Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) মানুষের মতো জ্বীনেরাও দল ও সমাজবদ্ধভাবে বসবাস করে, মানুষের মতো তাদেরও গোষ্ঠী ও সমাজ আছে। ওপরে বর্ণিত আয়াতে সে কথা বলা হয়েছে। মানুষের মতো জীনেরাও এই পৃথিবীতে বাস করছে। তবে কোথায় বাস করছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বাস যে করছে তা সঠিক। কারণ আল্লাহ তায়ালা যখন আদম (আ.)-কে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করতে বলেছেন, তখন £:গলিসকেও সে নির্দেশ দিয়েছিলেন । যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, “আমি বললাম, তোমরা নেমে যাও। তোমরা একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে এবং সেখানে তোমাদের (জীবন যাপনের) যাবতীয় উপকরণ থাকবে ।' (সূরা আল বাকারা-৩৬) যে সকল জ্বিনকে সোলায়মান (আ.)-এর করায়ত্ত করে দেয়া হয়েছিলো তারা পৃথিবীতে এমন এমন কাজ সমাধা করতো যার জন্যে তাদের জীবন ধারণের শক্তির অধিকারী হওয়া আবশ্যক ছিলো। পৃথিবীর বুকে জীবিত থাকার শক্তি যেমন এদের আছে, তেমনি পৃথিবীর বাইরেও জীবিত থাকার শক্তি এদের আছে। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, (জ্নরা বললো) 'আমরা আকাশ পর্যবেক্ষণ করেছি, অতপর দেখতে পেয়েছি যে, কঠোর প্রহরী ও উন্কাপিন্ড দ্বারা আকাশ পরিবেষ্টিত । আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শোনার জন্যে বসতাম । এখন কেউ সং শুনতে চাইলে সে দেখবে জলন্ত উদ্াপিন্ডকে পেতে রাখা হয়েছে ।' (সূরা আল জ্বিন ৮-৯) জ্বিন জাতির আর একটি বৈশিষ্ট হচ্ছে যে, এরা মানুষের ইন্দ্রিয় শক্তির ওপর প্রভাব সৃষ্টি করতে পারে । তেমনিভাবে আল্লাহর নেক বান্দা ব্যতীত অন্যান্য ভ্রষ্ট লোকদেরকে পরিচালনা করার মতো ক্ষমতা ও অনুমতি এদেরকে দেয়া হয়েছে, এ সম্পর্কে ধিকৃত ইবলিস শয়তানের উক্তি তাদের সবাইকে বিপথগামী করে ছাড়বো । তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদেরকে নয়।' (সূরা আৰ ঝুমার ৮২-৮৩) এছাড়া আরো একাধিক আয়াতে অনুরূপ উক্তির উদ্ধৃতি এসেছে । তবে শয়তান মানুষকে কিভাবে এবং কোন উপায়ে বিভ্রান্ত ও পথন্দরষ্ট করে তা আমাদের জানা নেই। জ্বিন জাতির আর একটি বৈশিষ্ট হচ্ছে, এরা মানুষের কণ্ঠস্বর শুনতে পায় এবং মানুষের মুখের ভাষাও এরা বুঝতে পারে । এর প্রমাণ খোদ আলোচ্য আয়াতটি, যাতে বলা হয়েছে যে, একদল জ্বিন পবিত্র কোরআন শুনে এবং এর মর্মার্থ উপলব্ধি করে প্রভাবিত হয়েছিলো । জিন জাতির আরো একটি বৈশিষ্ট্য হলো, এরা হেদায়াতও লাত করতে পারে এবং পথত্রষ্টও হতে পারে। এ সম্পর্কে সূরা জ্বিন এ বলা হয়েছে, “আমাদের কিছুসংখ্যক আজ্ঞাবহ এবং কিছুসংখ্যক অন্যায়কারী। যারা আজ্ঞাবহ হয়, তারা সৎপথ বেছে নিয়েছে । আর যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন।' (সূরা আল জ্বিন ১৪-১৫) এছাড়া আলোচ্য আয়াতে এও বলা হয়েছে যে, জীনের দলটি পবিত্র কোরআনের মধুর বাণী শুনে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছিলো এবং তাদেরকে পরকালের ব্যাপারে সতর্ক করে দিয়েছিলো । তারা নিজেরা আগে ঈমান গ্রহণ করার পর যখন | বুঝতে পারলো যে, তাদের স্বজাতির মাঝে এই ঈমান নেই, তখন তানা তাদেরকে ঈমানের জন্যে আহ্বান করে । জিন জাতি সম্পর্কে : এই সুপ্রতিষ্ঠিত ও প্রমাণ বক্তব্য পেশ করার পর বিনা দলীল প্রমাণে এর | অতিরিক্ত কিছু বলা সমীচীন নয় । টি ও ] ১5১১8 ৫

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।