Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 রাতারাতি পারো মহারাজ পে ঘটনাটি উল্লেখ করা হয়েছে তার সমর্থনে একাধিক বিতুদ্ধ হাদীস পাওয়া যায় নিচে কয়েকটি উল্লেখ করছি। ইমাম বোখারী, ইমাম আহমদ ও ইমাম বায়হাকী নিজ নিজ কেতাবে বিশিষ্ট সাহাবী ইবনে | আব্বাস (রা.)-এর বরাত দিয়ে উল্লেখ করেছেন যে, রসূলুল্লাহ সে.) জ্িনদের সামনে তেলাওয়াত | করেননি এবং তাদের দেখেনওনি। রসূলুল্লাহ (স.) এক দল সাহাবীকে নিয়ে ওকায বাজারের দিকে রওয়ানা হলেন। এসময় শয়তানদের মাঝে এবং আসমানী সংবাদের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছিলো! তাদের ওপর উন্কাপিন্ড নিক্ষিপ্ত হয়েছিলো । তখন শয়তানরা স্বজাতির কাছে ফিরে গেলো । তারা বললো, তোমাদের কি হয়েছে? তারা উত্তরে বলল, আমাদের মাঝে এবং আসমানী | সংবাদের মাঝে বাধা সৃষ্টি করা হয়েছে এবং আমাদের ওপর উক্কাপিনড নিক্ষেপ করা হয়েছে। তখন ( তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়েছিলো এবং খুঁজতে লাগল, কি ঘটেছে যার ফলে তাদের মাঝে ও আসমানী সংবাদের মাঝে বাধার সৃষ্টি হল। যে দলটি তেহামার দিকে গিয়েছিলো তারা রসূলুল্লাহ (স.)-এর দিকে অগ্রসর হল। তারা তাকে একটি খেজুর বাগানের পাশে পেল, তিনি তখন উকায বাজারের দিকে যাচ্ছিলেন । তিনি সেখানে তার সাহাবাদেরকে নিয়ে ফজরের নামায আদায় করছিলেন । তারা যখন কোরআনের তেলাওয়াত শুনতে পেল তখন মনযোগ দিয়ে তা শুনতে লাগল এবং বলে উঠা, “আল্লাহর কসম, এই জিনিসটিই আমাদের মাঝে ও আসমানী সংবাদের মাঝে বাধার সৃষ্টি করেছে। সেখান থেকে ফিরে গিয়ে তারা স্বজাতিকে লক্ষ্য করে বললো, “হে আমাদের জাতি! আমরা একটি অদ্ভুত কোরআন শুনতে পেয়েছি যা সত্যপথের সন্ধান দেয়। তাই আমরা সেটার ওপর বিশ্বাস এনেছি। আমরা আর কখনও আমাদের প্রভুর সাথে কাউকে শরীক করবো না।” ...... আল্লাহ তায়ালা তীর নবীর প্রতি ওহী নাযিল করলেন, “বল, আমার প্রতি ওহী. এসেছে যে, একদল জ্বিন মনযোগ সহকারে (কোরআন) শুনেছে ..... বস্তুত জ্বিনদের বক্তব্য রসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। . দিয়ে বর্ণনা করেছে যে, তিনি একদিন ইবনে মাসউদ (রা.)কে জিজ্ঞেস করলে, যে রাতে জ্িনদের ঘটনা ঘটেছিলো সে রাতে আপনাদের মধ্য থেকে কেউ কি রসূক্লাহ স)-এর সাথে ছিলেন? | তিনি বললেন, না, আমাদের কেউ সে রাতে রসূলের সাথে ছিলো না। কিন্তু অন্য এক রাতে উপত্যকা ও মালভূমিতে খুঁজতে লাগলাম | আমরা বলাবলি করতে লাগলাম । তাকে কি উড়িয়ে নেয়া হলো, নাকি তাকে হত্যা করা হলো । আমরা অত্যন্ত দুশ্চিন্তার মাঝে রাতটি কাটালাম । ভোর হওয়ার পর আমরা দেখতে পেলাম যে, তিনি হেরা গুহার দিক থেকে আসছেন। তখন আমরা বললাম, হে আল্লাহর রসূল! আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, তাই আপনাকে আমরা খুঁজেছি, কিন্তু আপনাকে আমরা পাইনি । ফলে আমরা অত্যন্ত দুশ্চিন্তার মাঝে রাত কাটিয়েছি। তিনি উত্তরে বললেন, আমার কাছে জিন জাতির একজন প্রতিনিধি এসেছিলো, তার সাথে আমি গিয়েছি এবং তাদের সামনে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রসূল সে.) আমাদেরকে নিয়ে গিয়ে সে জ্িনদের চিহ্ন এবং তাদের আগুনের চিহ্ দেখালেন। তারা রসূলকে তাদের খাদ্যবস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহর নামে যবাই করা পশুর যে কোনো হাড় তোমাদের হাতের নাগালে পড়বে সেটাই তোমাদের জন্যে বৈধ

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।