Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) বা কাফের হতে পারে কিনা, তারা হেদায়াতপ্রাপ্ত বা পথভ্রষ্ট হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা- এসব কয়টি প্রশ্নের নিষ্পত্তি খোদ কোরআন বর্ণিত এই ঘটনাটি দ্বারাই হয়ে যায়-যাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, জিন জাতির একটি বিশেষ দল পবিত্র কোরআন শোনার জন্যে রসূলুল্লাহ (স.)-এর কাছে গিয়েছিলো এবং তারা এই বলেছিলো ও এই করেছিলো । এই অকাট্য ও সন্দেহাতীত প্রমাণের অতিরিক্ত আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ স্বয়ং আল্লাহ তায়ালা দলীল প্রমাণের মাধ্যমে যে বিষয়টির নিষ্পত্তি করছেন, পুনরায় তার নিষ্পত্তির ক্ষমতা ও অধিকার কোনো মানুষের থাকতে পারে না। তারপরেও মানবীয় দৃষ্টিভংগি থেকে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের আশপাশে যে জগত দৃশ্যমান তা রহস্যে পূর্ণ, তাতে রয়েছে অজানা অচেনা অনেক সৃষ্টি ও শক্তি । আমরা এসব অজানা শক্তি ও রহস্যের কোলে বাস করছি। এ সবের কিছু কিছু আমাদের জানা, তবে এর অধিকাংশই অজানা । প্রতিদিন আমরা নতুন নতুন রহস্য ও শক্তি উদঘাটন করছি এবং এদের সম্পর্কে জানতে পারছি। অনেক সৃষ্টিকে তার আসল পরিচয়ে আমরা জানতে পার্ছি। আবার কখনও জানতে পারছি এদের গুণাগুণ ও বৈশিষ্টের মাধ্যমে । আবার কখনও জানতে পারছি আমাদের পারিপার্থিক জগতে বিদ্যমান তাদের বিভিন্ন নিদর্শনের মাধ্যমে । এ বিশাল জগত সম্পর্কে আমাদের যে জ্ঞান, তা এখনও প্রাথমিক স্তরেই রয়ে গেছে । কারণ এই বিশাল জগতের যে স্থানটুকৃতে আমরা বাস করছি, আমাদের পূর্বপুরতষরা বাস করেছেন এবং যেখানে আমাদের ভবিষ্যত বংশধররা বাস করবে তা এই বিশাল জগতের ক্ষু্রাতিক্ষুদ্র একটি অংশ মাত্র। নিখিল বিশ্বের বিশাল আকৃতি ও'পরিমাপের তুলনায় আমাদের আবাসস্থল পৃথিবী নামক এই | খহটি উল্লেখ করার মতো কিছুই নয়। | ॥ জ্ঞান বিজ্ঞানের এই প্রাথমিক স্তরে থেকেও আমরা এ পধন্ত যা কিছু জানতে পেরেছি তা বেশী রহস্যপূর্ণ ও বিস্ময়সমূহের । যে অণু পরমাণুর রহস্য সম্পর্কে আজ আমরা আলাপ অলোচনা করছি, তা যদি পাচশত বছর আগের কারো সাথে করতাম তাহলে তান্বা আমাদেরকে নির্ঘাত | পাগল ঠাওরাতো, অথবা এটাকে তারা জ্বীনের চেয়েও আজগুবী ও বিস্ময়কর একটি বিষয় বলে মনে করতো । আমরা যা কিছু জানছি, যা কিছু আবিষ্কার করছি তা আমাদের মানবীয় ক্ষমতার আওতায়ই | করছি। এই শক্তি ও ক্ষমতা পৃথিবীর বুকে খেলাফতের দায়িত্ব পালনের জন্যেই আমাদেরকে আল্লাহ তায়ালা দান করেছেন । কাজেই এই খেলাফতের দায়িত্ব পালনের জন্যে যতটুকু প্রয়োজন 'গন্গং যতটুকু সহায়ক, কেবল ততটুকুই জানা ও আবিষ্কারের জন্যে আমাদেরকে ক্ষমতা ও শক্তি দেয়া হয়েছে। প্রকৃতি ও পরিধির দিক দিয়ে আমাদের জ্ঞান ও আবিষ্কার এই প্রয়োজনের সীমাকে কখনও অতিক্রম করতে পারবে না। মানবতার আয়ুষ্কাল যতোই দীর্ঘায়িত হোক না কেন, জগতের 1 বিভিন্ন শক্তি আমাদের যতোই করায়ত্ত হোক না কেন এবং এই জগতের বিভিন্ন রহস্য যতোই উদঘাটিত হোক না কেন, আমাদের জানা ও আবিষ্কার এই সীমারেখাকে কখনও অতিক্রম করবে না। এটাই আন্মাহর ইচ্ছা, এটাই আল্লাহর হেকমত। পারা, এই সৃষ্টিজগজের অনেক অজানা রহস্য ও তথ্য উদঘাটন করতে পারবো । যার ফলে হয়ত অণু পরমাণুর রহস্য এ সবের তুলনায় বাচ্চাদের খেলনা বলে মনে হবে। কিন্তু তা সত্তও বিলাল ১৯তম ৭

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।