17100)://151971)18301.৬%01-0])7055.050100 চি -ঞ্রপ কী এই ঘটনা সম্পর্কে আরো অনেক বর্ণনা পাওয়া যায়। তবে আমরা এর মধ্য থেকে কেবল ইবনে আব্বাসের বর্ণনাটিই গ্রহণ করছি। কারণ, এই বর্ণনাটি পবিত্র কোরআনের বক্তব্যের সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ । যেমন “সূরা জিন” এ বলা হয়েছে, “বলো, আমার প্রতি ওহী নাধিল করা হয়েছে যে, জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে', এই আয়াতই অকাট্য প্রমাণ পেশ করে যে, জ্বিন দলের ঘটনাটি রসূলুল্লাহ সে.) ওহীর মাধ্যমে জেনেছিলেন, তিনি জ্বিনদেরকে দেখতে পাননি এবং তাদের উপস্থিতিও অনুভব করতে পারেননি । তাছাড়া ইবনে আব্বাসের এই বর্ণনাটি সনদের দিক থেকে শক্তিশালী এবং এটি এই বিশেষ ক্ষেত্রটিতে এসে ইবনে ইসহাকের বর্ণনার সাথে মিলে গেছে। তদুপরি পবিত্র কোরআনে জ্নদের যে বৈশিষ্ট বর্ণনা করা হয়েছে তার সাথে এই বর্ণনাটি সঙ্গতিপূর্ণ । জিনদের বৈশিষ্ট হলো, এরা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ তাদেরকে দেখতে পায় না। কাজেই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্যে এই বিশুদ্ধ বর্ণনাটিই যথেষ্ট । আলোচ্য আয়াতে বলা হয়েছে, “যখন আমি একদল জনকে তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিলো ...) (আয়াত ২৯) আয়াতের বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে বুঝা যায় যে, আল্লাহ তায়ালা নিজেই জ্বীনের ওই দলটিকে কোরআন শোনার জন্যে সেখানে নিয়ে গিয়েছিলেন । এটা কোনো দৈব বা আকম্মিক ঘটনা ছিলো না। আল্লাহর অভিপ্রায় ছিলো যে, জন জাতি মুসা (আ.)-এর নবুওতের ব্যাপারে যেমন অবগত ছিলো তেমনিভাবে সর্বশেষ নবুওতের ব্যাপারেও তারা অবগত হোক, এর প্রতি ঈমান আনুক এবং নিজেদেরকে জাহান্নামের আগ্তন থেকে রক্ষা করুক, যে জাহান্নাম কেবল শয়তানদের জন্যেই নয় বরং মানব দানব সকলের জন্যেই সৃষ্টি করা হয়েছে। এই বারো তের জন জনের দলটির ঘটনা বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআন যে দৃশ্য চিত্রায়িত করেছে তা খুবই তাৎপর্যপূর্ণ । পবিত্র কোরআনের মধুর বাণী তাদের হৃদয় মনে কি পরিমাণ আবেগ অনুভূতি এবং বিনয় ও ভক্তির উদ্রেক করেছিলো তা এই ছোট্ট কথাটির মাঝেই “যখন তারা সেখানে উপস্থিত হলো, তখন তারা বললো, “চুপ থাকো" । এই ছোট্ট কথাটির বরো নিরিকাজারা রি নারির নারির লারযাল পতি ততি তাদের মনের অবস্থা কি ছিলো। । এরপর বলা হয়েছে, 'অতপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্কবাণী রূপে ফিরে গেলো ... এই ছোট্ট, বাক্যটিতেও সেই একই চিত্র ফুটে উঠেছে, যার মাধ্যমে আমরা জিননদের মনে পবিত্র কোরআন শোনার কারণে কি প্রভাব সৃষ্টি হয়েছিলো তা উপলব্ধি করতে পারি। তারা শেষ পর্যন্ত অত্যন্ত মনযোগ সহকারে এবং চুপচাপ কোরআনের তেলাওয়াত শুনেছিলো। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে তারা দেরী না করে তাড়াতাড়ি নিজেদের লোকদের কাছে ছুটে চলে যায়! কারণ, তাদের হৃদয় মনে ও আবেগ অনুভূতিতে যে পরিবর্তন এসেছিলো তা নিয়ে চুপ করে বসে থাকা বা অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। এটা ছিলো তাদের জন্যে একটি নতুন অনুভূতি যা তাদের হৃদয় মলকে ভরে দিয়েছিলো এবং তাদের এমন প্রচন্ড ও অদম্য প্রভাবের সৃষ্টি করেছিলো যার ফলে তারা ক্ষিপ্রতার সাথে ছুটে চলে যায় এবং প্রবল আগ্রহ ও উদ্দীপনা নিয়ে বিষয়টি অন্যকে জানাতে যায়। “তারা বললো, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কেতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে। এ কেতাব পূর্ববর্তী সব কেতাবের সত্যায়ন করে, সত্যধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে ।' (আয়াত রি)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।