17100)://151977)18301.৬%01-0])7055.050100 “যে দিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে” ... এই বক্তব্যটি এসেছে মূল দৃশ্যের বর্ণনা বা এর ভূমিকাস্বরূপ। দর্শক পরবর্তী দৃশ্যের জন্যে যখন অপেক্ষা করছিলো তখনই গোটা দৃশ্যটি আকস্মিকভাবে চোখের সামনে ভেসে উঠে এবং সাথে সাথে এ সম্পর্কিত সংলাপও চলতে থাকে প্রশ্রের সুরে, 'এটা কি সত্য নয়?' যারা পরকালের বিষয় নিয়ে উপহাস করতো, বিদ্ধপ করতো এবং যারা তাচ্ছিল্য ভরে পরকালের শাস্তি বলতে কিছু থাকলে তার দ্রুত আগমন কামনা করতো । আজ তাদের মাথা নত হয়ে আসবে | এবং যে সত্যটিকে তারা অস্বীকার করতো সেই সত্যটির সামনেই আজ তাদেরকে আত্মসর্ম্পণ করতে হচ্ছে। এই কঠিন ও নির্মম প্রশ্রটির উত্তরও আসছে অত্যন্ত লাঞ্কনা, অপমান ও ভয় ভীতিমাখা কণ্ঠে, “হা, আমাদের পালনকর্তার শপথ" ... এভাবেই তারা সেদিন প্রভুর নামে কসম খাবে। অথচ জীবদ্দশায় এই প্রভুর ডাকে তারা সাড়া দেয়ার প্রয়োজন অনুভব করেনি, তীর প্রেরিত রসূলের ডাকে সাড়া দেয়নি এমনকি আল্লাহর প্রভুতৃও তারা কখনও স্বীকার করেনি । আর তারাই আজ সেই প্রভুর নামে কসম খাচ্ছে, পরম সত্যকে অস্বীকার করে নিচ্ছে যা ছিলো তাদের কাছে একদিন অবিশ্বাস্য । এই অপমানজনক ও লঙ্জাকর উত্তরের পর আর কোনো বক্তব্য থাকে না। তাই ঘটনার ইতি টেনে বলা হচ্ছে, “আযাব আস্বাদন করো । কারণ তোমরা কুফরী করতে" মোট কথা, আসামী যেখানে নিজেই তার দোষ স্বীকার করছে সেখানে বিচার যা হওয়ার তাই হয়েছে, আর এভাবেই দৃশ্যটির দ্রুত সমাপ্তি ঘটে । কারণ, চূড়ান্ত রায় এখানে এসে গেছে, চূড়ান্ত বক্তব্যও এখানে এসে গেছে। কাজেই আর কোনো যুক্তি তর্কের অবকাশ নেই। আসামীরা পরকালকে অস্বীকার করতো, এখন তারা সেটাকে স্বীকার করে নিচ্ছে। তাই পূর্বের অস্বীকৃতির পরিণামও তাদেরকে এখন ভোগ করতে হচ্ছে। বনের নির্দেশ ২... কুফর ও ঈমানের চূড়ান্ত ফলাফল ও পরিণতির দৃশ্য উপস্থাপন করার পর এবং রসূলুল্লাহ (স.) সম্পর্কে কাফেরদের মন্তব্য উল্লেখ করার মধ্য দিয়ে সূরার শেষে রসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে উপদেশস্বরূপ বলা হয়েছে, “অতএব তুমি ধৈর্যধারণ করো, যেমন সুদৃঢ় মনোবলের অধিকারী রসূলরা ধৈর্যধারণ করেছে। তুমি ওদের বিষয়ে তড়িঘড়ি করবে না ... (আয়াত ৩৫) আলোচ্য আয়াতের প্রতিটি শব্দ অত্যন্ত অর্থবহ। এর প্রতিটি বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ভেদ ও রহস্যে পরিপূর্ণ । এখানে রসুলকে ধৈর্যধারণ করতে উপদেশ দেয়া হয়েছে। কারণ, তাকে তার সম্প্রদায়ের লোকদের হাতে অনেক নির্যাতন ও লাঞ্কুনা সইতে হয়েছে। তাছাড়া আরো কথা হচ্ছে, তার প্রথমা স্ত্রী যিনি ছিলেন মমতা, ভালবাসা ও ত্যাগের আধার । সব কিছু থেকে মুক্ত হয়ে তিনি একমাত্র আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্যে নিজেকে নিয়োজিত করে । এমনকি তাকে সাহায্য করার মতো এবং রক্ষা করার মতোও কেউ আর জীবিত থাকেনি। সেই অসহায় অবস্থায় | তিনি আপন গোষ্ঠীর লোকদের কাছ থেকে নির্যাতন ও নিপীড়ণমূলক যে আচরণ পেয়েছিলেন তা র দূর সম্পর্কের কারও কাছ থেকে পাননি । শুধু তাই নয় তিনি বার বার বিভিন্ন গোত্র ও গোষ্ঠীর | লোকদের কাছে গিয়ে দ্বীন গ্রহণ করতে বলেছেন, ভি রত
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।