17100)://151977)18301.৬%01-0])7055.050100 এরপর পরবতী তিনটি আয়াতে তাদেরকে আল্লাহর অনুগত হওয়া, সত্যাশ্রয়ী হওয়া ও ঈমানের ওপর স্থিতিশীল হওয়ার জন্যে উপদেশ দেয়া হয়েছে, তাদের হীনতা ও নীচতার নিন্দা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে ও অভিসম্পাত দেয়া হয়েছে, 'অতএব তাদের জন্যে উত্তম হলো আনুগত্য ও ভালো কথা বলা। যখন জেহাদের ফয়সালা করা হয়, তখন তারা যদি আন্মাহর প্রতি ঈমানের সত্যতার প্রমাণ দিতো, তবে তা তাদের জন্যে কল্যাণকর হতো । অতএব, তোমরা যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হও, তবে কি তোমাদের পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার সম্তাবনা রয়েছে? আর তোমরা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? তাদেরকে তো আন্লাহ তায়ালা অভিসম্পাত দিয়েছেন এবং বধির ও অন্ধ করে দিয়েছেন। (আয়াত ২১-২৩) এরপর তাদের শয়তানের বন্ধুত্ গ্রহণ ও ইহুদীদের সাথে দহরম মহরম পাতিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবার কঠোর নিন্দা করা হয়েছে। তারা যে মুসলিম সমাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখে, অথচ তারা সে সমাজের সদস্য নয়। সেই সমাজের সামনে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে অপমানিত করে দেয়া এবং সেই অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করানোর হুমকিও দেয়া হয়েছে । এই সমাজে বসবাস করেও তারা শুধু যে সেই সমাজের সদস্য নয়, তাই নয়- বরং তারা সেই সমাজের বিরুদ্ধে চক্রান্তেও লিপ্ত। একথাই বলা হয়েছে ২৫ থেকে ৩১ নং আয়াতে, “নিশ্চয় যারা নিজেদের কাছে সত্য পথ পরিষ্কার হওয়ার পরও তা থেকে পিছিয়ে যায়, শয়তান তাদের এ কাজকে শোভন করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়৷..." তৃতীয় ও শেষ পর্বে কোরায়শ বংশীয় কাফের ও ইহুদীদের প্রসংগ পুনরায় আলোচিত হয়েছে এবং এই দুই গোষ্ঠীর কঠোর নিন্দা করা হয়েছে, “সত্য পথের সন্ধান পাওয়ার পর যারা কুফরী করেছে, অন্যদেরকে সত্য দ্বীন গ্রহণে বাধা দিয়েছে এবং রসূল (স.)-এর বিরুদদ্ধাচরণ করেছে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তিনি তাদের সৎকর্মগুলোকে অচিরেই বাতিল করে দেবেন।' এ পর্বে মোমেনদেরকেও সতর্ক করা হয়েছে যে, তাদের (ভুলভ্রান্তির কারণে) তাদের ওপরও যেন তাদের শক্রদের ওপরে আপতিত শাস্তির মতো কোনো শাস্তি নেমে না আসে । বলা হয়েছে, হে মোমেনরা, তোমরা আল্লাহ তায়ালা ও তাঁর রসূলের আনুগত্য করো এবং তোমাদের কৃত সৎকর্মগ্ুলোকে নষ্ট করো না ।” সেই সাথে অমুসলিমদের আক্রমণ ও ষড়যন্ত্রের মুখে নিজেদের ঈমানের দৃঢ়তা বহাল রাখার জন্যে উদুদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, “তোমরা ভগ্ন হৃদয় হয়ো না। গায়ে পড়ে কাফেরদের সাথে আপোষ করতে যেওনা । কেননা শেষপর্যন্ত তোমরাই বিজয়ী হবে এবং আন্মাহ তায়ালা তোমাদের সাথেই রয়েছেন। আর আল্লাহ তায়ালা কখনোই তোমাদের সৎকর্মগুলোকে নষ্ট করবেন না।' এই অংশে আরো একটা বিষয় আলোচিত হয়েছে এবং তা হচ্ছে, দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় খুবই তুচ্ছ এবং দুনিয়ার ওপর সব সময় আখেরাতকে অগ্রাধিকার দিতে হবে । তবে দুনিয়ার সকল সহায় সম্পদকে বর্জন করতে হবে সে কথা বলা হয়নি। কেননা আল্লাহ তায়ালা মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং তিনি যদি তাদেরকে আল্লাহর পথে আরো বেশী সম্পদ ব্যয় করতে পীড়াপীড়ি করেন, তাহলে তারা মনে কতো সংকীর্ণতা ও কষ্ট অনুভব করবে, তা তিনি ভালো করেই জানেন। তাই আল্লাহ তায়ালা বলেন, “দুনিয়ার জীবন খেলাধুলা ছাড়া আর কিছু নয়। তোমরা যদি ঈমান আনো ও তাকওয়া অবলম্বন করো, তবে আল্লাহ তায়ালা তোমাদেরকে
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।