17100)://151971)18301.৬%01-0])7055.050100 শেপ পপ সপ ৪৬ স্ু্লা আমা আহব্াাফ অর্থাৎ তারা তাড়াতাড়ি তাদের সম্প্রদায়ের লোকদের কাছে ছুটে গিয়ে জানায় যে, তারা একটি নতুন কেতাবের বাণী শুনতে পেয়েছে যা মূসা (আ.)-এর পরে অবতীর্ণ হয়েছে। এই কেতাব মূল বিষয়গুলোর ক্ষেত্রে মূসা (আ.)-এর কেতাবকে সত্য প্রমাণিত করে । এর দ্বারা বুঝা যায় যে, জ্িনেরা মুসা (আ.)-এর কেতাব সম্পর্কে জানতো । তাই শোনার সাথে সাথে উভয়টির মধ্যকার সম্পর্ক তারা বুঝতে সক্ষম হয়, যদিও তারা হয়তো কোরআনের সেই আয়াতগুলোতে মূসা (আ.) ও তার কেতাবের নাম শুনতে পায়নি। কিন্তু সে সবের প্রকৃতি ও ধরন ধারণই তাদের জানিয়ে দিচ্ছিলো যে, সেগুলো সে একই উৎস থেকে উৎসারিত যা থেকে উৎসারিত হয়েছে মূসা (আ.)-এর কেতাব। এই জ্বিন জাতি যারা অনেকটা মানবীয় জীবনের প্রভাববলয় থেকে দূরে বসবাস করে তাদের পক্ষ থেকে কেবল কোরআনের বাণী শুনেই এই ধরনের সাক্ষ্য প্রদান করাটা খুবই অর্থবহ ও তাৎপর্যপূর্ণ । .এরপর তাদের হৃদয়ের অনুভূতি ও উপলব্ধি এই ভাষায় ব্যক্ত করে, 'সেই কেতাব সত্যধর্ম ও দৃঢ় প্রথের দিকে পরিচালিত করে ।" সত্য ও সঠিক পথের সন্ধানের ক্ষেত্রে পবিত্র কোরআনের প্রভাব অপরিমেয় ও অপরিসীম । যে বিবেক স্বচ্ছ ও অবিকৃত তা কখনও এই প্রভাবের সামনে বাধা হয়ে দীড়াতে পারে না। যে হৃদয় অংহকারমুক্ত, গর্বমুক্ত ও রিপুরবন্ধনমুক্ত তা কখনও এই প্রভাবকে প্রতিহত করতে পারে না। বরং পবিত্র কোরআনের অদম্য প্রভাব প্রথম স্পর্শেই এ জাতীয় হৃদয় মনকে নাড়া দিয়ে দেয়। ফলে স্বতঃস্ফৃর্তভাবেই তা কোরআনের সত্যতার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলে ওঠে, 'এই কেতাব সত্যধর্ম দৃঢ় ও সঠিক পথের দিকে পরিচালিত করে ।" এরপর জ্বিনের দল অত্যন্ত আগ্রহ ও উদ্দীপনা নিয়ে এবং বিশ্বাস ও আস্থা নিয়ে নিজেদের সম্প্রদায়ের লোকদের কাছে ছুটে যায় এবং তাদেরকে এই সত্যের ব্যাপারে সজাগ করে তোলে। কারণ, এটাকে তারা নিজেদের একটা কর্তব্য বলে মনে করেছিলো । তারা নিজ সম্প্রদায়ের কথা মান্য করো এবং তীর প্রতি বিশ্বাস স্থাপন করো । তিনি তোমাদের গোনাহ মাফ করবেন । .... (আয়াত ৩১, ৩২) তাদের এই বক্তব্য দ্বারা বুঝা যায় যে, তারা পৃথিবীর বুকে পবিত্র কোরআনের অবতরণকে মানব দানবসহ সকল বিশ্ববাসীর জন্যে আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান হিসেবে দেখেছিলো । তেমনিভাবে রসূলুল্লাহ সে.)-কে কেবল এই পবিত্র কোরআনের তেলাওয়াত করতে দেখেই তাকে | গোটা বিশ্ববাসীর জন্যে পথপ্রদর্শক হিসেবে বিশ্বাস করেছিলো, আর সে কারণেই তারা নিজ সম্প্রদায়কে সেই আন্মাহর দিকে আহ্বানকারীর প্রতি বিশ্বাস স্থাপন করার জন্যে উপদেশ ! দিয়েছিলো। তাদের বনব্য থেকে এটাও বুঝা যায় যে, তারা পরকালের প্রতি বিশ্বাস এনেছিলো | এবং এটা সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছিলো যে, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর ডাকে | সাড়া দেয়ার মাধ্যমে পরকালের ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। তাই তারা নিজ সম্প্রদায়কে এই সত্যটিও জানিয়ে দেয় । ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী এই আয়াত পর্যন্তই জ্ননদের বক্তব্য শেষ হয়ে যায়। কিন্তু পূর্বাপর বিবেচনা করে দেখলে বুঝা যায়, পরের আয়াত দুটোর বক্তব্যও সে জ্নিদের নিয়েই । এই
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।