Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 নাফরমানী ও গোমরাহীর অশুভ পরিণতি সম্পর্কে সতর্কও করেছিলো । এখানে তাদের ঘটনাটি একটি অতীত বিষয়ের রূপে আলোচিত হয়েছে। পবিত্র কোরআনের মধুর বাণীতে তাদের হৃদয় মন কতটুকু উদ্বেলিত ও প্রভাবিত হয়েছিলো তা সুন্দরভাবে রূপায়িত হয়েছে তাদের এই বাক্যটিতে “চুপ থাকো” অর্থাৎ কোরআনের বাণী তাদের কানে এসে ঝংকৃত হওয়ার সাথে সাথে তারা তা মনযোগ সহকারে শুনতে থাকে এবং পরস্পরকে চুপ থাকতে বলে। : আলোচ্য পর্বে জ্বিনদলের ঘটনা ও তাদের বক্তব্য মানুষের মনকে নাড়া দেয়ার জন্যেই উল্লেখ হয়েছে। এই ঘটনা সত্যই মানব হৃদয়ে গভীর রেখাপাত করে। কারণ পবিত্র কোরআন মূলত তাদের হেদায়াতের জন্যে এসেছে। অথচ এর দ্বারা জ্বিন জাতিও হেদায়াত লাভ করছে। জ্বিন দলের যে বক্তব্য এখানে উদ্ধৃত হয়েছে তা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, পবিত্র কোরআন ও মূসা (আ.)-এর ওপর নাধিলকৃত তাওরাত একই সুত্র হতে উৎসারিত । উভয়টি আসমানী কেতাব । এই সত্যটি জিন জাতি উপলব্ধি করতে পারলো, অথচ মানব জাতি তা পারলো না। ওদের এই সত্য উপলব্ধির মাঝে একটা গভীর আবেদন রয়েছে যা আলোচ্য সুরার মূল বিষয়ে সাথে সঙ্গতিপূর্ণ । জ্বিন দলের বক্তব্যের মাঝে বিশ্বজগতের প্রকাশ্য নিদর্শনগুলোর প্রতি সুস্পষ্ট ইংগিত রয়েছে এবং এর দ্বারা এই সত্যটিই বুঝানো হয়েছে যে, যিনি আসমান ও যমীন সৃষ্টি করতে পারেন তিনিই মৃতকে পুনরায় জীবিত করার ক্ষমতাও রাখেন । অথচ এই সত্যটিকে অনেকেই স্বীকার করতে চায় না, বরং এ নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়। পুনর্থান সম্পর্কে আলোচনার মাঝে কেয়ামতের একটি ভয়াবহ দৃশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, “সেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে ।* .... (আয়াত ৩৪) সুরার শেষে রসূলুল্লাহ (স.)-এর প্রতি উপদেশ রয়েছে। আল্লাহ তায়ালা তাকে ধৈর্যধারণ করতে বলেছেন এবং কাফেরদের শাস্তির ব্যাপারে তাড়াহুড়া না করে তা নির্ধারিত সময়ের জন্যে পরেই আসবে । কাজেই সেই চরম মুহূর্তটি আসার আগেই তাদেরকে এই সতর্কবাণী পৌছিয়ে দিতে হবে। _. পবিত্র কোরআন অত্যন্ত বিনয় ও আদবের সাথে শোনার পর জিন দলটি যে বক্তব্য পেশ | করেছে তাতে পূর্ণ ঈমান ও বিশ্বাসের মূল বিষয়গুলো এসেছে। অর্থাৎ ওহীকে সত্য বলে বিশ্বাস করা, তাওরাত ও কোরআনের প্রতি অভিন্ন বিশ্বাস পোষণ করা, পবিত্র কোরআন যে সত্যের সন্ধান দেয়, তা মনেপ্রাণে বিশ্বাস করা, পরকালের হিসাব নিকাশ, সৎকর্মের পুরস্কার এবং অসৎ কর্মের শাস্তিসহ অন্যান্য বিষয়গুলো বিশ্বাস করা, সৃষ্টি ও লালন পালনের একক ক্ষমতার অধিকারীরূপে আল্লাহকে বিশ্বাস করা এবং সাথে সাথে এও বিশ্বাস করা যে, যিনি জগত সৃষ্টির ক্ষমতা রাখেন তিনি মৃতদেরকে পুনরায় জীবিতও করতে পারেন। এসব বিষয় ছাড়াও অন্যান্য যেসব বিষয় এই সূরাতে আলোচিত হয়েছে তা সবই জিন দলটির বক্তব্য হিসেবে এসেছে যারা মানব জাতি থেকে ভিন্ন একটি জাতি । উল্লেখিত জ্বিন দলটির বক্তব্য আলোচনা করার আগে খোদ জিন জাতি সম্পর্কে এবং তাদের এই ঘটনা সম্পর্কে দু-একটি কথা বলতে চাই । জ্বিন সম্পর্ককে কোব্্সাল হাদীমের বক্তব্ত জিন বলতে কোনো প্রাণী আছে কিনা, তাদেরকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা আদৌ

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।