Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 হবে এবং তা গোশতে পরিপূর্ণ হয়ে যাবে। অপরদিকে যে কোনো পশুর ল্যাদা ও গোবর তোমাদের পশুর জন্যে খাবার হিসেবে গণ্য হবে । তাই রসূলুল্লাহ (স.) তীর সাহাবীদেরকে বললেন; “তোমরা এ দু'টো জিনিস দ্বারা এন্তেঞ্জা করবে না, কারণ সেগুলো তোমাদের (জ্বিন) ভাইদের খোরাক ।' জিন দলের এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইবনে হিশাম রসূলুল্লাহ (স.)-এর জীবন চরিত্রে উল্লেখ করেছেন যে, রসূলের চাচা আবু তালেবের মৃত্যুর পর যখন মক্কায় তার বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায় তখন তিনি ছাকীফ গোত্রের সাহায্য কামনায় তায়েফে গিয়েছিলেন। কিন্তু ছাকীফ গোত্রের লোকেরা তার সাথে চরম দুর্ব্যবহার করে। তার পেছনে বখাটে ছেলে পেলেদের ,লেলিয়ে দেয়। তারা তার দুই পায়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেয়। তখন তিনি নিজ প্রভুর কাছে সেই হৃদয়স্পর্শী ও গভীর আবেদনময় দোয়াটি করেন এবং বলেন, “হে মাবুদ! আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব ও মানুষের বিরুদ্ধে আমার অক্ষমতার কথা তোমাকেই জানাচ্ছি। হে পরম দয়াময়, তুমি দুর্বল ও নির্যাতিত মানুষের মালিক । আমার মালিকও তুমি । তুমি আমাকে কার হাতে ছেড় দিচ্ছো? কোনো দূরবর্তী স্থানে নিয়ে যাচ্ছ-যেখানে আমি অবাঞ্থিত বিবেচিত হবো? অথবা এমন কোনো শক্রুর হাতে কি আমাকে ছেড়ে দিচ্ছো যাকে আমার দন্ডমুন্ডের মালিক বানিয়েছো? আমার প্রতি তোমার যদি কোন আক্রোশ না থাকে, তাহলে আমার কোনোই দুঃখ নেই । তবে তোমার নিরাপত্তা আমার জন্যে প্রশস্ততর হোক, সেটাই আমার কাম্য । তোমার আলোময় চেহারার আশ্রয় কামনা করছি, যার আলোকচ্ছটায় অন্ধকার দূরীভূত হয়েছে, যার বদৌলতে দুনিয়া ও আখেরাতের কাজ সঠিক ধারায় প্রবাহিত হয়েছে,-তুমি আমার প্রতি তোমার গযব নাযিল করো না, আমার প্রতি তোমার ক্রোধ নিপতিত করো না। শাস্তির মালিক তুমি, রাধী থাকার মালিকও তুমি, তুমি ব্যতীত কারো কোনো সহায় নেই, শক্তি নেই। ইবনে হিশাম বলেন, এরপর রসূলুল্লাহ (স.) ছাকীফ গোত্রের ব্যবহারে হতাশ হলে মক্কার উদ্দেশ্য তায়েফ ত্যাগ করেন। পথে এক খেজুর বাগানে তিনি আশ্রয় নেন এবং মধ্যরাতে নামায আদায়ে মগ্ন হয়ে যান। তখন তার পাশ দিয়ে একদল জ্বিন যাচ্ছিলো যাদের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এদের সংখ্যা যতদূর আমি জানি-ছিলো সাত। তারা সবাই ছিলো নুসাইবী গোত্রের জ্নি। তারা তখন রসূল (স.)-এর তেলাওয়াত শুনতে থাকে । তার নামায শেষ হয়ে | গেলে তারা সেখান থেকে নিজেদের লোকদের কাছে ফিরে যায় এবং তাদেরকে সতর্ক করে দেয়। তারা যা শুনেছিলো তার প্রতি ঈমান এনেছে। জিন দলের ঘটনাটি আল্লাহ তায়ালা তার রসুল [ সে.)-কে ওহীর মাধ্যমে জানান এবং আলোচ্য সূরার আয়াত নং ২৯ হতে আয়াত শং ৩১ ও সুরা জন নাযিল করেন। | ইবনে হিশামের বরাত দিয়ে ইবনে ইসহাকের এই বর্ণনার ব্যাপারে ইবনে কাসীর তার তাফসীর গ্রন্থে মন্তব্য করে বলেন, “ঘটনা ঠিক, কিন্তু সে রাতে জ্বিন দল কোরআন শুনেছে বলে যে মন্তব্য করা হয়েছে সে সম্পর্কে কিছু বলার আছে। কারণ, ইবনে আব্বাসের বর্ণনায় জানা যায় যে, । জনি দলের কোরআন শরীফ শোনার ঘটনাটি ঘটেছিলো ওহীর প্রথম যুগে । আর রসূলুল্লাহ (স.)-এর তায়েফ যাত্রা হয়েছিলো তার চাচা আবু তালিবের ইন্তেকালের পর অর্থাৎ হিজরতের এক দুই বছর আগে । ইবনে ইসহাকও সেটি বলেছেন।

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।