোমাদের প্রতিদান দেবেন এবং তোমাদের ধন সম্পদ চাইবেন না। তিনি যদি তোমাদের সম্পদ চেয়ে পীড়াপীড়ি করেন, তাহলে তোমরা কার্পণ্য করবে। এভাবে আল্লাহ তায়ালা তোমাদের হিংসা বিদ্বেষ প্রকাশ করে দেবেন।' সূরার শেষ আয়াতে এই বলে মুসলমানদেরকে হুমকি দেয়া হয়েছে যে, তারা যদি আল্লাহর পথে সম্পদ ব্যয়ে কার্পণ্য করে, তিনি তাদের জায়গায় অন্য কোনো জাতির উত্থান ঘটাবেন | “তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু তোমাদের অনেকেই কার্পণ্য করে। যে ব্যক্তি কার্পণ্য করে, সে নিজের ক্ষতি সাধনের জন্যেই কার্পণ্য করে। আল্লাহ তায়ালা ধনী, তোমরা দরিদ্র । তোমরা যদি ব্যয় করতে না চাও, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের পরিবর্তে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন। তারা তোমাদের মতো হবে না।' এভাবে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত এক নাগাড়ে কেবল যুদ্ধের দামামা বেজে চলেছে । এর সর্বত্রই যুদ্ধের পরিবেশ, ছায়া বিস্তার করে রেখেছে। এর প্রত্যেকটা আয়াতেই বলতে গেলে যুদ্ধের ছাপ পরিলক্ষিত হয়। সূরার শুরু থেকেই প্রত্যেকটা আয়াতের শেষে এমনভাবে শব্দ চয়ন করা হয়েছে যেন প্রত্যেকটাই এক একটা ভারী ক্ষেপণান্ত্র। যেমন- আ"মালাহুম, বা'লাহুম, আমছালাহুম, আহওয়াআহুম, আখবারাকুম। এমনকি আয়াত শেষের যে শব্দগুলো অপেক্ষাকৃত হালকা, সেগুলোও শুন্যে ঝুলিয়ে রাখা তরবারীর সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন, আওয়ারাহা, আমছালাহা ইত্যাদি ।* তাছাড়া এখানে শব্দের ঝংকারে যে ধরনের কঠোরতা রয়েছে, শব্দ দ্বারা যে চিত্র অংকন করা হয়েছে, তাহলো, “তোমরা যখন কাফেরদের মোকাবেলায় আসবে তখন তাদের গর্দান মারবে ৷ আর হত্যা ও গ্রেফতারীকেও ভয়াবহ করে চিত্রিত করা হয়েছে, যখন তোমরা ভালোমতো তাদের রক্তপাত সম্পন্ন করবে, তখন শক্ত করে তাদের বেঁধে ফেলো।” অনুরূপভাবে কাফেরদের বিরুদ্ধে যে বদদোয়া করা হয়েছে তাও করা হয়েছে ভয়ংকর নিষ্ঠুরতাবোধক শব্দ দিয়ে। যেমন, “যারা কুফরী করেছে তারা নিপাত যাক এবং তাদের সৎ কাজগুলো বিনষ্ট হয়ে যাক।' অতীতের কাফেরদের ধ্বংসের বিবরণটাও দেয়া হয়েছে এমন ভাষায় যা শাব্দিক ও ভাব উভয় দিক দিয়েই ভয়াবহ । যেমন, “আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিন এবং কাফেরদের জন্যেও অনুরূপ ।” আর দোযখের আযাবের ছবিটা এখানে কিভাবে তুলে ধরা হয়েছে দেখুন, “তাদেরকে গরম পানি খাওয়ানো হবে। ফলে সে পানি তাদের নাড়িভুড়িকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ।” মোনাফেকদের ভীরুতা ও কাপুরুষতার দৃশ্যও দেখানো হয়েছে এভাবে, “তারা তোমার দিকে তাকায় মৃত্যুর ভয়ে বেহুশ হয়ে যাওয়া ব্যক্তির মতো ।' এমনকি জেহাদ থেকে পিঠটান দেয়ার বিরুদ্ধে মোমেনদেরকে প্রদত্ত হুশিয়ারীও এসেছে কঠোরতম ও চূড়ান্ত ভাষায়, “যদি তোমরা পিঠটান দাও, তাহলে আল্লাহ তায়ালা তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে আনবেন, যারা তোমাদের মতো হবে না।' (আয়াত ৩৮) এভাবেই সূরাটির আলোচ্য বিষয়, তার দৃশ্য ও ছবি, তার প্রেক্ষাপট ও পরিবেশ এবং তার সূর ও ঝংকার সবই পরস্পরের সাথে সুসমবিত ও সংগতিপূর্ণ। * কোরআনের এই অপূর্ব ভাবা শৈলী শুধু তারাই বুধতে পারবেন যাদের আরবী ভাষায় বিশাল সাহিত্য ভান্ডার সম্পর্কে জ্ঞান রয়েছে ।-সম্পাদক
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।