17100)://151977)18301.৬%01-0])7055.05010) 'আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথায় সাড়া দেবে না, সে পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো সাহায্যকারী থাকবে না। (আয়াত ৩২) এই আয়াতটি জিন দলের আগের বক্তব্যের স্বাভাবিক উপসংহার বলে মনে হয়৷ কারণ, আগের আয়াতে তারা নিজ সম্প্রদায়কে ঈমানের জন্যে বলেছিলো এবং আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দিতে বলেছিলো । কাজেই এখন একটা জোরালো ও যুক্তিসঙ্গত সম্ভাবনা থেকে যায় যে, তারা ঈমান গ্রহণ না করলে এবং আল্লাহর রসূল (সে.)-এর ডাকে সাড়া না দিলে কী পরিণতি হবে, সে সম্পর্কে নিশ্চয়ই তাদের সম্প্রদায়কে বলেছিলো এবং তাদেরকে জানিয়ে দিয়েছিলো যে, যারা ঈমান গ্রহণ করবে না তারা কখনও আল্লাহর কাঠন শাস্তি থেকে রেহাই পাবে না, কাউকে সাহায্যকারী হিসেবেও পাবে না এবং তারা সঠিক ও সত্য পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে । তেমনিভাবে পরবর্তী আয়াতটিও জ্বিনদের বক্তব্য বলে মনে হয়। এই আয়াতটিতে তারা সেসব লোকের ব্যাপারে বিন্ময় প্রকাশ করছে যারা আল্লাহর রসূল (স.)-এর ডাকে সাড়া দেয় না এবং মনে করে পরকালে তাদের কোনো হিসাব নিকাশ হবে না এবং তারা এভাবেই ছাড়া পেয়ে যাবে। তাই জ্বিন দল বিন্বয় প্রকাশ করে বলছে, “তারা কি জানে না যে, আল্লাহ তায়ালা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম। কেন নয়, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ।' (আয়াত ৩৩) . আলোচ্য আয়াতে জগত নামক এই দৃশ্যমান খোলা কেতাবটির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সূরার প্রথমেও তা করা হয়েছিলো । পবিত্র কোরআনের প্রায় সূরার ক্ষেত্রেই এমনটি ঘটেছে। প্রথমে প্রত্যক্ষ বক্তব্যের মাধ্যমে করা হয়, এরপর কোনো ঘটনা বর্ণনা প্রসঙ্গে পুনরায় তা ব্যক্ত করা হয়। এর ফলে সংশ্লিষ্ট সূরার বক্তব্যের মাঝে একটি সঙ্গতি ও মিল সৃষ্টি হয়। জগত নামক এই বিশাল কেতাবটি আমাদের সামনে মহান স্রষ্টার অপার কুদরত ও ক্ষমতার ( সাক্ষ্য পেশ করে। যে জরষ্টা আকাশ ও পৃথিবীর মতো বিশাল জগত সৃষ্টি করতে পারেন তিনি যে | মৃত্যুর পর পুনরায় জীবিতও করতে পারেন-সে সত্যটি একজন সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও নুঝতে পারে, আর এই সত্যটিকেই প্রমাণ করার জন্যে আলোচ্য আয়াতে প্রশ্ন ও উত্তরের ভঙ্গিতে বক্তব্য পেশ করা হয়েছে । কারণ, এই বর্ণনা ভঙ্গি অত্যন্ত শক্তিশালী ও হৃদয়গ্রাহী হয়। আয়াতের শেষ অংশে পূর্বের বক্তব্যের সমর্থনে একটা সাধারণ মন্তব্য হিসেবে বলা হয়েছে, “নিশ্চয় তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান" ... কাজেই, জন্ম মৃত্যুসহ অন্যান্য সকল বিষয়েই আল্লাহর এই অপার ক্ষমতার আওতাহী্। এতে সন্দেহ থাকার কিছুই নেই। ূ সপরকালেক্ হিসাব নিকাশ ্ুনোর আলোচনা আদার জাখে জা রকালের হিদার নিকাপের টা ৃশাটাই যেন | চোখের সামনে ভেসে উঠলো । তাই পরবর্তী আয়াতে সে দৃশ্যের অবতারণা করে বলা হচ্ছে, নী সস সপ দিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, সে দিন বলা হবে, এটা কি সত্য নয়ঃ তারা বলবে, হা, আমাদের পালনকর্তার শপথ । আল্লাহ তায়ালা বলবেন, আযাব আস্বাদন করো । কারণ, তোমরা কুফরী করতে ।' (আয়াত ৩৪)
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।