Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 প্রকৃতির সামথিক বিধানেরই একটা অংশ মাত্র। এর মাধ্যমে জগতের সাধারণ নিয়ম শৃংখলার মাঝে একটা ভারসাম্য রক্ষা হয়। জগতের প্রতিটি বস্তুই একটা নির্ধারিত নিয়ম ও সীমা রক্ষা করে চলছে। এতে কোনো ব্যতিক্রম নেই, অনিয়ম নেই। আদ সম্প্রদায়সহ মক্কার আশেপাশের অন্যান্য সম্প্রদায়ের করুণ পরিণতির বিবরণ থেকে শিক্ষা গ্রহণের জন্যে এবং উদ্বুদ্ধ করার জন্যে এই পর্টির শেষে বলা হচ্ছে, “আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বার বার আয়াতসমূহ শুনিয়েছি যাতে তারা ফিরে আসে ... (আয়াত ২৭, ২৮) আরব উপদ্বীপে বসবাসকারী যেসব সম্প্রদায় তাদের নবী রসূলদেরকে অস্বীকার করেছে, তাদেরকে আন্মাহ তায়ালা পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যেমন দক্ষিণাঞ্চলের আ'দ সম্প্রদায়, উত্তরাঞ্চলের হেজর নামক নগরে বসবাসকারী সামুদ সম্প্রদায়, ইয়েমেনের সাবা সম্প্রদায় এবং মাদইয়ান সম্প্রদায় যারা মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী এলাকায় বসবাস করত । তেমনিভাবে লূত সম্প্রদায় যাদের বাস ছিলো উত্তরাঞ্চলে । এই অঞ্চল দিয়ে মন্কার লোকেরা শ্রীম্মকালীন বাণিজ্য সফরে যেতো । এ সকল সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তায়ালা সঠিক পথের সন্ধান দেয়ার জন্যে বিভিন্ন ধরনের নিদর্শন তাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু তারা তাদের ভ্রান্তপথেই থেকে গেছে । ফলে তিনি তাদের ওপর কঠিন শাস্তি নাযিল ররেছেন। এই শাস্তি ছিলো বিভিন্ন আকৃতি ও প্রকৃতির এবং এগুলো পরবর্তী লোকজনদের জন্যে শিক্ষার ঘটনা হিসেবে রয়ে গেছে। এসব ঘটনা জেনে তারা যেন সতর্ক হতে পারে। মক্কার মোশরেক সম্প্রদায় এসব ঘটনার নীরব সাক্ষী স্থানগুলো দিয়ে অহরহ যাতায়াত করতো । তাই আন্মাহ তায়ালা আলোচ্য আয়াতের মাধ্যমে তাদের দৃষ্টি সেই চিরন্তন সত্যের দিকেই আকৃষ্ট করছেন এবং তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, তাদের পূর্ববর্তী কাফের ও মোশরেক সম্প্রদায়গুলোকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তাদের কল্পিত দেবদেবীরা তাদেরকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি, অথচ তারা মনে করতো, এদের পূজা অর্চনা করলে আল্লাহর অসস্তুষ্টি ও গযবই তাদের ভাগ্যে জুটেছে। এই বাস্তব সত্যটির প্রতিই ইংগিত করে বলা হয়েছে, “আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে সান্ধ্য লাভের জন্যে উপাস্যরূপে গ্রহণ করেছিলো, তারা তাদেরকে সাহায্য করলো না কেন?' (আয়াত ২৮) ওরা এদেরকে সাহায্য করা তো দূরে থাকো, বরং এদেরকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছে । তাই বলা হয়েছে, 'এটা ছিলো তাদের মিথ্যা ও মনগড়া বিষয়' ওদের এসব পরিণতি ধ্বংস ও বিনাস ছাড়া আর কিছুই নয়। কাজেই যারা আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের উদ্দেশ্যে দেরদেবীর পূজা অর্চনা করে থাকে তারা এই পরিণতির বাইরে আর কী আশা করতে পারে? তাদের পরিণতি তো এটাই হতে বাধ্য। জ্বিনদেক্স জঈন্মান আনার টিলা আলোচ্য সুরার এই পর্বে জ্নদের ঈমান আনার ঘটনা উল্লেখ করা হয়েছে যারা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে পেয়ে অন্যদেরকেও তা নীরবে নিশব্দে শোনার জন্যে ডেকেছিলো। তাদের মনে প্রশান্তি এসেছিলো এবং ঈমানের আলোকে তা উদ্ভাসিত হয়ে উঠেছিলো । তারা নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে তাদেরকে আল্লাহ্‌র প্রতি ঈমান গ্রহণের জন্যে আহ্বান জানিয়েছিলো। সাথে সাথে তাদেরকে পরকালের ক্ষমা ও মুক্তির সুসংবাদ জানিয়ে

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।