17100)://151977)18301.৬%01-0])7055.050100 তাফসীর সী থিলাত্িজল কোন্রআসাল সহক্ষিঞ্ড আকবোচনা এই সুরাটি মদীনায় অবতীর্ণ । এ সূরার আরেক নাম সূরা “আল কেতাল"। এই নামটিই সূরার আসল নাম। কারণ এর আলোচ্য বিষয়ই কেতাল বা যুদ্ধ। যুদ্ধই এর প্রধান উপাদান । যুদ্ধই এর বক্তব্য এবং যুদ্ধই এর মূল সুর। ূ সূরাটির আলোচ্য বিষয় যে যুদ্ধ তা এর সূচনা থেকেই স্পষ্ট। আক্রমণাত্মক ভাষায় কাফেরদের পরিচয় দান এবং সম্মানজনক ভাষায় মোমেনদের পরিচয় দানের মাধ্যমে সুরার শুরুতেই কাফেরদেরকে আল্লাহর দুশমন ও মোমেনদেরকে আল্লাহর বন্ধু হিসেবে চিত্রিত করা হচ্ছে। এভাবে সূরার শুরু থেকেই বুঝিয়ে দেয়া হয়েছে যে, আল্লাহ্র মূল্যায়নে উভয় গোষ্ঠীর এই পরিচয়ই হচ্ছে চিরন্তন ও শাশ্বত। অন্য কথায় বলা চলে যে, সূরার প্রথম শব্দ থেকেই আল্লাহর পক্ষ থেকে তার ও ইসলামের শক্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, “যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়েছে, আল্লাহ তায়ালা তাদের সমস্ত সৎ কাজগুলোকে বিনষ্ট করে দিয়েছেন । আর যারা ঈমান এনেছে, সং কাজ করেছে এবং বিশেষত মোহাম্মদের ওপর যা কিছু নাযিল হয়েছে, তার প্রতি ঈমান এনেছে- কেননা তা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্য, আল্লাহ তায়ালা তাদের সকল পাপ মোচন করে দিয়েছেন এবং তাদের মনকে পরিশুদ্ধ করে দিয়েছেন। কারণ কাফেররা বাতিলের অনুসারী আর মোমেনরা তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসারী । আল্লাহ তায়ালা এভাবেই মানুষের কাছে তাদের অবস্থা বর্ণনা করে থাকেন ।' (আয়াত ১-৩) কাফেরদের বিরদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার পর মোমেনদের ছ্যর্থহীনভাবে আদেশ দেয়া হয়েছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। এ আদেশ দেয়া হয়েছে অত্যন্ত দৃপ্ত অথচ সুললিত ছন্দময় কণ্ঠে। সেই সাথে রণাঙ্গনে সর্বাত্বক লড়াই ও হত্যাযজ্ঞ চালানোর পর আটক যুদ্ধবন্দীদের ব্যাপারে কী করণীয়, সে ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, “যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে, তখন তাদেরকে হত্যা করবে । যখন তোমরা তাদেরকে পুরোপুরি পরাভূত করবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলবে । তারপর হয় তাদেরকে অনুগহ দেখাবে অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে, যতক্ষণ না যুদ্ধ বিরতি হয়। এ আদেশ অবশ্যই মেনে চলতে হবে । ... (আয়াত ৭) আল্লাহর সর্বাত্মক সাহায্য ও অভিভাবকত্বের আশ্বাস। আরো ঘোষিত হয়েছে যে, কাফেরদেরকে চরম লাঞ্ছনা, ধ্বংস ও অসহায় অবস্থায় নিক্ষেপ করা হবে, “তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না? করলে দেখতে পেতো তাদের পূর্ববর্তী কাফেরদের কী শোচনীয় পরণতি হয়েছে, তাদেরকে আল্লাহ তায়ালা বিধ্বস্ত করে ছেড়েছেন। সকল কাফেরের জন্যে অনুরূপ পরিণতিই অপেক্ষা করছে। কারণ অনুরূপভাবে রসূল (সে.)-কে যে মন্কা নগরী বহিষ্কার করেছিলো তাকেও হুমকি দেয়া হয়েছে, “যে নগরী তোমাকে বহিষ্কার করেছিলো, তার চেয়েও শক্তিশালী অনেক নগরী ছিলো । আমি সেগুলোকে ধ্বংস করে দিয়েছি। সেগুলো কোনো সাহায্যকারী ছিলো না। (আয়াত ১৩) এরপর ঈমান ও কুফরী সম্পর্কে এবং দুনিয়া ও আখেরাতে কাফেরদের অবস্থা সম্পর্কে ভিন্ন ভিন্ন ধরনের পর্যালোচনার মধ্য দিয়ে উল্লেখিত হুমকি উচ্চারণের পর আলোচনা সামনে এগিয়ে ৃ
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।