Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 আমাদের পক্ষে মানবীয় জ্ঞানের সীমারেখা অতিক্রম করা সম্ভব হবে না এবং সম্ভব হবে না আল্লাহর এই বক্তব্যকে অতিক্রম করা যে, “তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে .....? হা, এই বশাল জগতের অন্তর্নিহিত রহস্যাদির তুলনায় আমাদের জ্ঞান খুবই নগণ্য ও সামান্য । এসব রহস্যের প্রকৃত জ্ঞান একমাত্র সেই আল্লাহরই রয়েছে যিনি এসবের সৃষ্টিকর্তা ও লালনকর্তা। তিনি যে অসীম জ্ঞানের অধিকারী আর মানবজাতির জ্ঞানের আওতা ও এর উপায়- উপকরণ যে সীমিত সে সত্যটি পবিত্র কোরআনের এই আয়াতেই প্রতিফলিত হয়েছে, “পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও সাত সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয়, তবুও তীর বাক্যাবলী শেষ করা যাবে না। (সুরা লোকমান ২৭) এই যখন আমাদের অবস্থা তখন আমাদের দৃষ্টির বাইরেব অজানা রহস্যময় জগতের কোনো কিছু আছে কি না আছে এবং তা বোধগম্য কি বোধগম্য নয়, এ ব্যাপারে জোর দিয়ে কিছু বলা আমাদের সাজে না । তাছাড়া আমাদের দেহের মাঝেই যে রহস্য লুকায়িত আছে, এর মাঝে যেসব মন্ত্র ও শক্তি কাজ করছে সেটাই তো আমরা এখনও পুরোপুরিভাবে জানতে পারিনি, আমাদের মস্তিষ্ক ও আত্মার ভেদ সম্পর্কে জানবো কি করে? এমন অনেক রহস্য থাকতে পারে যার অস্তিত্ব ও প্রকৃতি প্রচলিত নিয়মের আওতায় জানা সম্ভব নয়। বড় জোর এর বিশেষ কোনো গুণ, বিশেষ কোনো প্রভাব অথবা এর নিছক অস্তিত্ব প্রমাণ জানা যেতে পারে । কারণ, পৃথিবীর বুকে খেলাফত বা আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন | করার জন্যে এ সবের জ্ঞান লাভ করা জরুরী নয় এখন যদি আল্লাহ তায়ালা তার এঁশী বাণীর মাধ্যমে এসব রহস্য ও শক্তি সম্পর্কে আমাদের প্রয়োজন অনুসারে কোনো তথ্য জানিয়ে দেন যা আমাদের সহজাত যোগ্যতা ও প্রতিভার ওপর ভিত্তি করে করা কোনো গবেষণা বা পরীক্ষালন্ধ ফলাফল নয়, তাহলে সেটা আমাদেরকে অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে হবে, তাতে কোনো কম বেশী করা চলবে না। কারণ যে একক উৎস থেকে আমরা এই জ্ঞান লাভ করছি তিনি আমাদেরকে এই নির্ধারিত পরিমাণই জানিয়েছেন, তার বেশী নয়। তিনি ব্যতীত এসব রহস্য সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার আর কোনো উৎস নেই। এবং আলোচ্য ঘটনা সম্পর্কিত একাধিক বিশুদ্ধ হাদীসের বক্তব্যের আলোকে আমরা জিন জাতি সম্পর্কে যে তথ্য পাই তা সামান্য, বেশী কিছু নয়। এ তথ্যের আলোকে বলা যায় যে, জন হচ্ছে একটা বিশেষ জাতি যাদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আদম (আ.)-এর সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে ইবলিস নিজেই বলেছে, “আমি ওর তুলনায় উত্তম, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর ওকে সৃষ্টি করেছো মাটি দিয়ে' এখানে উল্লেখ্য যে, ইবলিস হচ্ছে জ্বিন জাতিরই সদস্য। এ সত্যটি স্বয়ং আল্লাহ তায়ালা প্রতিষ্ঠিত করে বলেছেন, কেবল ইবলিই (সেজদা) করেনি, আর সে ছিলো জ্বিন জাতির অন্তর্ভুক্ত । ফলে সে নিজ প্রতিপালকের নির্দেশ অমান্য করে । ! .... এর দ্বারা প্রমাণিত হয়, জন ও ইবলিস একই জাতের অন্তর্ভুক্ত । কোরআন ও হাদীসের আলোকে আরো জানা যায় যে, জিন জাতির স্বভাব ও বৈশিষ্ট মানব জাতির স্বভাব ও বৈশিষ্ট থেকে সম্পূর্ণ ভিন্ন । যেমন জ্বীনের সৃষ্টি আগুন থেকে, জ্বিন মানুষকে ! দেখতে পায়, কিন্তু মানুষ জ্বিনকে দেখতে পায় না। ইবলিস সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তায়ালা বলেন, “সে এবং তার দলবল তোমাদেরকে দেখে, যেখানে থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না।" (সুরা আল আ'রাফ ২৭)

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।