17100)://151977)18301.৬%01-0])7055.050100 তাফসীর কী বিশানিিল তোকআআন হয়েছে, অথবা ঠান্টা বিদ্রুপের শিকার হতো হয়েছে, অথবা পাথরের আঘাত খেয়ে পবিত্র পা দু'টো রক্তাক্ত করে ঘরে ফিরতে হয়েছে। এতোসব পরেও তিনি তাদের জন্যে সে আবেগপূর্ণ ও হৃদয়স্পর্শী দোয়াটি করেন যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, এতো কিছুর পরেও আবার তীকে নিজ মালিকের পক্ষ থেকে ধৈর্যের উপদেশ দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। তাই প্রভুর পক্ষ থেকে বলা হচ্ছে, “তুমি ধৈর্যধারণ করো যেমন ধৈর্য্য ধারণ করেছে সুদৃঢ় মনোবলের অধিকারী রসূলরা ...... এর দ্বারা একথাই জানানো হয়েছে যে, দাওয়াত ও তাবলীগের রাস্তা অনেক দীর্ঘ ও কঠিন। এ রাস্তা বড়ই কন্টকাকীর্ণ। এই রাস্তায় চলতে গিয়ে স্বয়ং রসূলুল্লাহ সে.)-এর মতো পুন্যাত্বা, দৃঢ় মনোবলসম্পন্ন, ত্যাগ ও পরম ধৈর্যশীল ব্যক্তিকেও ধৈর্যধারণ করতে এবং বিরুদ্ধবাদীদের ব্যাপারে তড়িঘড়ি ফয়সালা কামনা না করতে উপদেশ দেয়া হয়েছে। সন্দেহ নেই যে এই বন্ধুর পথ অতিক্রম করতে হলে, এই পথের তিক্ততা হজম করতে হলে পরস্পর সহানুভূতির রহমত ও দয়ার প্রয়োজন আছে। ধের্ষের এই নির্দেশ কেবলই নির্দেশ নয়; বরং এর মাধ্যমে নবীকে উৎসাহ দেয়া হয়েছে, তাঁর, মনোবলকে আরো দৃঢ় করা হয়েছে, তাকে সান্ত্বনা দেয়া হয়েছে, সহমর্মিতা জানানো হয়েছে এবং সর্বোপরি তাকে আশ্বস্ত করা হয়েছে। তাই পরের আয়াতেই বলা হয়েছে, 'ওদেরকে যে বিষয়ে ওয়াদা দেয়া হতো, তা যেদিন তারা প্রত্যক্ষ করবে, সেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশী পৃথিবীতে অবস্থান করেনি ।' অর্থাৎ পরকালের পূর্বে তারা পৃথিবীতে যে জীবনটি কাটাচ্ছে তা অত্যন্ত সংকীর্ণ দিনের এক প্রহরের চেয়ে বেশী নয়। এই ক্ষণস্থায়ী জীবন খুবই তুচ্ছ ও নগণ্য । এই জীবন তার পেছনে যা রেখে যায় তার আবেদন ও প্রভাবের স্থায়িত্ব দিনের এক প্রহরের চেয়ে কোনো অংশেই বড় নয়। এই ক্ষণস্থায়ী জীবনের পরে আসবে চূড়ান্ত ও অমোঘ পরিণতি যার স্থায়িত্ব হবে অসীম ও অনত্কালের জন্যে ৷ এই ক্ষণস্থায়ী মুহূর্তটি হচ্ছে কেবলই অবগতি ও সতর্কতার জন্যে যেন ধ্বংস ও কঠিন আযাবের সম্মুখীন হওয়ার আগেই সতর্কতা অবলম্বন করা সম্ভব হয়। তাই বলা হয়েছে, “এটা সুস্পষ্ট অবগতি, এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা গোনাহগার ।" না, আল্লাহ তায়ালা কখনও তার বান্দাদের প্রতি অবিচার করেন না, এটা হতেই পারে না। | দ্বিতীয় কথা হচ্ছে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে । কারণ, কষ্টের মুহূর্তগুলো দিনের এক প্রহরের মতোই ক্ষণস্থায়ী। এরপর যা হবার তা হবেই। ৪৬ সুন্না আলা বাহকাফ
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।