Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) চলে । মোমেনের পবিত্র হালাল জীবিকা উপভোগ করা 'ও কাফেরের পশুর মতো নানারকমের মজাদার খাদ্য খাওয়ার মধ্যে যে বিরাট পার্থক্য, সেটাও উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, 'আল্লাহ তায়ালা ঈমানদার ও সৎকর্মশীলদের এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহমান। আর কাফেররা কেবল ভোগ করে এবং পশুর মতো খাওয়া দাওয়া করে। দোযখই তাদের বাসস্থান ।' ... আয়াত ১২) তারপর মোমেনরা জান্নাতে যে সকল মজাদার খাদ্য ও পানীয় উপভোগ করবে, তা বর্ণনা করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে খাঁটি ও নির্মল পানীয়, স্বাদ বিকৃত হয়নি এমন দুধ, মজাদার মদ এবং স্বচ্ছ ও নির্মল মধু। আর এসব তারা বহমান নদী খালের আকারে পাবে । সেই সাথে তারা উপভোগ করবে রকমারি ফলমূল এবং আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমার ন্যায় মহাদানও। এসব বলার পর জিজ্ঞেস করা হয়েছে, 'যে সব মোমেন ও সৎকর্মশীল বান্দা এসব নেয়ামত উপভোগ করবে তারা কি দোযখে চিরস্থায়ীভাবে অবস্থানকারী ও দোযখের গরম পানি খেয়ে নাড়িভুড়ি ছিন্ন হয়ে যাওয়া কাফেরদের মতো? কাফের ও মোমেনদের সম্পর্কে এই সুস্পষ্ট বিবরণ দেয়ার পর মোনাফেকদের নিয়েও আলোচনা করা হয়েছে । এসব মোনাফেক ও ইহুদীরা মদীনায় নবগঠিত ইসলামী সমাজের জন্যে এমন হুমকি হয়ে বিরাজ করছিলো যে, তা একই সময়ে মক্কায় ও তার আশপাশে অবস্থানকারী মোশরেকদের হুমকির চেয়ে কোনো অংশেই কম ছিলো না। সূরায় উল্লেখিত বিভিন্ন ঘটনা থেকে প্রতীয়মান হয় যে, এই সূরার সময়কাল ছিলো বদর যুদ্ধের পরে ও খন্দক যুদ্ধের আগে_ যখন ইহুদীদের শক্তি ও প্রতাপ ক্রমে খর্ব ও মোনাফেকদের কেন্দ্র ক্রমে দুর্বল হয়ে আসছিলো । (সূরা আহযাবে আমি এ বিষয়ে উল্লেখ করেছি।) এ সূরায় মোনাফেকদের সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়েছে, তাতে প্রথম থেকেই যুদ্ধ ও আক্রমণের দামামা বাজানো হয়েছে, কাফেররা কিভাবে রসূল (স.)-এর কথা শোনা এড়িয়ে চলতো, মোনাফেকরা তার মজলিসে বসেও তার কথা একাগ্তার সাথে শুনতে ও বুঝতে চেষ্টা করতো না- তা এ আলোচনায় ফুটিয়ে তোলা হয়েছে, সবশেষে বলা হয়েছে, তাদের বিপথগামিতা ও কুফরির কারণে তাদের মনের ওপর সিল মেরে দেয়া হয়েছে, “তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে যে, তোমার কথা শোনে, কিন্তু তোমার কাছ থেকে বের হয়েই জ্ঞানীজনদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ এই মাত্র কী বললো? আসলে আল্লাহ তায়ালা তাদের হৃদয়ের ওপর সিল মেরে দিয়েছেন এবং তারা প্রবৃত্তিরই অনুসরণ করে থকে ।' (আয়াত ১৬) এরপর তাদেরকে কেয়ামতের হুশিয়ারী জানানো হয়েছে এবং বলা হয়েছে যে, সেদিন তাদের সম্বিত ফিরে আসার কোনোই সম্ভাবনা থাকবে না। “তবে কি তারা কেয়ামতের অপেক্ষায় রয়েছে যা তাদের কাছে হঠাৎ এসে পড়বে? তার আলামতগুলো তো এসেই গেছে। কেয়ামত এসে গেলে তাদের আর উপদেশ গ্রহণের সুযোগ কোথায়? এরপর মোনাফেক ও দুর্বল মোমেনদের সেই কাপুরুষতা ও অস্থিরতার বিবরণ দেয়া হয়েছে, যে দুর্বলতা যুদ্ধের আদেশ দেয়ার সময় কিছু কিছু দেখিয়েছিলো, “মোমেনরা” বলে থাকে একটা সুরা নাধিল হয় না কেন? কিন্তু যখনই একটা অকাট্য সূরা নাধিল হয় এবং তাতে যুদ্ধের আদেশ দেয়া হয়, অমনি তুমি দেখতে পাও যে, যাদের মনে মোনাফেকীর ব্যাধি রয়েছে, ত তারা তোমার মিনির রানে টপাকের ডো তাকায় 1...

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।